‘বিজ্ঞান অন্বেষক’ পত্রিকা প্রকাশ
দীপাঞ্জন দে: ১৪ মে ২০২৩ (রবিবার) বাংলা ভাষায় অন্যতম বিজ্ঞান পত্রিকা ‘বিজ্ঞান অন্বেষক’-এর বিশেষ পাখি সংখ্যাটি প্রকাশ পেল। উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়া থেকে এই পত্রিকা প্রকাশিত হয়। লম্বা পথ অতিক্রম করে ২০২৩ সালে ‘বিজ্ঞান অন্বেষক’ পত্রিকা ২০ বর্ষে পদার্পণ করেছে। পাখি সংখ্যাটি হল দ্বিমাসিক ‘বিজ্ঞান অন্বেষক’ পত্রিকার ২০তম বর্ষের ৩য় সংখ্যা (মে-জুন ২০২৩)। এদিন গোবরডাঙা গবেষণা পরিষদে ‘প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় মজবুত লড়াই চাই’ বিষয়ক একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই ‘বিজ্ঞান অন্বেষক’-এর নতুন সংখ্যাটি প্রকাশ পায়। ‘বিজ্ঞান দরবার’ (কাঁচরাপাড়া) এবং ‘গোবরডাঙা জীববৈচিত্র্য ব্যবস্থাপনা সমিতি’-র আয়োজনে এই সভা বসেছিল।…
আরও পড়ুন