জেলা 

মালদহে ভয়াবহ পথ দুর্ঘটনা মৃত্যু ৬ আহত ১

বিশেষ প্রতিনিধি : মালদহে ভয়াবহ পথে দুর্ঘটনায় মৃত্যু হল ৬ জনের আহত একজন তাকে গুরুতর অবস্থায় মালদহ মেডিকেল কলেজের ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় ১১টার দিকে যদুপুর এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গৌড়বঙ্গ স্টেশনের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। দ্রুত গতিতে ছুটে আসা একটি গাড়ি জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি লরিকে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে গাড়ির সামনের সম্পূর্ণ অংশ দুমড়ে মুচড়ে যায়। লরিটি পাশের নয়নজলিতে পড়ে যায়। গাড়িটিতে চালক-সহ সাতজন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে পাঁচজন ঘটনাস্থলেই মারা যান। দু’জনকে তড়িঘড়ি মালদহ মেডিক্যাল…

আরও পড়ুন
জেলা 

অঙ্কিতা বাউড়ি নামে কোন ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে, এ খবর সম্পূর্ণভাবে মিথ্যা সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানোর দায়ে কড়া পদক্ষেপের পথে পুলিশ

বিশেষ প্রতিনিধি : সম্প্রতি সামাজিক মাধ্যমে মেয়েদের রাজ দখল কর্মসূচিতে গিয়ে বর্ধমানের অঙ্কিতা বাউড়ি নামে কোন এক ছাত্রী নিখোঁজ হয়েছেন এবং তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে প্রচার করা হয়েছিল। এই প্রচার সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত বলে রাজ্য পুলিশের পক্ষ থেকে আজ  জানানো হয়েছে।পাশাপাশি, সমাজমাধ্যমে যাঁরা সত্যাসত্য যাচাই-না করে এই অপপ্রচার করেছেন, জনমানসে ভুল বার্তা দিয়ে প্রভাবিত করেছেন, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হল শনিবার। শুক্রবার বিকেল থেকে সমাজমাধ্যমে একটি ‘তথ্য’ ভাইরাল হয়ে যায়। সেখানে দাবি করা হয়, আরজি কর-কাণ্ডের প্রতিবাদে গত ১৪ অগস্ট মিছিলে…

আরও পড়ুন
জেলা 

মহান সুফি সাধক ‘বড় হুযুর পাক’-এর বার্ষিক উরস পাক

বিশেষ প্রতিনিধি : আজ ৩০ শে শ্রাবণ ১৪৩১(১৫ ই আগস্ট ২০২৪), বৃহস্পতিবার ‘বড় হুযুর পাক’ – নামে খ্যাত মহান সুফি সাধক হযরত সৈয়দ শাহ রশীদ আলী আল-কাদেরী আল-বাগদাদী-র তৃতীয় বার্ষিক উরস পালিত হচ্ছে মেদিনীপুর শহরের জোড়া মসজিদে তাঁর মাযার শরীফে ও পার্শ্ববর্তী দায়রা পাকে। তিনি সুফি কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা ‘বড় পীর সাহেব’ হযরত আব্দুল কাদির জিলানী-র ২২ তম বংশধর। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ৩০শে শ্রাবণ ১৪২৮, ইংরেজি ১৬ই আগস্ট ২০২৪(৬ ই মুহাররম) তাঁর ‘বেসালে হক'(দেহান্তর) হয়েছিল কলকাতার ৪ নং হাজী মুহাম্মদ মহসিন স্কোয়ারের দরবার পাকে। তাঁর মাযার শরীফ নির্মিত হয়েছে মেদিনীপুরে…

