দেশ 

নির্বাচন বিধি ভঙ্গ করেছেন লালুপুত্র তেজ প্রতাপ! দায়ের হয়েছে মামলা

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন লালুপ্রসাদ যাদবের পুত্র তথা বর্তমানে জনশক্তি জনতা দলের নেতা তেজ প্রতাপ যাদব বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, ওই র‌্যালিতে পুলিশের লোগো লাগানো গাড়ি ব্যবহার করেছেন তিনি!

তিনি বিহারের বৈশালী জেলার মহুয়া বিধানসভা  কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ১৬ অক্টোবর নিজের মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে একটি র‌্যালি করেন তেজ। সেই র‌্যালির ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিতর্কে জড়ালেন তিনি।

Advertisement

রবিবার জেলা পুলিশ একটি বিবৃতি জারি করে বিষয়টি উল্লেখ করে। ওই মিছিলের গাড়িতে পুলিশের লোগো ব্যবহার করা হয়েছে। বিবৃতিতে পুলিশের দাবি, ওই লোগো সম্পূর্ণ ব্যক্তিগত। এর সঙ্গে পুলিশের কোনও সম্পর্ক নেই। সেই কারণে তেজপ্রতাপের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

‘দায়িত্বজ্ঞানহীন আচরণ’ এবং ‘পারিবারিক মূল্যবোধ ক্ষুণ্ণ’ করার কারণে গত মে মাসে তেজপ্রতাপকে দল এবং পরিবার থেকে বিতাড়িত করেছিলেন লালু। তার পর থেকে ধারাবাহিক ‘অরাজনৈতিক’ কর্মসূচি পালন করেছেন বিহারের প্রাক্তন মন্ত্রী তেজপ্রতাপ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