খেলা জেলা 

স্পোটিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট

বিশেষ প্রতিনিধি : দরগাতলা শিশু উদ্যানের 70তম বর্ষ পূর্তি উপলক্ষে দুদিন ব্যাপী দিবারাত্রি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। ঠাকুরপুকুর দরগা তলায় স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে উক্ত টুর্নামেন্টে উপস্থিত ছিলেন আই এন টি ইউ সি দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি শক্তি পদ মণ্ডল। উক্ত অনুষ্ঠানে ১২৬ ও ১২৫ নম্বরের কাউন্সিলার শ্রীঘনশ্রী বাগ ও ছন্দা সরকার,এবং সিপিডিআর এর রাজ্য সম্পাদক আইনজীবী সৈয়দ হাবিবুল্লাহ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই ফুটবল টুর্নামেন্টে দরগাতলা স্পোর্টিং ক্লাব বিজয়ী হয় এবং হাসপুকুর ক্লাব বিজেতা হিসেবে ঘোষিত হয়। জেলা সভাপতি তাদের কাপ বিতরণ করে। সমগ্র অনুষ্ঠানটি…

আরও পড়ুন
জেলা 

প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীদের মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা

অভিজিৎ হাজরা, হাওড়া :- ‌ বিশ্ব পরিবেশ নিয়ে পরিবেশবিদদের মাথাব্যথা থাকলেও মাথাব্যথা নেই জনসাধারণ থেকে সমস্ত রাজনৈতিক দলগুলির নেতা -নেত্রী, কর্মী – সমর্থক, ব্যবসায়িক প্রতিষ্ঠান, ক্লাব প্রতিষ্ঠান থেকে বিভিন্ন পূজা কমিটি, সাংস্কৃতিক সংগঠন গুলির। ” একটি গাছ একটি প্রাণ ” এক সময়ে এই শ্লোগানটি ছিল বৃক্ষের প্রতি যত্মবান হওয়ার একমাত্র শিরোনাম শ্লোগান। তারপর এল ” একটি শিশু বৃক্ষ একটি শিশুর সমান ” । একটি শিশুকে যেমন যত্ম , পরিচর্যা করে লালন -পালন করা হয় , তেমনি একটি শিশু বৃক্ষকে আদর যত্ম , পরিচর্যা করা বড় করতে হয়। এই সহজ কথাটি…

আরও পড়ুন
জেলা 

হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল প্রার্থীরা

বিশেষ প্রতিনিধি : নমিনেশনের নির্দিষ্ট সময়ের মধ্যে তৃণমূল কংগ্রেস প্রার্থী ছাড়া বিরোধীদের পক্ষে কাউকে নমিনেশন করতে দেখা গেল না দক্ষিণ ২৪ পরগনা জেলার নিউটাউন লাগোয়া হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসা (উঃ মাঃ) এর পরিচালন সমিতির নির্বাচন প্রক্রিয়ায়।নমিনেশন পর্বে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ নেতৃত্ব তথা বিধায়ক সওকাত মোল্লা, পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি একেএম ফারহাদ, স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব খায়রুল ইসলাম, মোমিনুল ইসলাম, জুলফিকার মোল্লা,সামিম উদ্দিন, মনিরুল ইসলাম সাপুই, মনিরুল ইসলাম মোল্লা,সেখ সাবির, হাবিব বৈদ্য প্রমুখ।নমিনেশন পত্র জমা নেন প্রিসাইডিং অফিসার তথা মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক…

আরও পড়ুন
জেলা 

মঙ্গলবার সাত সকালেই ইডি হানা বসিরহাটের চাল ব্যবসায়ীর বাড়িতে, নেপথ্যে রহস্য?

