জেলা 

সুন্দরবনে প্রকাশ পেল নব তালীম !

বিশেষ প্রতিনিধি : মাহে রমজান আগত। রমযান উপলক্ষে জাহান জুড়ে সেজে উঠছে মসজিদ, ঈদগা, খানকাহ ও ইবাদাত খানা। রমযানের মাহাত্ম্য বাংলাভাষী মানুষদেরকে জানানোর লক্ষ্যে ইসলামী গবেষণা পরিষদ পরিচালিত নব তা’লীম পত্রিকার রমযান সংখ্যা প্রকাশ হয় রবিবার । গুজরাট ও সারা বাংলার প্রখ্যাত আলেম ওলামা ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে বাসন্তী থানার চুনাখালীতে আনুষ্ঠানিক প্রকাশ হয়। উপস্থিত ছিলেন পরিষদের প্রধান নিদর্শক শাইখুল হাদীস আব্দুল হামীদ কাসেমী, মুফতি লিয়াকত আলী, সভাপতি মুফতী যোবায়ের কাসেমী, সহ সভাপতি মাওলানা ইলিয়াস মাজাহেরি, সম্পাদক আজিজুল হক, শিক্ষারত্ন নুরনবী জমাদার, শিক্ষারত্ন মোফাক্কর হোসেন মল্লিক,সাহিত্যিক সেখ ইনসুর আলী, মুফতি…

আরও পড়ুন
জেলা 

দুইদিন ধরে মুসাবাকাতুল কুরআন ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো চুনাখালীতে, পিছিয়ে পড়া সুন্দরবন এলাকায় ইসলামি শিক্ষার প্রচার এবং প্রসারে আনোয়ার হোসেন কাসেমী যে প্রচেষ্টা চালাচ্ছেন তা প্রশংসনীয়

সেখ ইবাদুল ইসলাম : কলকাতা থেকে প্রায় 80 কিলোমিটার দূরে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকার চুনাখালীতে গত ১৫ ও ১৬ ফেব্রুয়ারি দুদিন ধরে মুসাবাকাতুল কুরআন ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে কোরআনের পাখিরা অর্থাৎ যে সকল ছেলেমেয়ে কোরআনকে কন্ঠস্থ করার জন্য পড়াশোনা করছেন পশ্চিমবাংলার বিভিন্ন মাদ্রাসায়,তারা এই প্রতিযোগিতায় অংশ নেন। মক্তবের পড়ুয়া থেকে শুরু করে হাফেজ কারীরা এই অনুষ্ঠানে যোগ দেন। প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার দেয়া হয়। প্রথম পুরস্কার হিসেবে ১৫ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার হিসেবে ১২০০০ টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে দশ হাজার…

আরও পড়ুন
জেলা 

মেদিনীপুরে ৪ ই ফাল্গুন ‘মওলা পাক’ এর উরস

বিশেষ প্রতিনিধি : ‘মওলা পাক’- নামে খ্যাত মহান সুফি সাধক হযরত সৈয়দ শাহ মুরশেদ আলী আল কাদেরী আল বাগদাদী-র ১২৪ তম বার্ষিক উরস উৎসব আজ ৪ই ফাল্গুন, ১৭ ই ফেব্রুয়ারি সোমবার যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। তিনি ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ(সঃ) এর ৩২ তম এবং একই সঙ্গে সুফি কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা ‘বড় পীর সাহেব’, গওসুল আযম -হযরত আব্দুল কাদির জিলানী-র ১৯ তম বংশধর। ১৩০৭ বঙ্গাব্দের ৪ই ফাল্গুন, ইংরেজি ১৯০১ খ্রিস্টাব্দের ১৭ ই ফেব্রুয়ারি মওলা পাকের ‘বেসালে হক’ এর পর থেকে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর ৪ই ফাল্গুন এই উরস উৎসব…

আরও পড়ুন
জেলা 

রান্নার জাতীয় প্রতিযোগিতায় ফাইনালে কলকাতা ও দুর্গাপুর

বিশেষ প্রতিনিধি : সাড়ে চারশো বছর আগেও এদেশের মানুষ আলুর স্বাদ জানত না।অধিকাংশ জাতের লঙ্কা ও টম্যাটো এসেছে ইউরোপিয়ানদের হাত ধরে তাই এইসব বাদ দিয়েই একসময় রসনার তৃপ্তি হত। ছাপার যুগের প্রথম দিকের এমন রান্নার বই আছে, যেখানে আড়াই পদের উল্লেখ রয়েছে আলু ছাড়া। আরও একটা ব্যাপার আছে। মশলার খোঁজেই একদিন সুদূর ইউরোপ থেকে বণিকরা স্থলপথে এসেছিলেন ভারতে, সেই মশলার গন্ধে মাতোয়ারা হয়ে তারা আবিষ্কার করেছিলেন একের পর এক জলপথ। গ্লোবালাইজেশনের ধাক্কায় হারিয়ে যেতে বসা নানা রান্না নতুন করে প্রাণ পেল আগামী দিনের শেফদের হাতের ছোঁয়ায়। এরাজ্যের দুর্গাপুরে হয়ে গেল…

