দেশ 

রেলের ব্যর্থতা এবং অসংবেদনশীলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল : রাহুল গান্ধী

বাংলার জনরব ডেস্ক : নয় দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর জন্য সরাসরি কেন্দ্র সরকারকে দায়ী করল বিরোধীরা। যদিও রেল বলছে, প্রত্যশার তুলনায় বেশি ভিড় এবং গুজবের জেরে দুর্ঘটনা। কিন্তু সে যুক্তি মানতে নারাজ বিরোধী শিবির। কংগ্রেসের দাবি, রেলের সার্বিক ব্যর্থতার জেরেই এই দুর্ঘটনা। দায় এড়ানোর চেষ্টা করলেও সিস্টেমের ব্যর্থতা মেনে নিতে একপ্রকার বাধ্য হচ্ছে রেলও। দুর্ঘটনার পর বিরোধী দলনেতা রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে বলছেন, ‘এই ঘটনা আরও একবার রেলের ব্যর্থতা এবং অসংবেদনশীলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। প্রয়াগরাজগামী পুণ্যার্থীরা যে ভিড় জমাবেন সেটা তো প্রত্যশিতই ছিল। তাহলে রেলের…

আরও পড়ুন
জেলা 

বিশিষ্ট কবি ও সংগীত শিল্পী তারপদ ধলের স্মরণ সভা       

শেখ সিরাজ :- ১৫ ই ফেব্রুয়ারি শনিবার এক ভাবগম্ভীর পরিবেশে হরিপাল থানার কাশীপুর গ্রামে বিশিষ্ট কবি ও সংগীত শিল্পী তারাপদ ধলের বাড়িতে এক স্মরণ সভা অনুষ্ঠিত হল I কবিতা,গানে ও স্মৃতিচারণায় অনুষ্ঠানটি প্রানবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে তাঁর জীবন ও সাহিত্য সংগীত নিয়ে স্মৃতিচারনা করেন বিশিষ্ট সাংবাদিক নৌশাদ মল্লিক , ডঃ রেনুপদ ঘোষ, সাংবাদিক ও কবি শেখ সিরাজ , সুশান্ত পাড়ুই , ডঃ সুহাস ভট্টাচার্য, দিলীপ সাঁতরা , পার্থ পাল, জগন্নাথ বন্দোপাধ্যায় প্রমুখ। তারাপদ ধলের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন সুফল ঘোষ, সুস্মিতা দাস, রাজেকা মল্লিক, জ্যোৎস্না হালদার, সনাতন…

আরও পড়ুন
বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

প্রকাশিত হলো শব্দের ঝংকার সাহিত্য পত্রিকা

নিজস্ব সংবাদদাতা : প্রকাশিত হোলো শব্দের ঝংকার সাহিত্য পত্রিকা। এক বর্ণাঢ্য সাহিত্যানুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশিত হল ১৪ ফেব্রুয়ারি, কৃষ্ণপদ মেমোরিয়াল হল এ। প্রকাশ করেন বিশিষ্ট কথাসাহিত্যিক অমর মিত্র। শব্দের ঝংকার পত্রিকা নিরবিচ্ছিন্ন সাড়ে চার দশক ধরে প্রকাশিত হচ্ছে, এটা অবশ্যই উল্লেখ করার মতো বিষয় বলে মন্তব্য করেন সাহিত্যিক অমর মিত্র। সরকারি বা বেসরকারি কোনও বিজ্ঞাপন ছাড়াও শব্দের ঝংকার প্রকাশিত হয়ে চলেছে। গতকাল ছিল ৪৬ বছর দ্বিতীয় সংখ্যা প্রকাশের দিন। সঙ্গীতে সবার নজর কাড়ে ময়ূরাক্ষী পাড়ুই। স্বরচিত কবিতাপাঠে অংশগ্রহণ করেন অনেকেই। এদের মধ্যে কবি লোপামুদ্রা কুন্ডু গালিব ইসলাম হাসিনা আঞ্জুম মোনালিসা…

আরও পড়ুন
দেশ 

ভালো রোজগারের আশায় কোটি টাকা ব্যয় করে আমেরিকায় গিয়েছিল দুই ভাই ১০ দিনের মধ্যেই স্বপ্নভঙ্গ!

বাংলার জনরব ডেস্ক: আমেরিকায় গিয়ে ভালো আয় করবো এই আশায় মার্কিন মুলুকে পাড়ি দিয়েছিল দুই ভাই । কিন্তু মাত্র ১০ দিনেই ভেঙে চুরমার গেল সেই স্বপ্ন। হাতে হাতকড়া পরে আমেরিকার সামরিক বিমানে চেপে শনিবার রাতে দেশে ফিরতে হল পাঞ্জাবের শিখ পরিবারের ২ সন্তানকে। তবে তাঁরা একা নন, একসঙ্গে সি-১৭ সামরিক বিমানে চেপে আমেরিকা থেকে দেশে ফিরেছেন আরও ১১৬ জন ‘অবৈধ’ ভারতীয় অভিবাসী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জমানায় এটা দ্বিতীয় দফা অবৈধ অভিবাসী বহিষ্কার। শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ অমৃতসর বিমানবন্দরের মাটি ছোঁয় বিমানটি। নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতেই পৌঁছয় মার্কিন…

আরও পড়ুন
দেশ 

শনিবার রাতে নয়াদিল্লির রেল স্টেশনে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৮! কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? রেল আধিকারিকরা কী বলছেন?