আরও পড়ুন
জেলা 

৭৮ তম স্বাধীনতা দিবস পালিত হলো হুগলির ফুরফুরা শরীফের আল-আমিন শিক্ষা কেন্দ্রে

৭৮ তম স্বাধীনতা দিবস পালিত হলো হুগলির ফুরফুরা শরীফের আল-আমিন শিক্ষা কেন্দ্রে। জাতীয় পতাকা উত্তোলন করেন অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতিও ফুরফুরা শরীফ এর ভুমিপুত্র আবু আফজাল জিন্না ও প্রতিষ্ঠানের কর্নধার কবি নাসের আব্বাসী।মিশনের সমস্ত শিক্ষক ও শিক্ষিকা ও ছাত্রদের উপস্থিতিতে এক সুন্দর পরিবেশ লক্ষ্য করা যায়। সুচারুভাবে পরিচালনা করেন মিশনের দায়িত্বশিল কর্মি মোল্লা আবিদুররহমান। স্বাধীনতা পুরস্কার -2024 পান ড.অপূর্বকুমার বিশ্বাস, নজরুল আন্তর্জাতিক পুরস্কার -2024 মধূসুদন জানা ও শিবশঙ্কর জানা পান।আল আমিন পদক পান -2024 আ.বা.মা র সভাপতি আবু আফজাল জিন্না,ও মোল্লা আবিদুর রহমান। সারাদিন ছাত্রদের মধ্যে কবিতা, গজল, আবৃত্তি…

আরও পড়ুন
জেলা 

কাজের দাবিতে পথ অবরোধ করে পুলিশি অত্যাচারের শিকার ওড়িশা থেকে ফিরে আসা পরিযায়ী শ্রমিকরা

বিশেষ প্রতিনিধি : কাজের দাবিতে পথ অবরোধ করতে গিয়ে বুধবার সকালে পুলিশ ও শ্রমিকদের খন্ড যুদ্ধে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং সাজুর মোড় এলাকা। ওড়িশায়  পরিযায়ী শ্রমিক হিসাবে এরা কাজ করত কিন্তু ইদানিং সেখানে বাংলাদেশী বলে এদের উপরে অত্যাচার শুরু হয়েছে ফলে বাধ্য হয়ে ওই শ্রমিকরা বাড়ি ফিরে এসেছে। আজ বুধবার নিজের রাজ্যে কাজের দাবিতে বিক্ষোভ শুরু করেন তাঁরা। সেই অবরোধ তুলতে গিয়ে সংঘর্ষে জড়াল পুলিশ। অভিযোগ, প্রথমে বচসা, তার পরে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করেন কয়েক জন। ভাঙচুর করা হয় একাধিক গাড়ি। পাল্টা কাঁদানো গ্যাসের শেল ফাটায়…

আরও পড়ুন
জেলা 

ওবিসি সার্টিফিকেট নিয়ে মুর্শিদাবাদ জেলাশাসক ও জেলাজজকে ডেপুটেশন

৭ আগষ্ট, বহরমপুর: আজ বাতিল হওয়া ওবিসি সার্টিফিকেট পুনর্বহাল সহ পাঁচ দফা দাবীতে মুর্শিদাবাদ জেলাশাসক ও জেলাজজকে ডেপুটেশন দিল ওবিসি সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চ। প্রায় শ’দুয়েক লোকের মিছিল মুর্শিদাবাদ টেক্সটাইল কলেজ মোড় থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে জেলাশাসকের দপ্তরের সামনে শেষ হয়। পাঁচ জনের একটি প্রতিনিধি দল ডেপুটি ম্যাজিস্ট্রেট পারিজাত এর কাছে দাবিপত্র তুলে দেন। আব্দুস সালাম মন্ডলের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন আজমল হোসেন, রাহুল চক্রবর্তী, মফেজুল সেখ ও তায়েদুল ইসলাম।  সেখান থেকে মিছিল যায় জেলা জজকোর্ট চত্ত্বরে। সেখানেও ঐ পাঁচ জনের প্রতিনিধি দল জেলা জজকে দাবিপত্র…

আরও পড়ুন
জেলা 

মুর্শিদাবাদে ভাগিরথী ও গঙ্গা ভাঙনকে জাতীয় সমস্যা ঘোষণা করে স্থায়ী সমাধানের ব্যবস্থা গ্রহণ করুক সরকার: তায়েদুল ইসলাম 

