জেলা 

হাওড়া ঝিংরা প্রাইমারি স্কুলে উৎকর্ষ শিক্ষা ব্যবস্থা ও পড়াশোনার মান উন্নয়ন নিয়ে অভিভাবক সভা

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : পড়াশোনার মান উন্নয়ন ও উৎকর্ষ শিক্ষা ব্যবস্থাপনা নিয়ে হাওড়া জেলার জগৎবল্লভপুর ঝিংরা প্রাথমিক বিদ্যালয়ে রবিবার অনুষ্ঠিত হয়ে গেল সারাদিনের এক অভিভাবক সভা।

প্রায় একশো অভিভাবকের সঙ্গে খুদে পড়ুয়াদের মধ্যে এদিন উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

Advertisement

খুদে পড়ুয়াদের নিকট পাঠদান আকর্ষণীয় করে তুলতে ও তাদের আচার-ব্যবহার শেখাতে অভিভাবক এবং শিক্ষকদের ভূমিকা কেমন হওয়া উচিত সে বিষয়ে বক্তব্য রাখেন ডঃ পার্থ সারথি দাস, নায়ীমুল হক, গৌরাঙ্গ সরখেল, নাজিম মল্লিক প্রমুখ।

এদিন হাতে-কলমে বিজ্ঞানের নানা এক্সপেরিমেন্ট, অংকের সহজ পদ্ধতি এবং ইংরেজির পাঠ কত সহজ ও সুন্দর হতে পারে তা-ও করে দেখান উপস্থিত প্রশিক্ষকগণ।

ছাত্রছাত্রীদের পরিবেশিত সাংস্কৃতিক উপস্থাপনা ছিল খুবই মনোজ্ঞ।বিদ্যালয়ে শিক্ষকের অপ্রতুলতা সত্ত্বেও প্রধান শিক্ষক জামিল মানোয়ার যেভাবে ছাত্র-ছাত্রীদের সার্বিক বিকাশে নানাভাবে চেষ্টা-প্রচেষ্টা চালাচ্ছেন, তার ভূয়সী প্রশংসা করেন অভিভাবকেরা।

বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে অনুসন্ধান সোসাইটির সহযোগিতায় সুদূরপ্রসারী কর্মসূচির প্রথম ধাপের অনুষ্ঠান ছিল এদিন। সকলেই অনুসন্ধান সোসাইটির এই আন্তরিক প্রয়াসকে অভিনন্দন জানিয়েছেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