জেলা 

আল-আমীন-মিল্লি মিশনের ম্যানেজমেন্ট কোটার প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হলো রবিবার

আল-আমীন-মিল্লি মিশনের ম্যানেজমেন্ট কোটার প্রবেশিকা পরীক্ষা আজ হয়ে গেল। পশ্চিমবঙ্গের নামিদামি মিশনের মধ্যে আল আমিন মিল্লি মিশন এক অন্যতম| ২৪/ ১১/ ২০২৪ তারিখে আগামী শিক্ষাবর্ষে ২০২৫ এর জন্য পঞ্চম শ্রেণি হইতে নবম শ্রেণী পর্যন্ত প্রবেশিকা পরীক্ষা পর্যবেক্ষণ করার জন্য কলিকাতা হইতে সৌরভ চট্টোপাধ্যায়, বাবলু মান্না। সরিষা হইতে আনসার আলী তথা মিশনের চেয়ারম্যান মোঃ আব্দুল গাফফার, মিশনের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল ওহাব ও বিশিষ্ট সাংবাদিক আজিজুল হক সাহেবরা ঘুরে দেখছেন| মিস্টার চট্টোপাধ্যায় এবং আনসার আলী মিশনের পরিবেশ দেখে খুবই আনন্দিত হলেন| আগামী দিনে এই আল আমীন মিল্লি মিশন আগামী দিনে…

আরও পড়ুন
জেলা 

তৌহিদ মিশনে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ধী-লার্ন অ্যাকাডেমির উদ্যোগে বিশেষ ডাউট ক্লিয়ারেন্স ক্লাস

বিশেষ প্রতিনিধি : পূর্ব বর্ধমানের গুসকরায় প্রখ্যাত প্রতিষ্ঠান তৌহিদ মিশনে রবিবার অনুষ্ঠিত হয়ে গেল মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে এক বিশেষ প্রস্তুতি কর্মশালা। ধী-লার্ন অ্যাকাডেমির পরিচালনায় এই কর্মশালায় অংশ নিয়েছিলেন কলকাতার প্রখ্যাত শিক্ষকেরা। রাহুল সেনগুপ্ত, শুভদীপ মুখোপাধ্যায়, সুপ্রভাত ঘোষ, বিদ্যাসাগর আচার্য প্রমুখ। অবিকল মাধ্যমিকের অনুকরণে প্রস্তুত করা প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নিয়েছিল তৌহিদ মিশনের সেরা ৫২ জন ছাত্র। উত্তরপত্র মূল্যায়নের পর এদিন অভিজ্ঞ শিক্ষকদের পরিচালনায় ছাত্ররা অংশ নিয়েছিল ডাউট ক্লিয়ারেন্স ক্লাসে। ধী-লার্ন অ্যাকাডেমির পরিচালক পান্থ মল্লিক জানান জীবনের প্রথম স্কুলের গণ্ডির বাইরে বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য মক টেস্টের জুড়ি আর কিছু হতে পারে…

আরও পড়ুন
জেলা 

সুন্দরবন আল মানার মিশনে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হলো রবিবার

সুন্দরবন আল মানার মিশনের নতুন শিক্ষাবর্ষে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল গতকাল অর্থাৎ ২৪ শে নভেম্বর। প্রায় ১০০ জন ছাত্রছাত্রী প্রবেশিকা পরীক্ষায় উপস্থিত ছিল। এখানে বয়েজ এবং গার্লস আলাদা ক্যাম্পাসের সু ব্যবস্থা রয়েছে। আল মানার মিশন স্কুল, জিডি স্টাডি সার্কেলের অনুমোদন প্রাপ্ত এবং এখানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী এবং দ্বীন ইসলামের বুনিয়াদি শিক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের শিক্ষা দেওয়া হয়ে থাকে। আবাসিক এবং অনাবাসিক দুই মাধ্যমেই ছাত্র-ছাত্রীদের উপযুক্ত শিক্ষা দেওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে সুন্দরবন আল মানার মিশন। অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পঠন-পাঠনের মাধ্যমে সন্তানকে সুন্দরভাবে গড়ে তোলা সুপরিকাঠামোগত ব্যবস্থা…