আরও পড়ুন
কলকাতা 

‘লভ জিহাদ’-এর বিরুদ্ধে আইন আনতে গিয়ে এনডিএর শরিকের বিরোধিতার মুখে মহারাষ্ট্র সরকার

বিশেষ প্রতিনিধি : ‘লভ জিহাদ’-এর বিরুদ্ধে আইন আনতে গিয়ে এনডিএ শরিকই বিরোধিতা করলো মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে।কেন্দ্রের সামাজিক ন্যায়বিচার মন্ত্রী তথা মহারাষ্ট্রকেন্দ্রিক রাজনৈতিক দল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (এ)-র প্রধান রামদাস অঠাওয়ালে রবিবার জানান, কেউ ভিন্ন ধর্মে বিয়ে করলে সেটিকে ‘লভ জিহাদ’ বলা যায় না। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রসঙ্গও টেনে এনেছেন অঠাওয়ালে। তিনি বলেন, “প্রধানমন্ত্রী সকলকে সমান চোখে দেখেন এবং সকলের উন্নতি করেন।” শুক্রবার লভ জিহাদ-এর বিরুদ্ধে সাত সদস্যের কমিটি গঠন করেছে মহারাষ্ট্র সরকার। কমিটির নেতৃত্বে রয়েছেন মহারাষ্ট্র পুলিশের ডিজি রশ্মি শুক্ল। বাকি ছয় সদস্যের মধ্যে রয়েছেন নারী এবং…

আরও পড়ুন
কলকাতা 

বিধানসভা থেকে সাসপেন্ড শুভেন্দু অধিকারী সহ চার বিজেপি বিধায়ক

বিশেষ প্রতিনিধি : বিধানসভা থেকে ফের সাসপেন্ড (নিলম্বিত) হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাঁকে ৩০ দিনের জন্য সাসপেন্ড করলেন। সাসপেন্ড করা হয়েছে আরও তিন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিশ্বনাথ কারক এবং বঙ্কিম ঘোষকে। এই নিয়ে গত সাড়ে তিন বছরে চার বার বিধানসভা থেকে সাসপেন্ড হলেন শুভেন্দু। সরস্বতী পুজো সংক্রান্ত বিষয়ে সোমবার বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনেন বিজেপির মহিলা বিধায়কেরা। প্রস্তাব পাঠ করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা। ঘটনাচক্রে সম্প্রতি কলকাতায় যোগেশচন্দ্র আইন কলেজে সরস্বতী পুজো ঘিরে জটিলতা তৈরি হয়। সেই জল গড়ায় আদালত পর্যন্ত। সোমবার বিজেপি বিধায়কের প্রস্তাব পাঠের…

আরও পড়ুন
জেলা 

হাওড়া ঝিংরা প্রাইমারি স্কুলে উৎকর্ষ শিক্ষা ব্যবস্থা ও পড়াশোনার মান উন্নয়ন নিয়ে অভিভাবক সভা

বিশেষ প্রতিনিধি : পড়াশোনার মান উন্নয়ন ও উৎকর্ষ শিক্ষা ব্যবস্থাপনা নিয়ে হাওড়া জেলার জগৎবল্লভপুর ঝিংরা প্রাথমিক বিদ্যালয়ে রবিবার অনুষ্ঠিত হয়ে গেল সারাদিনের এক অভিভাবক সভা। প্রায় একশো অভিভাবকের সঙ্গে খুদে পড়ুয়াদের মধ্যে এদিন উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। খুদে পড়ুয়াদের নিকট পাঠদান আকর্ষণীয় করে তুলতে ও তাদের আচার-ব্যবহার শেখাতে অভিভাবক এবং শিক্ষকদের ভূমিকা কেমন হওয়া উচিত সে বিষয়ে বক্তব্য রাখেন ডঃ পার্থ সারথি দাস, নায়ীমুল হক, গৌরাঙ্গ সরখেল, নাজিম মল্লিক প্রমুখ। এদিন হাতে-কলমে বিজ্ঞানের নানা এক্সপেরিমেন্ট, অংকের সহজ পদ্ধতি এবং ইংরেজির পাঠ কত সহজ ও সুন্দর হতে পারে তা-ও করে…

আরও পড়ুন
দেশ 

মোদি – ট্রাম্পের বৈঠকের পরেও হাতকড়া-শিকল পরিয়ে অবৈধ অভিবাসী ভারতীয়দের শনিবার পাঠিয়েছে আমেরিকা, কূটনৈতিক ব্যর্থতা?

