মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই সমস্যার হাল ফিরলো আগামী কাল থেকেই টলিউডে শুরু হবে শুটিং, কি বার্তা দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান?
বাংলার জনরব ডেস্ক : মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে শেষ পর্যন্ত সমস্যার সমাধান হলো স্বস্তি ফিরলো টালিগঞ্জ পাড়ায়। বুধবার থেকেই শুরু হবে শুটিং। আজ মঙ্গলবার পরিচালক রাহুল মুখোপাধ্যায়-টেকনিশিয়ান সমস্যা মেটাতে নবান্নে পৌঁছেছিলেন প্রযোজক-পরিচালক-অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, প্রযোজক-অভিনেতা দেব অধিকারী, পরিচালক গৌতম ঘোষ। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সমাধানের ইঙ্গিত মিলল অবশেষে। এর পরেই মুখ্যমন্ত্রী সমাজমাধ্যমে লেখেন, “দেখা হল, কথা হল, ভাল লাগল।” ইতিমধ্যে দেবও এক্স হ্যান্ডলে লেখেন, ‘‘খুব শীঘ্রই সব কিছু মিটে যাবে। সন্ধ্যার মধ্যে সব ঠিক হয়ে যাবে। আশা করছি, বুধবার থেকেই শুরু হবে শুটিং। টেকনিশিয়ান, প্রযোজক থেকে সিনেমার…
আরও পড়ুন