আরও পড়ুন
জেলা 

গুমানী দেওয়ান স্মৃতি সম্মাননা পাচ্ছেন কবি-সাংবাদিক মোহাম্মদ সাদউদ্দিন 

কলকাতা প্রতিনিধি:মুর্শিদাবাদ জেলার সাগরদীঘির সবুজ বার্তা পত্রিকা আয়োজিত তৃতীয় সাগরদীঘি সাহিত্য উৎসবে গুমানী দেওয়ান স্মৃতি সম্মাননা পুরস্কার পাচ্ছেন কলাতার দৈনিক কালান্তর পত্রিকার সিনিয়র সাংবাদিক, কবি, লেখক ও গবেষক মোহাম্মদ সাদউদ্দিন । এছাড়া আরো ৭জন ঐ সম্মাননা পাচ্ছেন । এঁরা হলেন মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যবাহী জিয়াগঞ্জ শ্রীপৎ সিং কলেজের অধ্যক্ষ ড: কমলকৃষ্ণ সরকার,বিমান হাজরা, মাইনুদ্দিন সেখ, , শচীন পাল, মহম্মদ আব্দুর রউফ, রবীন দত্ত ও ইফতিকার আলম। মোট ৮ জন। ১ ডিসেম্বর তৃতীয় সাগরদীঘি সাহিত্য উৎসবে সবুজ বার্তা পত্রিকা ও উৎসব কমিটির পক্ষে এই পুরস্কার তুলে দেওয়া হবে বলে উৎসব কমিটির সাধারণ…

আরও পড়ুন
জেলা 

Hooghly Rape and Murder : পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে খুন! অভিযোগের তীর প্রতিবেশীর বিরুদ্ধে,গ্রেফতার অভিযুক্ত

বিশেষ প্রতিনিধি : পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে।ঘটনা ঘটেছে হুগলির গুড়াপের চোপা গ্রামে। রবিবার সন্ধ্যায় পাশের বাড়িতে খেলতে গিয়েছিল শিশুটি। সেই সময়ে তাকে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। রাতে খোঁজাখুঁজির পর প্রতিবেশীর বাড়ি থেকে কম্বল এবং কাঠ চাপা দেওয়া দেহ পাওয়া গিয়েছে শিশুটির। সে বিবস্ত্র অবস্থায় ছিল বলেও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তকে রাতেই গ্রেফতার করা হয়েছে। সোমবার তাঁকে আদালতে হাজির করাবে পুলিশ। মৃত শিশুটির বাবা জানিয়েছেন, ‘‘আমি বাজারে গিয়েছিলাম। মেয়েটা পাশের বাড়িতে খেলতে গিয়েছিল। কখন যে ও মেয়েটাকে সরিয়ে নিয়েছে, আমরা কেউ জানি…

আরও পড়ুন
জেলা 

TMC মেলা কমিটি গঠনকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে বচসা থেকে হাতাহাতি ঝরলো রক্ত দাঁড়িয়ে দেখলেন সাংসদ দেব, অস্বস্তিতে শাসক দল

বাংলার জনরব ডেস্ক : মেলার কমিটি গঠনকে কেন্দ্র করে তৃণমূলের দুইগোষ্ঠীর প্রকাশ্য কোন্দলে হাতাহাতি থেকে মারামারি সবই ঘটে গেল ঘাটালে। আর ঘটনার সাক্ষী হয়ে রইলেন বিশিষ্ট অভিনেতা ও ঘাটাল লোকসভার সাংসদ দেব। দেবের সামনে রক্তাক্ত হতে হল তৃণমূল কর্মীদের অসহায়ের মতো দাঁড়িয়ে দেখলেন ঘাটাল এলাকার সাংসদ। ২ গোষ্ঠীর অশান্তি যে এই পর্যায়ে যেতে পারে সেটা আগে থেকে বুঝতে  পারেননি বিশিষ্ট এই অভিনেতা। রবিবার ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামে মেলার কমিটি গঠন নিয়ে প্রস্তুতি বৈঠক ছিল। সেই বৈঠকে হাজির হন সাংসদ দেব। তাঁর উপস্থিতিতে তৃণমূলের দুই পক্ষের মধ্যে অশান্তি শুরু হয়। অভিযোগ, প্রাক্তন…

আরও পড়ুন
জেলা 

Nadia Murder Case: খুন করে মাটিতে পুঁতে রেখেছিল প্রেমিক! অন্তঃসত্ত্বা ছিল নাবালিকা, বিয়ে করার জন্য চাপ তাতেই কি খুন? নদীয়ার ভীমপুরের ঘটনায় এলাকায় চাঞ্চল্য

