ডাক্তার-ইঞ্জিনিয়ার নয়, কোনো একটি বিষয় নিয়ে উচ্চশিক্ষা করা-গবেষণা করা অনেক প্রয়োজন, অনেক চ্যালেঞ্জিং। মাধ্যমিকে তৃতীয় ও মেয়েদের মধ্যে রাজ্যে প্রথম ঈশানী প্রসঙ্গে প্রধান শিক্ষিকা অর্ণা দাস
নায়ীমুল হক: বিশিষ্ট শিক্ষিকা অর্ণা দাস নিজেকে প্রাচীনপন্থি বলতেই ভালোবাসেন। কারণ, বই খুঁটিয়ে পড়া, বিষয়ের গভীরে প্রবেশ করা, বিভিন্ন ঘটনার কারণ জানতে উৎসাহী হওয়া, সেটা সম্পর্কে বিশ্লেষণ করা, তিনি মনে করেন, এগুলোর মাধ্যমেই ঘটতে পারে প্রকৃত উন্নয়ন। ছাত্র-ছাত্রীর বিকাশের রাস্তা গবেষণার মাধ্যমেই পূর্ণতা লাভ করে। ডাক্তার-ইঞ্জিনিয়ার নয়, কোনো একটি বিষয় নিয়ে উচ্চশিক্ষা করা-গবেষণা করা অনেক প্রয়োজন, অনেক চ্যালেঞ্জিং। প্রধান শিক্ষিকা অর্ণা দাস এক নিঃশ্বাসে কথাগুলি বলছিলেন, তাঁর বিদ্যালয়ের কৃতী ছাত্রী এবছর মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম এবং রাজ্য মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকারী ঈশানী চক্রবর্তী সম্পর্কে বলতে গিয়ে। শুধু পড়াশোনাতেই নয়,…
আরও পড়ুন