দেশ 

টাকা দিতে পারিনি বলে টিকিট পায়নি লালুর বাড়ির সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন আরজেডি নেতা

বিহারে এখনও আসনরফা চূড়ান্তই হয়নি ইন্ডিয়া জোটে। এর মধ্যেই লালুপ্রসাদ যাদবের বাড়ির সামনে এক ক্ষুব্ধ আরজেডি নেতার দেখা মিলল। তাঁর দাবি, ‘ঘুষ’ না দেওয়ায় তাঁকে টিকিট দিচ্ছে না দল! এমনকী রাস্তার উপরেই তিনি নিজের জামা ছিঁড়ে ফেলেন, কেঁদেকেটে একসাও হন। লালুর  গাড়িকেও তাড়া করতে দেখা গেল তাঁকে। সব মিলিয়ে রবিবার সকালে ‘নাটক’ তৈরি হল প্রবীণ নেতার বাড়ির সামনে। ভাইরাল হয়ে গিয়েছে ঘটনার নানা ভিডিও। মদন শাহ নামের ওই নেতাকে দেখা যায় জামা ছিঁড়ে রাস্তায় শুয়ে পড়তে। রীতিমতো জোরে জোরে কাঁদতে থাকেন তিনি। ফলে রীতিমতো লোক জড়ো হয়ে যায় সেখানে। মদন…

আরও পড়ুন
দেশ 

ওড়িশায় নারীপাচার ও যৌনচক্রের হদিশ! গ্রেফতার ৪

ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে নির্যাতিতা কিশোরী নারীপাচার ও যৌনচক্রের শিকার! নাবালিকাকে ধর্ষণের অভিযোগের তদন্তে যৌনচক্র ও নারীপাচারের হদিশ পেল পুলিশ। অভিযান চালিয়ে লক্ষ্মীনগর থানা এলাকা থেকে ধর্ষণে অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি নারীপাচার ও বাড়িতে যৌনচক্র চালানোর অভিযোগে বাড়ির মালিক ও দুই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় মোট গ্রেফতার ৪। ধর্ষণের পাশাপাশি যৌনচক্র ও নারীপাচার মামলা দায়ের করে তদন্তে পুলিশ। ওই বাড়ি যৌনপেশায় যুক্ত তিন মহিলাকে উদ্ধার করেছেন তদন্তকারীরা। পুলিশ জানিয়ছে, ১৬ বছরের নির্যাতিতা ঝাড়খণ্ডের বাসিন্দা। কিশোরী নারীপাচার চক্রের শিকার হয়ে ওড়িশায় চলে আসে বলে প্রাথমিক অনুমান। তাকে যৌন…

আরও পড়ুন
দেশ 

দিল্লির বিডি মার্গে সাংসদদের আবাসনে আগুন!

বিশেষ প্রতিনিধি : দিল্লির বিডি মার্গে শনিবার দুপুরে সাংসদদের আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্ট নামে ওই আবাসনে রাজ্যসভার অনেক সাংসদের ফ্ল্যাট রয়েছে। জানা গিয়েছে, দুপুর ১টা ২০ মিনিট নাগাদ আবাসনের উপরিতলে আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন গিয়ে আগুন নেবানোর কাজ করছে। আগুন লাগার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বহুতলের বাসিন্দারা। সংসদ ভবন থেকে ২০০ মিটার দূরে রয়েছে এই বহুতল। ২০২০ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বহুতলটির উদ্বোধন করেন। তৃণমূল সাংসদ সাকেত গোখেল আগুন লাগার ঘটনাটি সম্পর্কে এক্স হ্যান্ডলে জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘‘দিল্লির বিডি মার্গের ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টে ভয়াবহ…

