জেলা 

তৌহিদ মিশনে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ধী-লার্ন অ্যাকাডেমির উদ্যোগে বিশেষ ডাউট ক্লিয়ারেন্স ক্লাস

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : পূর্ব বর্ধমানের গুসকরায় প্রখ্যাত প্রতিষ্ঠান তৌহিদ মিশনে রবিবার অনুষ্ঠিত হয়ে গেল মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে এক বিশেষ প্রস্তুতি কর্মশালা। ধী-লার্ন অ্যাকাডেমির পরিচালনায় এই কর্মশালায় অংশ নিয়েছিলেন কলকাতার প্রখ্যাত শিক্ষকেরা। রাহুল সেনগুপ্ত, শুভদীপ মুখোপাধ্যায়, সুপ্রভাত ঘোষ, বিদ্যাসাগর আচার্য প্রমুখ।

অবিকল মাধ্যমিকের অনুকরণে প্রস্তুত করা প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নিয়েছিল তৌহিদ মিশনের সেরা ৫২ জন ছাত্র। উত্তরপত্র মূল্যায়নের পর এদিন অভিজ্ঞ শিক্ষকদের পরিচালনায় ছাত্ররা অংশ নিয়েছিল ডাউট ক্লিয়ারেন্স ক্লাসে। ধী-লার্ন অ্যাকাডেমির পরিচালক পান্থ মল্লিক জানান জীবনের প্রথম স্কুলের গণ্ডির বাইরে বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য মক টেস্টের জুড়ি আর কিছু হতে পারে না। সচেতন অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষরা মক টেস্ট-এর প্রয়োজনীয়তা বুঝে মাধ্যমিকের আগে ছাত্র-ছাত্রীদের উন্নতিতে এর উদ্যোগ নিচ্ছেন সর্বত্র। এদিন কর্মশালার শুরুতে তৌহিদ মিশনের সম্পাদক আমানতুল্লাহ শাহ বলেন অভিজ্ঞ শিক্ষকদের পরিচালনায় মক টেস্ট এবং ডাউট ক্লিয়ারেন্স পর্ব ছাত্রদের জন্য অত্যন্ত উপযোগী। এ ধরনের আরো কর্মসূচি আগামী দিনে গ্রহণ করার আশ্বাস দেন তিনি।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