আন্তর্জাতিক দেশ 

মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী! মোদির ট্রাম্পের সাক্ষাৎ হচ্ছে না

বাংলার জনরব ডেস্ক : মালয়েশিয়ায় ASEAN সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেবেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২৬-২৮ অক্টোবর ওই সম্মেলন হওয়ার কথা। সেখানে ভারত এবং আমেরিকা দুই দেশের রাষ্ট্রপ্রধানই আমন্ত্রিত। তবে সাউথ ব্লক সূত্রের খবর, প্রধানমন্ত্রী ওই সময় অন্য কাজে ব্যস্ত থাকবেন। তাই আসিয়ান সম্মেলনে যাবেন না। তবে ভারচুয়ালি আসিয়ানের বৈঠকগুলিতে যোগ দেবেন তিনি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, ছটপুজো এবং বিহারের ভোটপ্রচারে ব্যস্ত থাকায় প্রধানমন্ত্রী আসিয়ান সম্মেলনে যাবেন না। আসলে সামনে বিহার ভোট, তাই ছটপুজোকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। তাছাড়া ভোটের প্রচারও রয়েছে। তাই আসিয়ান সম্পর্কিত বৈঠকগুলিতে যোগ দেবেন না মোদি। বদলে…

আরও পড়ুন
দেশ 

দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে শবরীমালার ভগবান আয়াপ্পা দর্শন করলেন মুর্মু

হেলিকপ্টার দুর্ঘটনার আতঙ্ক কাটিয়ে ইতিহাস গড়লেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে কেরলের ঐতিহাসিক শবরীমালা মন্দিরে পুজো দিলেন মুর্মু। মন্দিরের সব নিয়ম মেনেই বুধবার পুজো দেন রাষ্ট্রপতি। উল্লেখ্য, শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশ নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলে আসছে। রীতি অনুযায়ী, ১০ থেকে ৫০ বছর বয়সি মহিলাদের এই মন্দিরে প্রবেশের অধিকার দেওয়া হয় না। ২০১৮ সালে এই রীতিকে অসাংবিধানিক বলে আখ্যা দেয় সুপ্রিম কোর্ট। এর পরেই বিতর্ক আরও তীব্র হয়। এই রায় ধর্মীয় সংস্কৃতির বিরোধী বলে দাবি করে কয়েকটি হিন্দু সংগঠন। এরই মধ্যে দেশের প্রথম রাষ্ট্রপতি হিসাবে দ্রোপদী মুর্মুর মন্দির…

আরও পড়ুন
দেশ 

দিল্লিতে এনকাউন্টারে খতম বিহারের চার দুষ্কৃতী

বাংলার জনরব ডেস্ক : দিল্লিতে এনকাউন্টারে খতম বিহারের চার দুষ্কৃতী। দিল্লি ও বিহার পুলিশে যৌথ অভিযানে ‘মোস্ট ওয়ান্টেড’ অপরাধীদের মৃত্যু। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দিল্লির বাহাদুর শাহ এলাকায়। মৃতদের নাম রঞ্জন পাঠক (২৫), বিমলেশ মাহাতো (২৫), মনীশ পাঠক (৩৩) ও আমন ঠাকুর (২১)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে ডিএসপি সঞ্জীব যাদবের নেতৃত্বে দিল্লি পুলিশের অপরাধ শাখা ও বিহার পুলিশের একটি যৌথ দল অপরাধীদের আটকানোর চেষ্টা করে। কিন্তু দুষ্কৃতীর দল পালিয়ে যায়। পিছু তাড়া করে পুলিশ। সেই সময় দিল্লি রোহিনী এলাকায় বাহাদুর শাহ মার্গে পুলিশের সঙ্গে গুলির লড়াই বাঁধে দুষ্কৃতীদের।…

আরও পড়ুন
দেশ 

মাঝি লড়কি বহিন যোজনায় ২৪.২৪ কোটি টাকা দেয়া হয়েছে পুরুষদের বিজেপি শাসিত মহারাষ্ট্র সরকারের আজব কান্ডে চাঞ্চল্য দেশ জুড়ে