বাংলার জনরব ডেস্ক : মঙ্গলবার সাত সকালেই কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি ইডি হানা দিল বসিরহাটে। সূত্রের খবর,মঙ্গলবার ভোরে বসিরহাটে বারিক বিশ্বাস নামে এক চালকল মালিকের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। সূত্রের খবর, এই ব্যক্তি রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ‘ঘনিষ্ঠ’। বসিরহাটের ওই ব্যবসায়ীর চালকল-সহ মোট দশটি জায়গায় ইডির তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে সূত্রের খবর। অভিযান চলছে বারিক বিশ্বাসের রাজারহাটের ফ্ল্যাটেও। প্রসঙ্গত, এর আগে জ্যোতিপ্রিয় ‘ঘনিষ্ঠ’ আরও এক চালকল মালিক বাকিবুর রহমানকে উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থেকে গ্রেফতার করেছিল ইডি।…

আরও পড়ুন
জেলা 

অনলাইন জালিয়াতির শিকার হুগলির এক ইঞ্জিনিয়ার

বাংলার জনরব ডেস্ক : হুগলির উত্তরপাড়ার ভদ্রকালী এলাকার বাসিন্দা অভিজ্ঞান বোস অনলাইন জালিয়াতির শিকার হয়ে ব্যাংক থেকে সাড়ে তিন লক্ষ টাকা খোয়ালেন। ইতিমধ্যেই তিনি সাইবার থানায় অভিযোগ জানিয়েছেন পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। এদিকে জানা গিয়েছে, পেশায়  ইঞ্জিনিয়ার অভিজ্ঞান বোস একটি বেসরকারি ব্যাঙ্কে অনেক টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন। রবিবার তার কাছে ব্যাঙ্কের নাম করে ফোন করেন এক ব্যক্তি। তিনি অভিজ্ঞানের কাছে একাধিক গোপন তথ্য জানতে চান। বিশ্বাস অর্জনের জন্য ব্যাঙ্কের কিছু তথ্যও দেন। অভিজ্ঞান ভাবেন, সত্যিই ব্যাঙ্কের ফোন। এর পর নেট ব্যাঙ্কিংয়ের জন্য ওটিপি দিতেই তার অ্যাকাউন্ট থেকে…

আরও পড়ুন
জেলা 

মালদা মুর্শিদাবাদের জনবিন্যাস সঠিক রাখার জন্য কেন্দ্রীয় শাসিত অঞ্চলে অন্তর্ভুক্ত করার জন্য আবেদন জানালেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে!

বাংলার জনরব ডেস্ক : সুকান্ত মজুমদার গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উত্তরবঙ্গ ভাগ করে আর কথা বলেছিলেন আর আজ সার্বিকভাবে উত্তরবঙ্গ কে ভাগ করার কথা সংসদে দাঁড়িয়ে বললেন বিজেপি সাংসদ নিশিকান্ত দূবে। নিশিকান্ত দূবে আজ বৃহস্পতিবার লোকসভায় প্রস্তাব দিয়েছেন, ‘জনবিন্যাসের ভারসাম্য’ বজায় রাখতে হলে মালদহ, মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হোক। সেই সঙ্গে বিহারের কিষাণগঞ্জ, অরারিয়া এবং কাটিহার জেলাকেও ওই কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্গত করা হোক। দাবিদার ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত। প্রসঙ্গত, এই নিশিকান্তই প্রথম কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ‘অর্থের বিনিময়ে প্রশ্ন’ করার অভিযোগ তুলেছিলেন। যার জেরে…

আরও পড়ুন
জেলা 

ময়নাগুড়িতে কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন!