বাংলার জনরব ডেস্ক : ২৪ বছরের যুবক এবং ১৭ বছরের মেয়ে দুজনের মধ্যে ছিল প্রেমের সম্পর্ক। আর এই প্রেমের সম্পর্ক থেকেই মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল। এই কারণেই বিয়ে করার জন্য চাপ দিচ্ছিল। তাতেই বিপত্তি? গত একুশে নভেম্বর থেকে নিখোঁজ ছিল ওই নাবালিকা রবিবার সকালে মাটি খুঁড়ে উদ্ধার করা হলো ১৭ বছরের ওই মেয়েটির লাশ! ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার ভীমপুর থানা এলাকায় এর পরিপ্রেক্ষিতে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে! ইতিমধ্যে পুলিশ খুনের অভিযোগে গ্রেফতার করেছে মৃতার প্রেমিককে। বস্তুত, তাঁকে জিজ্ঞাসাবাদ করেই নাবালিকার খোঁজ পেয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মৃতা এবং…

আরও পড়ুন
জেলা 

হুগলির নিখোঁজ শিশুর দেহ উদ্ধার হল বাড়ির শৌচাগার থেকে, আটক ঠাকুমা ঠাকুরদা ও জেঠিমা, মৃত্যুরহস্য ভেদে পুলিশ

বাংলার জনরব ডেস্ক : হুগলির বলাগর থেকে নিখোঁজ হয়েছিল এক শিশু সেই শিশুর দেহ উদ্ধার হলো রবিবার ভোরে বাড়ির শৌচালয় থেকেই। যা যা নিয়ে ইতিমধ্যেই ওই এলাকায় সংকল পড়ে গেছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ তিনজনকে আটক করেছে এই তিনজনই হলো ওই শিশুর ঠাকুরদার ঠাকুমা ও জেঠিমা। বলাগড় থানার অন্তর্গত গুপ্তিপাড়া বাধাগাছি এলাকায় পরিবারের সঙ্গে থাকত স্বর্ণাভ সাহা (৪) নামে ওই শিশু। বাবা যাদব সাহা পেশায় গাড়িচালক। শনিবার সকাল থেকেই স্বর্ণাভকে খুঁজে পাওয়া যাচ্ছিল…

আরও পড়ুন
জেলা 

দীক্ষা দেওয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণ গ্রেফতার ভন্ড সাধু!

বাংলার জনরব ডেস্ক : স্বামীকে দীক্ষা দেওয়ার পর বাড়ির বাইরের দাঁড় করিয়ে ভেতরে স্ত্রীকে দীক্ষা দেওয়ার নাম করে ধর্ষণ করলেন ভন্ড সাধু। এই অভিযোগে বীরভূমের দুবরাজপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে উজ্জ্বল দাস নামে এক ব্যক্তিকে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর শনিবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বীরভূমের দুবরাজপুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, দুবরাজপুর থানার বাসিন্দা এক মহিলাকে দীক্ষা দেওয়ার পর উজ্জ্বল দাস নামে এক ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ। ওই সময় ঘর বন্ধ ছিল। আর ঘরের বাইরে দাঁড়িয়ে ছিলেন নির্যাতিতার স্বামী। ওই দম্পতির অভিযোগের ভিত্তিতে ৪৮ বছরের ব্যক্তিকে গ্রেফতার করা…

আরও পড়ুন
জেলা 

বীরভূমে চন্দ্রনাথের পার্টি অফিস দখল করে নিলো কেষ্ট মন্ডলের বাহিনী

বাংলার জনরব ডেস্ক : রাজ্যের মন্ত্রী তথা বীরভূম জেলার কোর কমিটির সদস্য চন্দ্রনাথ সিংহের পার্টি অফিস দখলের অভিযোগ উঠল কেষ্টবাহিনীর বিরুদ্ধে, যা নিয়ে বৃহস্পতিবার অশান্ত শান্তিনিকেতন। গত শনিবারের বৈঠকে আনুষ্ঠানিক ভাবে কোর কমিটির সদস্য করা হয়েছে অনুব্রতকে। তৃণমূল সূত্রে খবর, দলনেত্রীর নির্দেশেই তা হয়েছে।  এ বিষয়ে কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, ‘‘আমি বিষয়টি এখনও জানি না। সব কিছু জেনে দলীয় ভাবে পর্যালোচনা করব।’’ ঘটনার বিবরণে জানা যাচ্ছে, বোলপুরের শ্রীনিকেতন বাজারের রূপপুর এলাকায় তৃণমূলের একটি কার্যালয় রয়েছে। তৃণমূল সূত্রে খবর, সেটি মন্ত্রী চন্দ্রনাথের পার্টি অফিস বলেই পরিচিত এলাকায়। চন্দ্রনাথের ‘ঘনিষ্ঠ’…

আরও পড়ুন