কলকাতা 

কলকাতা সহ দক্ষিণ বঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : রবিবার সকাল থেকেই কলকাতার বিভিন্ন প্রান্তে মুষলধারে বৃষ্টি নেমেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,রবিবার দিনভরই কলকাতায় জারি থাকবে বৃষ্টির দাপট। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও দুর্যোগের লাল সতর্কতা জারি করা হয়েছে।

আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা হাওয়া। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত দু’এক পশলা হালকা বৃষ্টি হতে পারে।

হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও নদীয়াতে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। কলকাতার জন্য আলাদা করে কোনও সতর্কতা না থাকলেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরের বহু জেলায় ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং কোচবিহার ও কালিম্পংয়ে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা। মালদহ ও দুই দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিন। প্রবল বৃষ্টির প্রভাবে উত্তরেলর নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইতে পারে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