ঘূর্ণাবর্তের জেরে রবিবারেও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ঝড়বৃষ্টির সম্ভবনা!
ঘূর্ণাবর্তের জেরে দক্ষিবঙ্গের বিস্তীর্ণ অংশে ঝড়বৃষ্টির কারণে এক ধাক্কায় কলকাতার পারদ নেমে গেল ১১ ডিগ্রি! রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৪.৪ ডিগ্রি কম। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে তা ১১ ডিগ্রি কম! শুক্রবারও শহরের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩০ ডিগ্রি পর্যন্ত। তবে রবিবার শুধু পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। কলকাতায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি…
আরও পড়ুন