কবিতা: আজব ভোট/ সেখ আবদুল মান্নান
আজব ভোট সেখ আব্দুল মান্নান জনমনে ভাই যেমনি বেজেছে পঞ্চায়েত ভোটের সিম্ফনি দিকে দিকে হয়েছে শুরু লাঠালাঠি আর খুনোখুনি। আগে ভোটে নানা দলে থাকত মিলন ছবি, গেল কোথায় সেই সংস্কৃতি অবাক হয়ে ভাবি! পঞ্চায়েত ভোটে শাসক দল যতনা আজ ব্যস্ত বিরোধী দলের সমর্থকেরা যেন প্রাণ সংশয়ে ত্রস্ত! আগে ভোটে যেত না দেখা নেতানেত্রীর টিকি, সকাল সন্ধ্যে তাদেরই দেখি ভোটারের মাখামাখি। সন্ধ্যে হলেই টিভির পর্দায় তর্কের তুফান ছোটে শাসক বিরোধী বক্তার কথায় ফানুসে বেলুন ফাটে। তাদের বাক যুদ্ধ দেখে দর্শক ভাবে লড়াই দলের জন্যেই জীবন দেব মৃত্যু ভয়কে থোরাই। গ্রামে গ্রামে…
আরও পড়ুন