বাংলার জনরব ডেস্ক : জলপাইগুড়ির ময়নাগুড়িতে পুরনো বিবাদের চেয়ে কংগ্রেস কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ।ঘটনায় নাম জড়িয়েছে এলাকার তৃণমূল এবং বিজেপি কর্মীদের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মানিক রায়। ময়নাগুড়ির হঠাৎ কলোনির বাসিন্দা। অভিযোগ, এলাকার ৩০-৩৫ জন মিলে গাছে বেঁধে মারধর করে। পরিস্থিতি বেগতিক দেখে নদী পেরিয়ে থানায় ছোটে তার ছেলে ভক্ত রায়। খবর পেয়ে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। ভোর তিনটে নাগাদ মানিকের মৃত্যু হয়। এই ঘটনায় ইতিমধ্যেই পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এর…

আরও পড়ুন
জেলা 

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে ঢুকে ছাত্রীকে ছুরির কোপ প্রাক্তন ছাত্রের

বাংলার জনরব ডেস্ক :  গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় এর ক্যাম্পাসের  ভিতরে ঢুকে ছাত্রীকে ছুরি মারল এক যুবক। বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালীন এই ঘটনা হয়েছে। ছাত্রীকে কোপ মারার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করলেন অভিযুক্ত যুবক। দু’জনকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, যুবক সেখানকার প্রাক্তনী। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ক্লাস চলছিল সেসময় আচমকা ছাত্রীকে কোপ দেন অভিযুক্ত ছাত্র। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (অতিরিক্ত চার্জ) তথা ডেভলপমেন্ট অফিসার রাজীব পুততুণ্ড জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের বিল্ডিংয়ে ঘটেছে এই কাণ্ড। অভিযুক্ত যুবক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। তাঁর হাতে একটি…

আরও পড়ুন
জেলা 

দু’ঘণ্টার মধ্যে মালদার গাজোলের ব্যাংক ডাকাতির কিনারা করল পুলিশ! ধৃত তিন

বাংলার জনরব ডেস্ক : দু’ঘণ্টার মধ্যে মালদার গাজোলের ডাকাতি কাণ্ডের কিনারা করল জেলা পুলিশ। জানা গেছে, ডাকাতি করে দুষ্কৃতীরা পালানোর পরেই তাদের পিছু ধাওয়া করেছিল পুলিশ। নাগালে আসতেই দু’জনকে লক্ষ্য করে গুলি চালানো হয়। সেই গুলিতে ঘায়েল হয়েই পুলিশের জালে ধরা পড়ল দুই ডাকাত! ডাকাতির ঘটনায় পরে গ্রেফতার হন আরও এক জন। মালদহের পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানিয়েছেন, এখনও পর্যন্ত মোট তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। বুধবার দুপুরের পর গাজোলের কেষ্টপুর সমবায় সমিতির ব্যাঙ্কে ডাকাতির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, সাত-আট জন হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যাঙ্কে…

আরও পড়ুন
কলকাতা জেলা 

মন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই ধর্মঘট প্রত্যাহার করে নিল আলু ব্যবসায়ীরা, বাজারে আলুর যোগান বাড়বে, দাম কমবে দাবী মন্ত্রীর

বিশেষ প্রতিনিধি : একটানা তিন দিন ধরে ধর্মঘট চালানোর পর প্রত্যাহার করে নিলেন আলু ব্যবসায়ীরা আজ বুধবার হুগলির হরিপালে প্রকৃতিশীল আলু ব্যবসায়ী সমিতির সঙ্গে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম বন্যার এক বৈঠকের পরি সমস্যার সমাধান হয় বলে জানা গেছে। আনুষ্ঠানিকভাবে আলু ব্যবসায়ীদের ধর্মঘট উঠে যাওয়ার ফলে আগামীকাল বৃহস্পতিবার থেকেই বাজারে আলুর যোগান আবার স্বাভাবিক হবে বলে সাধারণ মানুষ মনে করছে। ফলে আলুর ঊর্ধ্বমুখী দাম নিয়ে যে নাভিশ্বাস উঠেছিল আমজনতার, সেখান থেকে এ বার রেহাই মিলবে। রাজ্যের সীমান্তগুলিতে পুলিশি জুলুমের প্রতিবাদে গত সোমবার থেকে কর্মবিরতি শুরু করে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি।…

আরও পড়ুন