মা বোনেদের জন্য মহারাষ্ট্র সরকার মুখ্যমন্ত্রী মাঝি লাড়কি বাহিন যোজনার  যে দেড় হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছিল গত বিধানসভা নির্বাচনের আগে সেই সিদ্ধান্তে দেখা যাচ্ছে প্রায় ১২ হাজারের বেশি পুরুষকে অবাঞ্চিতভাবে এই যোজনায় টাকা পেয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস এই প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, কমপক্ষে ১২,৪৩১ জন পুরুষ এই সুবিধা পেয়েছেন এবং যাচাইয়ের পর তাদের নাম সুবিধাভোগীদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই সংবাদপত্রের পক্ষ থেকে আর টি আই করা হয়। তার জবাবে, এই প্রকল্পটি পরিচালনাকারী নারী ও শিশু উন্নয়ন (ডব্লিউসিডি) বিভাগ জানিয়েছে যে এই পুরুষদের পাশাপাশি, ৭৭,৯৮০ জন…

আরও পড়ুন
দেশ 

অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু! উদ্বেগ প্রকাশ মমতার

অল্পের জন্য দুর্ঘটনা থেকে বেঁচেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার। বুধবার সকালে শবরীমালা মন্দির দর্শনে যাওয়ার আগে রাষ্ট্রপতির হেলিকপ্টারটি কেরলের প্রমাদম স্টেডিয়ামে হেলিপ্যাডে নামামাত্রই তার একাংশ ভেঙে পড়ে। যদিও রাষ্ট্রপতি ও তাঁর নিরাপত্তা কর্মীরা সকলেই অক্ষত রয়েছেন। তবে কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা এখনও খতিয়ে দেখা হচ্ছে। ভারতের রাষ্ট্রপতি-সহ অন্য বিশেষ ব্যক্তি বা ভিআইপি-রা সাধারণত ভারতীয় বায়ুসেনা দ্বারা পরিচালিত এমআই-১৭ হেলিকপ্টারে ভ্রমণ করেন। বায়ুসেনার স্কোয়াড্রন পরিচালিত এই হেলিকপ্টারটি স্বল্পমেয়াদি ভ্রমণের জন্য ব্যবহার করা হয়। প্রাকৃতিক বিপর্যয়ে উদ্ধারকাজ, মাওবাদী দমন অভিযানের পাশাপাশি উচ্চপদস্থ ব্যক্তিদের উড়ানে ব্যাবহৃত হয় এই কপ্টার। বুধবার সকালে…

আরও পড়ুন
দেশ 

মন্দির চত্বরে প্রস্রাব করায় মারধর দলিত বৃদ্ধকে! প্রস্রাব চাটতে বাধ্য করা হয়, উত্তরপ্রদেশের ঘটনায় দেশ জুড়ে চাঞ্চল্য! গ্রেফতার ১

বাংলার জনরব ডেস্ক : মন্দির চত্বরে এক অসুস্থ দলিত সম্প্রদায়ের বৃদ্ধ প্রস্রাব করে ফেলার কারণে তাকে মারধর করা হয় এবং তার প্রস্রাব চাটতে বাধ্য করে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত উত্তর প্রদেশে। সোমবারের ওই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। শুরু হয়েছে সমালোচনার ঝড়। সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন সূত্রে খবর, লখনউয়ের কাকোরি শহরের শীতলা মাতা মন্দিরে ঘটনাটি ঘটেছে। আক্রান্ত বৃদ্ধের নাম রামপাল। ৬৫ বছরের ওই দলিত বৃদ্ধকে মারধর এবং হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। হাতা হজরত সাহিব এলাকার বাসিন্দা রামপাল শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন। সঙ্গে বয়সজনিত নানা অসুস্থতাও রয়েছে তাঁর।…

আরও পড়ুন
দেশ 

‘‘আমাদের দলের প্রার্থীদের ভয় দেখিয়ে মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করছে বিজেপি’’ : প্রশান্ত কিশোর

বাংলার জনরব ডেস্ক : বিজেপি জোর করে তার প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করিয়ে নিচ্ছেন বলে বিস্ফোরক দাবি করেছেন জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা ও নেতা ভোট কুশলী প্রশান্ত কিশোর। প্রাক্তন ভোটকুশলী পিকে মঙ্গলবার বলেন, ‘‘আমাদের দলের প্রার্থীদের ভয় দেখিয়ে মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করছে বিজেপি।’’ সেই সঙ্গেই তাঁর মন্তব্য, ‘‘গত কয়েক বছর ধরে, নির্বাচনে যে দলই জিতুক না কেন, সরকার গঠনের জন্য বিজেপি খ্যাতি অর্জন করেছে। এখন, তারা বিহারে একটি নতুন পদ্ধতির প্রয়োগ শুরু করেছে।’’ পিকের অভিযোগ, ভয় দেখিয়ে প্রার্থিপদ প্রত্যাহারই বিজেপির সেই ‘নতুন পদ্ধতি’। ভীতিপ্রদর্শনের মুখে বিরোধী প্রাথীরা যাতে মনোনয়ন প্রত্যাহার না-করেন…

