গাছ কাটব না—এই হোক আজকের শপথ: বিশ্ব বসুন্ধরা দিবসে বিজ্ঞানী শুভময় দাসের আহ্বান
বিশেষ প্রতিনিধি : “গাছ লাগাতে হবে—এই তত্ত্বে আমি বিশ্বাসী নই, বরং আমরা গাছ কাটব না—এই প্রতিজ্ঞাই আমাদের নেওয়া উচিত।” বিশ্ব বসুন্ধরা দিবস উপলক্ষে আয়োজিত এক সান্ধ্য অনলাইন আসরে ছাত্র-ছাত্রীদের উদ্দেশে এই তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন বিশিষ্ট বিজ্ঞানী ড. শুভময় দাস। সোমবার, ২২শে এপ্রিল ‘অনুসন্ধান সোসাইটি’ এবং ‘বেস এডুকেশনাল হাব-এর যৌথ উদ্যোগে পড়ুয়াদের জন্য একটি বিশেষ অনলাইন গল্পের আসরের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের মূল বিষয় ছিল— ‘ধরিত্রী রক্ষায় চড়ুই পাখি: এক ছোট্ট জীবনের বৃহৎ লড়াই’। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য উৎসুক ছাত্র-ছাত্রী এই ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করে। প্রধান বক্তা ডক্টর দাস গল্পের ছলে…
আরও পড়ুন