‘মারুন, মেরে ফেলুন’, যন্তর মন্তরে পুলিশের লাঠির সামনে বুক চিতিয়ে ‘ছাত্র যুব সমাজ’’!
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদে রাজধানী দিল্লির যন্তর মন্তর চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। সংসদ ভবনের দিকে মিছিল করে এগিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। পুলিশের লাঠিচার্জের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়েন এক যুবক। একের পর এক লাঠির বাড়ি খেয়েও দাঁড়িয়ে থাকেন তিনি। অবিচল থাকেন। সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। পুলিশের তরফে অনুমতি না-মিললেও ‘সংসদ চলো’ কর্মসূচিতে অনড় ছিলেন সিজেপির সমর্থকেরা। বৃষ্টির মধ্যেই যন্তর মন্তর থেকে মিছিল শুরু করেন তাঁরা। অনেকেই বর্ষাতি পরে, হাতে সংবিধান এবং জাতীয়…
আরও পড়ুন