জেলা 

গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালের গাফিলতিতে দৃষ্টি শক্তি হারাতে বসা ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্ৰহণের জন্য মুখ্যস্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন এপিডিআরের

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি :  গত ২৮-২৯ জুন’২৪ গার্ডেনরিচ সুপার স্পেশালিটি ২৪-২৫ জন রোগীর চোখের ছানি অপারেশন হয়। প্রত্যেকেই অপারেশন পরবর্তী কালে সংক্রমণ জনিত কারণে দৃষ্টি শক্তি হারাতে বসেছেন। রোগীদের মধ্যে অনেকেই অপারেশনের দু’একদিনের মধ্যেই হাসপাতালে পুনরায় চিকিৎসার জন্য ফিরে আসেন। কিন্তু হাসপাতাল বিষয়টি গুরুত্ব না দিয়ে দেখে উপর উপর চিকিৎসা করে ছেড়ে দেন। প্রায় এক সপ্তাহ পর প্রায় সকল রোগী আশঙ্কাজনক অবস্থায় পৌঁছালে হাসপাতাল কর্তৃপক্ষের টনক নড়ে। সংক্রামিত রোগীদের কলকাতা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করে দেন। ঐ পর্যন্তই। সেখানে রোগী এবং রোগীর পরিজনরা কি অবস্থায় আছেন- তাঁদের চিকিৎসা ঠিকঠাক হচ্ছে কিনা বা রোগীদের চিকিৎসা করানোর মত আর্থিক সামর্থ্য আছে কিনা কোন খোঁজ খবর নেন নি। আমরা তথ্যানুসন্ধানে গিয়ে জানতে পারি রোগীদের একাধিকবার ওয়াশ এবং পুনরায় অপারেশন হয়েছে। রোগীদের বেশ কিছু ওষুধ কিনতে হচ্ছে। দিন আনি দিন খাই পরিবারের রোগীরা একে তো দৃষ্টি শক্তি ফিরে পাবেন না (কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসকদের অভিমত দৃষ্টি শক্তি ফিরে পাবার কোন আশা নেই।) তার উপর বাড়তি খরচের বোঝা।

এমতাবস্থায় আপনার কাছে আমাদের দাবি –

Advertisement

১) সংক্রামিত ব্যাক্তিদের সবরকম চিকিৎসা বিনা শর্তে, বিনামূল্যে করার ব্যবস্থা হোক।

২) দৃষ্টি শক্তি হারানোর ফলে ঐ সমস্ত রোগীরা তাঁদের পেশাগত জীবনে আর ফিরতে পারবেন না। তাই তাঁদের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক।

৩) কোন পরিপ্রেক্ষিতে,কার দায়িত্ব কর্তব্যে অবহেলা, গাফিলতির জন্য এরকম ঘটনা ঘটল তার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