বাংলার জনরব ডেস্ক : মোদি – ট্রাম্পের বৈঠকের পরও অবৈধ অভিবাসী ভারতীয়দের হাতকড়া-শিকল পরিয়ে পাঠানো হয়েছে। এটা প্রতিটি ভারতীয় নাগরিকের জন্য অপমানজনক। কিন্তু ভারতীয়দের প্রতি এই অপমানের কোনো প্রতিক্রিয়া কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানানো হয়নি। এটা নিঃসন্দেহে দুঃখজনক। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাতের পর এই প্রথম বিমান বোঝাই করে অবৈধবাসীদের ফেরত পাঠাল আমেরিকা। এর আগে গত ৫ ফেব্রুয়ারি ট্রাম্পের পাঠানো সামরিক বিমানে ভারতীয় অবৈধ অভিবাসীদের হাতকড়া পরিয়ে, শিকলে বেঁধে নিয়ে আসা হয়েছিল। তা নিয়ে বিতর্কও কম হয়নি। এই ভাবে কেন অবৈধবাসীদের ফেরত পাঠাচ্ছে আমেরিকা, তা নিয়ে…

আরও পড়ুন
দেশ 

সরকার চাইলেই এখনই বিদেশিদের দেশ থেকে বের করে দেওয়া সম্ভব নয় সুপ্রিম কোর্টে বললো কেন্দ্র!

বাংলার জনরব ডেস্ক : সরকার চাইলেই এখনই বিদেশিদের দেশ থেকে বের করে দেওয়া সম্ভব নয় বলে শীর্ষ আদালতে হলফ নামায় জানিয়েছে কেন্দ্র।মোদি সরকার সুপ্রিম কোর্টে বলেছে, বিদেশিদের শনাক্ত করলেও তিনি যে দেশের নাগরিক সেই দেশ তাঁর ঠিকানা যাচাই করে প্রত্যর্পণে অনুমোদন না দিলে ফেরত পাঠানো সম্ভব নয়। চলতি মাসের শুরুতে অনুপ্রবেশকারীদের দেশে পাঠানো নিয়ে কেন্দ্র এবং অসম সরকারকে তীব্র ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত প্রশ্ন তোলে অবৈধ অনুপ্রবেশকারীদের ‘বিদেশি’ হিসাবে চিহ্নিত করার পরও কেন তাদের দেশে ফেরত পাঠানো যাচ্ছে না? আসলে এই মুহূর্তে অসমের বিভিন্ন বন্দিশিবিরে ২৭০ জন ব্যক্তি…

আরও পড়ুন
আন্তর্জাতিক দেশ 

ভোটদানের হার বৃদ্ধি করতে এবং ভোটারদের উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে ভারতের জন্য বরাদ্দ অর্থ বন্ধ করে দিল আমেরিকা

বাংলার জনরব ডেস্ক : ভারতে ভোটদানের হার বৃদ্ধি করতে এবং ভোটারদের উৎসাহ দেওয়ার জন্য আমেরিকা যে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করত, এ বার তা বন্ধ হতে চলেছে। দ্বিতীয় বার হোয়াইট হাউসে ঢুকেই সরকারি দক্ষতা বিষয়ক দফতরের মাথায় নিজের ঘনিষ্ঠ শিল্পপতি ইলন মাস্ককে বসিয়েছিলেন ট্রাম্প। মাস্কের দফতর রবিবার জানিয়েছে, বিভিন্ন দেশে নির্বাচনী ব্যবস্থা এবং‌ রাজনৈতিক কাঠামোর উন্নতিতে তারা যে অর্থ বরাদ্দ করত, তা কাটছাঁট করা হচ্ছে। এই প্রকল্পে ৪৮ কোটি ৬০ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় ৪২১২ কোটি টাকারও বেশি) ব্যয় করত আমেরিকা। জো বাইডেনের আমলে এই প্রকল্পেই ভারতের জন্য ২ কোটি…

আরও পড়ুন