জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

হরিপাল হড়াতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে মনোরম অনুষ্ঠান

শেখ সিরাজ:- ২২শে শ্রাবণ (৮ আগষ্ট) মঙ্গলবার হুগলীর হারিপাল ব্লকের হড়া সরস্বতী ভবনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৩ তম প্রয়াণ দিবসে অনুষ্ঠিত হলো একটি মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান । হড়া “মৃন্ময়ীর সংসারের ” উদ্যোগে আয়োজিত মনোরম অনুষ্ঠানটি কবির প্রতিকৃতিতে মল্যাদানের পর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটি সূচনা হয়। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন *তারাপদ ধল*। এছাড়াও সংগীত পরিবেশন করেন তনুশ্রী সেন, সন্দীপ সিংহ, বাণী চ্যাটার্জি, অর্ঘ্য দাস, সায়না কোলে, সংস্কৃতি অধিকারী প্রমুখ। আবৃত্তি ও স্বরচিত কবিতা পাঠ করেন শেখ সিরাজ, জোৎস্না হালদার, রাসমণি ব্যানার্জি,ডঃ দেবপ্রসন্ন বিশ্বাস, কোহেলী ঘোষ, বন্দনা মালিক,সৌমিক দাস (শিশুশিল্পী), অভিজিৎ পাত্র…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

উদার আকাশ পত্রিকার গৌরকিশোর ঘোষ স্মরণ সংখ্যা উদ্বোধন করলেন স্বনামধন্য উপাচার্য অধ্যাপক সুরঞ্জন দাস

বিশেষ প্রতিনিধি: উদার আকাশ ১৪৩০ গৌরকিশোর ঘোষ স্মরণ সংখ্যা উদ্বোধন করলেন অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য উপাচার্য অধ্যাপক ড. সুরঞ্জন দাস। শুক্রবার উপাচার্যের কার্যালয়ে উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ পত্রিকার বিশেষ সংখ্যাটি তুলে দেন প্রখ্যাত ইতিহাসবিদ ড. সুরঞ্জন দাসের হাতে। উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ বলেন, গৌরকিশোর ঘোষের জন্মশতবর্ষ পূর্ণ হল ২০ জুন ২০২৩-এ। উদার আকাশ পত্রিকায় এই সংখ্যায় প্রকাশিত হয়েছে গৌরকিশোর ঘোষের একটি মূল্যবান লেখা ‘দেশপ্রেম দেশদ্রোহ’। গৌরকিশোর ঘোষের স্মরণে কলম ধরেছেন মীরাতুন নাহার, দেবাশিস পাঠক, জয়ন্ত ঘোষাল, মনীষা বন্দ্যোপাধ্যায়, অরূপ বন্দ্যোপাধ্যায়, মইনুল হাসান, অশোক মজুমদার প্রমুখ। মণিপুর জ্বলছে।…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কলকাতা ‘অনুভব’এর সাংস্কৃতিক সন্ধ্যা

নিজস্ব সংবাদদাতা: ৩ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার কলকাতা তপন থিয়েটার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মুক কলা বিভঙ্গ ‘। কলকাতা অনুভব ও কেন্দ্রীয় সরকারের সাংস্কৃতিক দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত মনোরম অনুষ্ঠানটি প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধন করেন বিশেষ আমন্ত্রিত অতিথি সেন্টার ফর কালচারাল রিসোর্সেস এ্যান্ড ট্রেনিং, গভ: অব ইন্ডিয়ার অনারেবল চেয়ারম্যান ড: বিনোদ নারায়ণ ইন্দুরকর। বিশেষ অতিথির আসন অলংকৃত করেন ধ্রুব মিত্র, তারক সেনগুপ্ত, অভিজিৎ সাঁতরা ও ড: সন্তোষ কুমার। কলকাতা অনুভবের তরফে দরাজ কণ্ঠে আবৃত্তি পরিবেশন করে অনুষ্ঠানের সৌষ্ঠব বৃদ্ধি করেন সাংবাদিক ও বিশিষ্ট টেলিফিল্ম পরিচালক নৌশাদ মল্লিক। মুকাভিনয়…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