আরও পড়ুন
দেশ 

সহরসাগামী গরিব রথ এক্সপ্রেসে ভয়াবহ আগুন

বাংলার জনরব ডেস্ক : পঞ্জাবের অমৃতসর থেকে বিহারের সহরসাগামী গরিব রথ এক্সপ্রেসে শনিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। আগুনের গ্রাসে ভস্মীভূত হয়ে গিয়েছে ট্রেনের তিনটি কামরা। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। জানা গিয়েছে, অম্বালা থেকে আধ কিলোমিটার দূরে সিরহিন্দ রেলস্টেশনের কাছে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনটি সিরহিন্দ স্টেশনে ঢোকার আগে সেটির একটি কামরা থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়েরা। তাঁরা ট্রেনের গার্ডকে সতর্ক করেন। গার্ড যোগাযোগ করেন ট্রেনচালকের সঙ্গে। তার পরই ট্রেনটিকে জরুরি ভিত্তিতে থামানো হয়। আগুনের আতঙ্ক মুহূর্তে ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। স্থানীয় সূত্রে খবর, ট্রেনের ১৯ নম্বর কামরা…

আরও পড়ুন
দেশ 

চোর সন্দেহে তিন বাংলাদেশি অনুপ্রবেশকারী নাগরিককে পিটিয়ে ‘খুন’?

বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ত্রিপুরায় অনুপ্রবেশকারী চোর সন্দেহে তিন বাংলাদেশি নাগরিককে পিটিয়ে ‘খুন’। এনিয়ে তীব্র নিন্দা জানাল ঢাকা। গণপিটুনি এবং হত্যার প্রতিবাদও জানিয়েছে ইউনুস সরকার। শুক্রবার ঢাকায় বিদেশ মন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে ত্রিপুরার ঘটনাটি নিয়ে নিন্দা ও প্রতিবাদে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই জঘন্য ঘটনা মানবাধিকার ও আইনের শাসনকে গুরুতরভাবে লঙ্ঘন করছে। বাংলাদেশ সরকার এই শোচনীয় ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তিনজনকে চোর সন্দেহে খুনের ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করার দাবি তুলেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এ ধরনের অমানবিক ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানোনো হয়েছে নয়াদিল্লির কাছে।…

আরও পড়ুন
দেশ 

গ্রেফতার পঞ্জাবের ডিআইজি হরচরণ সিংহ, বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি নগদ,সোনার গয়না ও লাল ডায়েরি

বাংলার জনরব ডেস্ক : পঞ্জাবের ডিআইজি হরচরণ সিংহ ভুল্লারের বাড়ি থেকে একটি লাল ডায়েরি উদ্ধার করেছে সিবিআই। কোটি কোটি নগদ, সোনার গয়না, দামি দামি ঘড়ি কিংবা বিলাসবহুল গাড়ির থেকেও ঘুষ মামলার তদন্তে ওই লাল ডায়েরিই এখন কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। কারণ ওই ডায়েরির পাতায় পাতায় রহস্য! লেখা রয়েছে অনেক ব্যবসায়ীর নামধাম-সহ নানান ব্যক্তিগত তথ্য। শুধু তা-ই নয়, নামের পাশে লেখা রয়েছে কিছু টাকার অঙ্কও! অন্য দিকে, শুক্রবার হরচরণকে আদালতে হাজির করানো হলে ৩১ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পঞ্জাবের রোপার রেঞ্জের ডিআইজি হরচরণকে গ্রেফতার করেছে সিবিআই। কিন্তু তাঁর…

আরও পড়ুন
দেশ 

ভুটানের ছাড়া জলেই উত্তরবঙ্গে বিপর্যয়! মমতার দাবি বিষয়ে ভুটানের কাছে জানতে চাইবে কেন্দ্র

ভুটান থেকে আসা জলেই উত্তরবঙ্গে এত বড় বিপত্তি! তাই এর ক্ষতিপূরণও ভুটানকেই দিতে হবে। সোমবার বিপর্যস্ত নাগরাকাটায় এমনটাই দাবি করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই দাবির প্রেক্ষিতে বিষয়টি নিয়ে খোঁজ নেবে বিদেশমন্ত্রক। বৃহস্পতিবার এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সেখানেই ভুটানের জলে উত্তরবঙ্গে বন্যার বিষয়টি উত্থাপন করা হয়। বন্যা ও ক্ষতিপূরণ নিয়ে প্রশ্নের মুখে পড়ে জয়সওয়াল বলেন, “পশ্চিমবঙ্গে যে বন্যা হয়েছে, তা নিয়ে হাইড্রোলজিক্যাল তথ্য আমার কাছে এই মুহূর্তে নেই। খোঁজ নিয়ে জানাবো।” বিদেশ মন্ত্রকের মুখপাত্র…