আরও পড়ুন
দেশ 

কংগ্রেস আরজেডির মধ্যে ৪ আসনে বন্ধুত্ব মূলক প্রতিদ্বন্দ্বিতা, বাকি আসনগুলোতে সমঝোতা, ১৪৩ আসনে প্রার্থী ঘোষণা তেজস্বীর

শেষ পর্যন্ত মহাগটবন্ধন জটিলতা অনেকটাই কাটিয়ে ফেলতে সম্ভব হয়েছে। রাষ্ট্রীয় জনতা দল তথা তেজস্বী যাদবের দল ১৪৩ টা আসনে প্রার্থী ঘোষণা করেছে প্রদেশ কংগ্রেস সভাপতি রাজেশ রামের বিরুদ্ধে প্রার্থী পদ প্রত্যাহার করা সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় জনতা দল। শেষ পর্যন্ত চারটি আসনে জোট শরিকদের মধ্যে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে বলে জানা গেছে। ইতিমধ্যে কংগ্রেস দল ও তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আরজেডির বর্তমান প্রজন্মের শীর্ষ নেতা তেজস্বী যাদব লড়বেন বৈশালী জেলার রাঘোপুর বিধানসভা আসনে।দ্বিতীয় দফা ভোটের মনোনয়ন পেশের শেষ দিনে প্রার্থী তালিকা ঘোষণা করল বিহারের অন্যতম বিরোধী দল। সবচেয়ে বড় কথা, জোটের জটে…

আরও পড়ুন
দেশ 

ভুয়ো ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ না দিলে মহারাষ্ট্রে কোন নির্বাচন হতে দেব না হুঁশিয়ারি রাজ ঠাকরের, অস্বস্তিতে নির্বাচন কমিশন

পুরসভা নির্বাচনের আগে মহারাষ্ট্রের ভোটার তালিকায় ব্যাপক কারচুপির অভিযোগ। এই ইস্যুতে এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে। তাঁর অভিযোগ, পুরসভা নির্বাচনকে মাথায় রেখে প্রায় ৯৬ লক্ষ ভুয়ো ভোটার যুক্ত করা হয়েছে ভোটার লিস্টে। কমিশনের নাকের ডগায় এই কুকীর্তি হয়েছে। রবিবার দলীয় সভায় নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে রাজ ঠাকরে বলেন, “আমাদের কাছে খবর রয়েছে পুরসভা নির্বাচনকে মাথায় রেখে এখন থেকেই ভোট কারচুপির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। প্রায় ৯৬ লক্ষ ভুয়ো ভোটারকে ভোটার তালিকায় যুক্ত করা হয়েছে। সমস্ত নেতৃত্বের উদ্দেশে আমাদের বার্তা ছোট ছোট দল…

আরও পড়ুন
দেশ 

নির্বাচন বিধি ভঙ্গ করেছেন লালুপুত্র তেজ প্রতাপ! দায়ের হয়েছে মামলা

বিশেষ প্রতিনিধি : মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন লালুপ্রসাদ যাদবের পুত্র তথা বর্তমানে জনশক্তি জনতা দলের নেতা তেজ প্রতাপ যাদব বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, ওই র‌্যালিতে পুলিশের লোগো লাগানো গাড়ি ব্যবহার করেছেন তিনি! তিনি বিহারের বৈশালী জেলার মহুয়া বিধানসভা  কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ১৬ অক্টোবর নিজের মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে একটি র‌্যালি করেন তেজ। সেই র‌্যালির ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিতর্কে জড়ালেন তিনি। রবিবার জেলা পুলিশ একটি বিবৃতি জারি করে বিষয়টি উল্লেখ করে। ওই মিছিলের গাড়িতে পুলিশের লোগো…

আরও পড়ুন