শিশু সাহিত্য সংসদ-এর ৭৩-এ পা

নায়ীমুল হক : আজ সোমবার ১ আগস্ট বাংলা প্রকাশনা ও ছাপাখানা জগতের অন্যতম ঐতিহ্য ও গৌরবের প্রতিষ্ঠান সাহিত্য সংসদ ও শিশু সাহিত্য সংসদ এর ৭২-তম প্রতিষ্ঠা দিনটি পালিত হল। অনুষ্ঠানের আয়োজন ছিল ৩২ নং এ পি সি রোডের বাড়িতে। যে বাড়িতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ১৯২৩ সালে প্রথম ‘ফরওয়ার্ড’ কাগজটি প্রকাশ করেছিলেন। সংসদের প্রতিষ্ঠাতা প্রয়াত মহেন্দ্রনাথ দত্তের প্রতি সম্মান জানানো হয় যথা শ্রদ্ধায়। এই উপলক্ষে সারাদিনের সাহিত্য কেন্দ্রিক আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার, পুরানবিদ নৃসিংহ প্রসাদ ভাদুড়ি, প্রাবন্ধিক আশীষ লাহিড়ি, গল্পকার শান্তনু বসু, গবেষক নিহারেন্দু রায়, নাট্যকার গৌতম চট্টোপাধ্যায়,…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

বার্ণপুরে একগুচ্ছ কচিকাঁচার বৃক্ষরোপণ

নিজস্ব সংবাদদাতা,বার্ণপুর: ৩০ জুলাই ২০২৩ সকালে আসানসোল ইস্পাতনগরী বার্ণপুরে এক অভিনব উপায়ে বৃক্ষরোপনের কর্মসূচি বাস্তবায়িত করলেন বার্ণপুর ব্যাঙ্ক রোড পুজো কমিটির কর্মকর্তারা। তাঁরা ভারতীয় ইস্পাত কারখানার কর্মীদের গুটিকয় কচিকাঁচার হাত দিয়ে বৃক্ষরোপণ করলেন পুজো কমিটির প্রশস্ত প্রাঙ্গণসহ সার্কুলার রোডস্থিত সন্নিহিত কোয়াটার প্রাঙ্গণে। মূলতঃ ছোটদের মধ্যে সবুজ সচেতনতা এবং বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বোঝাতেই এহেন কর্মসূচি গ্রহণ করেছেন তাঁরা। বৃক্ষরোপণের পর সমস্ত ছেলেমেয়েদের একটি করে মানপত্র দিয়ে উৎসাহিত করা হয় ‌। স্থানীয় কয়েকজন অভিভাবক সহ এই ব্যতিক্রমী কর্মসূচিতে অংশ নিয়েছিলেন পুজো কমিটির তরফে সভাপতি ডা. এ কে ঝা, সাধারণ সম্পাদক নিশিকান্ত চৌধুরী, সাংস্কৃতিক…

আরও পড়ুন
বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

প্রকাশিত হলো বই ও প্রকাশনাবিষয়ক পত্রিকা ‘বইচারিতা’র তৃতীয় সংখ্যা

ফারুক আহমেদ : দেশের প্রথম সম্পূর্ণ রঙিন বই ও প্রকাশনাবিষয়ক পত্রিকা ‘বইচারিতা’র তৃতীয় সংখ্যা প্রকাশিত হলো। এবারের সংখ্যায় প্রচ্ছদ রচনা কবি, লেখক ও সমাজসংস্কারক সুফিয়া কামালকে নিয়ে। এছাড়া পত্রিকাটি সাজানো হয়েছে বই ও প্রকাশনাবিষয়ক নানান বৈচিত্র্যে। কবি, গবেষক ও সংগঠক আবু সাঈদ সম্পাদিত বইচারিতার তৃতীয় সংখ্যায় কবি সুফিয়া কামালের বইগুলো সম্পর্কে লিখেছেন তারিক মনজুর, কবিকে স্মৃতিচারণামূলক লেখা লিখেছেন কবির কন্যা, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা,মানবাধিকারকর্মী সুলতানা কামাল, কবির অপ্রকাশিত কবিতা নিয়ে গবেষক ও আলোকচিত্রী সাহাদাত পারভেজ লিখেছেন একটি অনুসন্ধানী প্রতিবেদন। সম্প্রতি চলে গেল কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ কল্যাণী কাজী। তাঁকে…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

নৈহাটি ঐকতান মঞ্চে নাট্যোৎসবের উদ্বোধন করলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

