সই জাল কাণ্ডে কুণাল অভিষেককে মুখোমুখি জেরা, অসংগতি,ফের তলবের সম্ভাবনা!
সই জাল কাণ্ডে রবিবার দ্বিতীয়বার সিআইডি দফতরে হাজিরা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাঁকে। সূত্রের খবর, বারবার বয়ান বদল করেছেন অভিষেক। বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের মুখোমুখি বসিয়ে জেরা করা হলে সাংসদের বয়ানে একাধিক অসংগতি মিলেছে। অর্থাৎ এদিনের ম্যারাথন জেরায় তদন্তকারী সংস্থার আধিকারিকরা সন্তুষ্ট নন। ফলত তাঁরা ফের তৃণমূল সাংসদকে ডাকার পরিকল্পনা করছেন বলেই খবর। সই জাল কাণ্ডে দীর্ঘদিন ধরেই সিআইডির স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরপর তিনবার তলব এড়িয়ে যান বিভিন্নরকম অজুহাত দেখিয়ে। অবশেষে হাই কোর্টের ধমক খেয়ে তদন্তে সহযোগিতা করতে একপ্রকার বাধ্য হন…
আরও পড়ুন