দেশ 

কংগ্রেস আরজেডির মধ্যে ৪ আসনে বন্ধুত্ব মূলক প্রতিদ্বন্দ্বিতা, বাকি আসনগুলোতে সমঝোতা, ১৪৩ আসনে প্রার্থী ঘোষণা তেজস্বীর

শেয়ার করুন

শেষ পর্যন্ত মহাগটবন্ধন জটিলতা অনেকটাই কাটিয়ে ফেলতে সম্ভব হয়েছে। রাষ্ট্রীয় জনতা দল তথা তেজস্বী যাদবের দল ১৪৩ টা আসনে প্রার্থী ঘোষণা করেছে প্রদেশ কংগ্রেস সভাপতি রাজেশ রামের বিরুদ্ধে প্রার্থী পদ প্রত্যাহার করা সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় জনতা দল। শেষ পর্যন্ত চারটি আসনে জোট শরিকদের মধ্যে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে বলে জানা গেছে। ইতিমধ্যে কংগ্রেস দল ও তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আরজেডির বর্তমান প্রজন্মের শীর্ষ নেতা তেজস্বী যাদব লড়বেন বৈশালী জেলার রাঘোপুর বিধানসভা আসনে।দ্বিতীয় দফা ভোটের মনোনয়ন পেশের শেষ দিনে প্রার্থী তালিকা ঘোষণা করল বিহারের অন্যতম বিরোধী দল। সবচেয়ে বড় কথা, জোটের জটে শরিক কংগ্রেসের সঙ্গেই চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে লালুর দল!

‘মহাগটবন্ধন’ নিয়ে জটিলতার কারণেই এতদিন প্রার্থী তালিকা ঘোষণা করেনি আরজেডি। কার্যত শেষ দিনে (দ্বিতীয় দফায় ভোটে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন) প্রার্থী তালিকা সামনে আনল তারা। তালিকা প্রকাশের আগেই রীতি মেনে প্রার্থীদের দলীয় প্রতীক বণ্টন করা হয় বলে খবর। উল্লেখ্য, ২০২০ সালের বিধানসভা নির্বাচনে ১৪৪ আসনে প্রার্থী দিয়েছিল লালুর দল। এবার ১টি কম আসনে (১৪৩) প্রার্থী দিল তারা। গুরুত্বপূর্ণ আসনগুলির মধ্যে তেজস্বী যাদব লড়বেন রাঘোপুরে, মাধেপুরায় প্রার্থী চন্দ্র শেখর, মোকার্মায় বীণা দেবী এবং ঝাঝায় উদয় নারায়ণ চৌধুরী।

Advertisement

ইতিমধ্যে বিহার ৬০ আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। যদিও মহাগটবন্ধনের আসরফায় দিশা দেখাতে পারেনি রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের দল। এমনকী ইন্ডিয়া জোটের অন্য শরিকরাও একে একে আসনরফার পথ ছেড়ে প্রার্থী ঘোষণা করছে। প্রার্থী দিয়েছে জেএমএম এবং আপ। উল্লেখ্য, বিহারে দুই দফায় ৬ এবং ১১ নভেম্বর ভোট। ফল ঘোষণা ১৪ নভেম্বর।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