আসল অপরাধীদের আড়াল করা হচ্ছে মহারাষ্ট্রে মহিলা চিকিৎসকের আত্মঘাতী হওয়ার ঘটনায় বিজেপি সরকারকে তোপ রাহুলের
বাংলার জনরব ডেস্ক : মহারাষ্ট্রে মহিলা চিকিৎসককে লাগাতর ধর্ষণ করেছে পুলিশ আধিকারিক বলে যে অভিযোগ উঠেছে এবং তার পরিপ্রেক্ষিতে ওই তরুণী চিকিৎসকের আত্মঘাতী হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি এক বিবৃতিতে বলেছেন আসল অপরাধীদের আড়াল করা হচ্ছে। সমগ্র ঘটনাটিকে একটি প্রাতিষ্ঠানিক খুন বলে তিনি আখ্যা দিয়েছেন। রাহুল তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘ক্ষমতায় থাকা ব্যক্তিরা যখন অপরাধীদের ঢাল হয়ে দাঁড়ায়, তখন তাঁদের কাছ থেকে কি ন্যায়বিচার আশা করা যায়? মহারাষ্ট্রে ওই মহিলা চিকিৎসকের মৃত্যু বিজেপি সরকারের মুখোশ খুলে দিয়েছে। এই সরকার অমানবিক এবং অসংবেদনশীল। বিচারের এই…
আরও পড়ুন