দেশজুড়ে গরমের তীব্রতা বৃদ্ধি পেতে চলেছে, সব রেকর্ড ভেঙে যাবে আশঙ্কা আবহাওয়াবিদদের!
বাংলার জনরব ডেস্ক : আগামী কয়েকদিনের মধ্যে দেশজুড়ে যে গরম পড়বে তা সব রেকর্ড ভেঙে যাবে বলে আবহাওয়াবিদরা সতর্কবার্তা দিয়েছেন। আগামী কয়েক দিন গরমের তীব্রতা আরও বাড়বে। তাপমাত্রা কোথাও কোথাও ৪৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছোতে পারে। ইতিমধ্যেই দেশের ১০ রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও। আবহবিদেরা জানাচ্ছেন, উত্তরপ্রদেশ এবং রাজস্থানে তাপমাত্রা ৪৮ ডিগ্রির ঘরে পৌঁছোবে। ফলে এই সময় সাধারণ মানুষের সতর্ক থাকা প্রয়োজন বলে পরামর্শ দিয়েছেন তাঁরা। বিশেষ করে শিশু, বয়স্ক এবং বাড়ির বাইরে যাঁরা কাজ করেন। তবে তাপপ্রবাহ দেশের কয়েকটি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে এমনটা…
আরও পড়ুন