বিশেষ প্রতিনিধি : দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জে গঙ্গা ভাঙন হয়ে আসছে। দিনের পর দিন আরও বৃহত্তর আকার ধারণ করছে। প্রতিনিয়ত একের পর এক বাড়ি , গ্ৰাম চলে যাচ্ছে গঙ্গার তলে। এই সমস্যার স্থায়ী সমাধান করতে এটিকে জাতীয় সমস্যা ঘোষণার দাবি করলেন সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম। তিনি বলেন— দীর্ঘ দিন ধরে গঙ্গা ভাঙনের কবলে থাকা মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জ আজ ধ্বংসের মুখোমুখি আকার ধারণ করেছে। ২৯ জুলাই ঘন্টা খানেকের মধ্যে সামসেরগঞ্জের নতুন শিবপুর গ্রামের অন্তত ২৫টি বাড়ি বিলীন হয়ে গেছে গঙ্গায়। পাড় লাগোয়া ৪৮টি বাড়ির লোকজন…

আরও পড়ুন
জেলা 

DVC – র ছাড়া জলে হুগলির খানাকুল, হাওড়ার বিস্তীর্ণ এলাকা জলের তলায়, বীরভূমের লাভপুরও জলমগ্ন

বিশেষ প্রতিনিধি : বুধবার থেকে শুরু হয়েছিল বৃষ্টি তা বৃহস্পতিবার শুক্রবার প্রবল আকার ধারণ করে দক্ষিণবঙ্গের। এর জেরেই এই এলাকার নদী-নালা ভরে ওঠে শনিবার থেকে বৃষ্টি কমে গেলেও ডিভিসির ছাড়া জলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে শুরু করেছে। রবিবার সকালেও কয়েক দফায় লক্ষাধিক কিউসেক জল ছেড়েছে। মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া হয়। মাইথন এবং পাঞ্চেত থেকে ছাড়া জল দামোদরের দুর্গাপুর ব্যারাজে এসে জমা হয়। জলের চাপ বেড়ে যাওয়ায় রবিবার সেখান থেকেও জল ছাড়া শুরু হয়েছে। সকাল ১১টা পর্যন্ত দুর্গাপুর ব্যারাজ থেকে ৯৮ হাজার ৫২৫ কিউসেক জল ছাড়া হচ্ছে…

আরও পড়ুন
কলকাতা জেলা 

জল ছাড়ছে ডিভিসি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা!

বাংলার জনরব ডেস্ক : ডিভিসি দুর্গাপুর ব্যারেজ থেকে ৭০ হাজার কিউসেক জল ছাড়া সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তাই ডিভিসি জল ছাড়লেও আপাত ভাবে কিছুটা স্বস্তি রয়েছে দক্ষিণের জেলাগুলিতে। তবে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। ডিভিসি আরও জল ছাড়লে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা একাধিক জেলায়। ডিভিসির জল ছাড়া নিয়ে আগেও ক্ষোভপ্রকাশ করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘‘মনুষ্যসৃষ্ট বন্যা তৈরি করতে আবার ডিভিসি জল ছাড়ল। গ্রীষ্মের সময়ে কৃষি বা সেচে জল চাইলে দেয় না। ঝাড়খণ্ডে…

আরও পড়ুন
জেলা 

জলে ডুবে রাস্তা আর সেতু এবং নদী একাকার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি নদীতে, মৃত এক

বাংলার জনরব ডেস্ক : জলে ডুবে রাস্তা আর সেতু এবং নদী একাকার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি চলে গিয়েছিল নদীতে। শুক্রবার রাতে সেই ঘটনা ঘটেছিল। ভাইরাল হয়েছিল সেই ভিডিও। সেই গাড়ি-সহ চালকের দেহ উদ্ধার হল শনিবার সকালে। আসানসোলের কল্যাণপুর হাউজিং সেতু পারাপার করতে গিয়ে নুনি নদীর জলে ডুবে যাওয়া গাড়ি সহ ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল এনডিআরএফ। শনিবার সকালে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের নাম চঞ্চল বিশ্বাস(৫৯)। আসানসোলের ধাদকার সুগম পার্কের বাসিন্দা। এক বেসরকারি সংস্থার আধিকারিক ছিলেন তিনি। স্ত্রী নামি ইংরাজি মাধ্যম স্কুলের শিক্ষিকা। শুক্রবার সন্ধ্যায় নিজের কাজের জায়গা…

আরও পড়ুন