আরও পড়ুন
দেশ 

নির্বাচন কমিশন দায় এড়িয়ে যাচ্ছে, ভোটার তালিকা গণতন্ত্রের ভিত্তি তাতে যদি প্রশ্নচিহ্ন থাকে? সুপ্রিম প্রশ্নে দিশেহারা নির্বাচন কমিশন

বিশেষ প্রতিবেদন: ১৬ই অক্টোবর বিহারের এস আই আর নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি ছিল। আজ বৃহস্পতিবার সেই শুনানিতে বক্তব্য রাখতে গিয়ে নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দিবেদী মামলাকারী আইনজীবীদের নানাভাবে আক্রমণ করতে থাকেন। নির্বাচন কমিশন স্পষ্ট করে জানাই যে তারা চেষ্টা করেছে যতটা স্বচ্ছতা বজায় রেখে কাজ করার জন্য। কিন্তু ভোটার তালিকা তৈরি একটি চলমান প্রক্রিয়া সেখানে সংশোধন হবে তাই এটা নিয়ে ভাবার কিছু নেই। নির্বাচন কমিশনের আইনজীবী সুপ্রিম কোর্টে আরো বলেন, যোগেন্দ্র যাদব সহ কিছু সংবাদ মাধ্যম যে সব কথাবার্তা প্রিন্ট মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় লেখা হচ্ছে তা কিন্তু সরকারি নথি…

আরও পড়ুন
দেশ 

২৫ জন রূপান্তরকামী একসঙ্গে ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা!

বাংলার জনরব ডেস্ক : মধ্যপ্রদেশের ইন্দোরে বুধবার রাতে ২৫ জন রূপান্তরকামী একসঙ্গে ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা  করেন!  সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ঘটনাটি ঘটে বুধবার রাতে। ইনদওরের ২৫ জন রূপান্তরকামী একসঙ্গে ফিনাইল খেয়ে নেন বলে দাবি। তাঁদের মহারাজা যশবন্তরাও হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালের সুপার বসন্তকুমার নিঙ্গওয়াল পিটিআই-কে বলেন, ‘‘রাতে রূপান্তরকামী সম্প্রদায়ের ২৫ জনকে আমাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁরা একসঙ্গে ফিনাইল খেয়েছেন বলে দাবি। তবে এখনও এ বিষয়ে কিছু নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।’’ সুপার জানিয়েছেন, রোগীদের…

আরও পড়ুন
দেশ 

পুলিশের সাব-ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগ বিজেপি শাসিত ওড়িশায়! তদন্তে পুলিশ

বাংলার জনরব ডেস্ক: বিজেপি শাসিত ওড়িশায় পুলিশের সাব ইনস্পেক্টর (এসআই) নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগ। ৩০০টি পদে নিয়োগের জন্য চাকরি বিক্রি করার চেষ্টা হয়েছিল বলেও তদন্তে উঠে এসেছে। ওড়িশা পুলিশের অপরাধদমন শাখা (ক্রাইম ব্রাঞ্চ)-র তদন্তে দেখা গিয়েছে, নকল অ্যাডমিট কার্ড তৈরি করে পরীক্ষার্থীদের একাংশের পরীক্ষার জায়গা বদলে দেওয়া হয়েছিল। তদন্তকারীদের একাংশকে উদ্ধৃত করে ওড়িশার সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, অবৈধ উপায়ে চাকরি পাওয়ার জন্য পরীক্ষার্থীরা টাকা দেওয়ার পরেই তাদের ভুয়ো অ্যাডমিট কার্ড দেওয়া হত। এমন জায়গায় তাদের পরীক্ষা ফেলা হত, যেখানে ওই পরীক্ষার্থীরা কারচুপির প্রয়োজনীয় সুযোগসুবিধা পাবেন। এই ঘটনায় তদন্তকারীদের নজর রয়েছে ওড়িশার দু’টি…

আরও পড়ুন