ফারুক আহমেদ : নৈহাটির নাট্য সমন্বয়ের উদ্যোগে রবিবার থেকে শুরু হল ঐকতান মঞ্চে ৯ দিনের নাট্যোৎসব। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহ্বায়ক, নাট্যব্যক্তিত্ব তথা রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী, প্রধান অতিথি নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়, সভাপতি দেবাশিস সরকার, সম্পাদক সুনীত ভট্টাচার্য প্রমুখ। নাট্যোৎসবের মহরৎ শুরু হল নৈহাটি ব্রাত্যজনের ‘দাদার কীর্তি’ নাটক দিয়ে। নৈহাটি ঐকতান মঞ্চে নাট্যোৎসবের উদ্বোধন করার পর বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মূল্যবান বক্তব্য রাখেন। হল ভর্তি দর্শকরা করতালি দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও শিক্ষামন্ত্রী ব্রাত্য…

আরও পড়ুন
আন্তর্জাতিক বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ ১৯৭১: ইউনাইটেড ফ্রেন্ডস অব বাংলাদেশ’ বই নিয়ে আলোচনা

ফারুক আহমেদ : ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ ১৯৭১: ইউনাইটেড ফ্রেন্ডস অব বাংলাদেশ’ বই নিয়ে আলোচনা অনুষ্ঠান হয়ে গেল গতকাল শুক্রবার বিকেলে। রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্র স্বপ্ন ’৭১ প্রকাশন এ আয়োজন করে। জর্জ হ্যারিসনের বাংলাদেশের গানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। নজরুলসংগীতশিল্পী শম্পা দাসের দুটি নজরুলসংগীতের পর আলোচনা অনুষ্ঠান শুরু হয়। অনলাইনে অংশ নেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান রবার্ট বব লান্সিয়া, ইউরোপিয়ান বাংলাদেশ ফোরামের যোগাযোগবিষয়ক পরিচালক ক্রস্টোফার ব্লাকবান ও সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। রবার্ট বব লান্সিয়া বলেন, ‘দ্য কনসার্ট…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

প্রকাশিত হলো একুশ শতকের গল্পকবিতা’র ত্রয়োদশ সংকলন

সংবাদদাতা বাংলার জনরব, কলকাতা: ১৪ জুলাই ২০২৩ রবীন্দ্র সদন জীবনানন্দ সভাঘরে ইদানীং নাট্যগোষ্ঠীর আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো সাহিত্যিক জয়ন্ত রসিক সম্পাদিত ‘একুশ শতকের গল্পকবিতা’র ত্রয়োদশ সংকলন। ১২টি গল্প ও ২৩ টি কবিতা সম্বলিত সংকলনটির প্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার প্রেস কর্ণারের সভাপতি তথা দৈনিক সবার খবরের সম্পাদক কিংশুক ভট্টাচার্য, এশিয়াটিক সোসাইটির হিউম্যান রাইটসের সভাপতি তাপস চ্যাটার্জী, বিশিষ্ট কবি অমর কুমার দাস। ইদানীং নাট্যগোষ্ঠীর শিল্পীদের পরিবেশিত উদ্বোধনী সংগীত দিয়ে সূচনা হওয়া অনুষ্ঠানে বাংলা সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য ৩ জন গুণীর সংবর্ধনায় এবং উপস্থিত কতিপয় কবি ও…

আরও পড়ুন
বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কবিতা: আবাদি ভারতবর্ষ / আরেফা গোলদার

আবাদি ভারতবর্ষ ✍আরেফা গোলদার ————————— সূর্যের প্রখর উত্তাপে চৌচির পৃথিবীর মতো আজ বিবেকের উত্তাপে খানখান জাত-পাত-ভাত। ধর্মের আঁশটে গন্ধ মেখে গণতন্ত্রের সেরা উৎসবে সামিল আবাদি ভারতবর্ষ । পাঁচ বছরের জাদুকাঠি বাসনায় প্রতি মুহুর্তে মৃত্যুর মহাযজ্ঞ , বিনাশ — আর বোকা মানুষের পুতুল নাচ। কয়েক দশকের তো জীবন ! অন্তিম পথে ষড়রিপু আর যা সঞ্চিত আমানত এখানেই রেখে যেতে হবে , এটাই সমীকরণ । আমরা যদি পাল্টে ফেলতে পারি গুলি-বন্দুকে তারুণ্যের রোষ, মায়ের বুকফাটা আর্তনাদ, মিথ্যে প্রতিশ্রুতির এ ভয়াল পাশাখেলা—— উত্তর প্রজন্মের চোখে এঁকে যেতে পারি নিশ্চিত ভবিষ্যতের বীজ—– তবেই “গণতন্ত্রের…

আরও পড়ুন