বাংলার জনরব ডেস্ক : শনিবার রাতে নয়াদিল্লির রেল স্টেশনে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮। এর মধ্যে ১৪ জন মহিলা এবং অন্তত ২ জন শিশু আছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। এদিকে ১৫ ফেব্রুয়ারি রাতের ঘটনায় মৃতদের পরিবারের সদস্যরা প্রশাসনের দিকে আঙুল তুলতে শুরু করেছেন। এই আবহে উত্তর রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক যুক্তি দিলেন, একজন সিঁড়ি দিয়ে পিছলে পড়ার জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। উত্তর রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক হিমাংশু শেখর বলেন, ‘যখন এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, তখন পটনাগামী মগধ এক্সপ্রেস দাঁড়িয়ে ছিল নয়াদিল্লি স্টেশনের ১৪ নম্বর প্ল্যাটফর্মে। এবং জম্মুগামী…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

বাংলা সংগীতের জগতে নক্ষত্রপতন চলে গেলেন শিল্পী প্রতুল মুখোপাধ্যায় দেখে গেলেন এক ভিন্ন স্বাদের সংগীতের সম্ভার……../ অর্পণ বন্দ্যোপাধ্যায়

অর্পণ বন্দ্যোপাধ্যায় : দীর্ঘদিন ধরেই ছিলেন অসুস্থ, লোক চক্ষুর অন্তরালে থেকেও তার উপস্থিতি বাংলা সাহিত্য সংস্কৃতি এবং সংগীতের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ কিন্তু শেষ রক্ষা হলো না ৮৩ বছর বয়সেই থেমে গেল প্রতুল মুখোপাধ্যায়ের কণ্ঠ। এক ভিন্ন স্বাদের সংগীত পরিবেশনায় তার জুড়ি মেলা ভার, নিজের শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গকে কিভাবে সংগীতের বাদ্যযন্ত্র হিসেবে প্রকাশ করা যায় তা বাংলা সংগীত সমাজ প্রতুল মুখোপাধ্যায়ের কাছ থেকেই শিখেছে শুধুমাত্র গিটার এবং মুখকে সংগীতের সহায়ক হিসেবে কিভাবে পরিচালনা করতে হয় তা আমরা বারবার দেখতে পেয়েছি প্রতুল মুখোপাধ্যায়ের পরিবেশনায়। প্রতুল মুখোপাধ্যায় ছিলেন আপাদ মস্তক শিল্পী, তাই শিল্পী…

আরও পড়ুন
কলকাতা 

নাচে গানে ও শৈশব জীবনের স্মৃতিচারণ করলেন কলকাতায় মুজাফফরপুরের বাসিন্দারা 

বিশেষ প্রতিনিধি : শিকড়ের টানে কতো মানুষ শেষ বয়সেও একবার নিজের জন্মভূমিকে দেখতে যান। কিন্তু সেখানে গিয়ে ফেলে আসা সেই জন্মভূমিকে অনেকেই আর চিনতে পারেন না। অচেনা মুখের মধ্যে নিজেকেও খুঁজে পান না। তাই সেই জন্মভূমিতে না ফিরে, ছোটবেলায় হারানো চেনা মুখ খুঁজে নিতে আর পরের প্রজন্মকে নতুন মাটিতে পুরনো শিকড়ের সন্ধান দিতে কলকাতাকেই তাদের শেষ আশ্রয় হিসাবে বেছে নিয়েছেন বিহারের মজফফরপুর থেকে এরাজ্যে আসা কয়েকজন মানুষ। একসময় মজফফরপুর অবিভক্ত বাংলার অংশ ছিল, এখন বিহারে। এই জায়গার কথা উঠলে প্রথমেই যাঁর নাম মনে পড়ে তিনি ক্ষুদিরাম বসু। কিন্তু সে অন্য…

আরও পড়ুন
দেশ 

দিল্লির মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন সংস্কারে দুর্নীতি, তদন্তে কেন্দ্র

বাংলার জনরব ডেস্ক : দিল্লির মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন সংস্কারে দুর্নীতির অভিযোগ এ বার তদন্ত করে দেখবে কেন্দ্র। এই সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় পূর্ত দফতরকে (সিপিডব্লিউডি)। দিল্লির ৬, ফ্ল্যাগশিপ রোডের ওই বাংলোতে ২০১৫ সাল থেকে থাকতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর ২০২৪ সালের অক্টোবরে বাংলোটি খালি করে দেন। বিজেপির দীর্ঘ দিনের অভিযোগ, মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন সংস্কারে ব্যাপক দুর্নীতি হয়েছে। কেজরী নিজে সেই দুর্নীতির সঙ্গে জড়িত। অভিযোগ, সরকারি বিধি ভাঙা হয়েছে ওই বাংলোর সংস্কারের জন্য। ফ্ল্যাগশিপ রোডের বাংলোটিকে ‘শিশমহল’ বলে কটাক্ষ করেন দিল্লির বিজেপি নেতারা।…

আরও পড়ুন
কলকাতা 

সকলের প্রতুলদা চলে গেলেন! গভীর শোক প্রকাশ মমতার

বিশেষ প্রতিনিধি : বেশ কয়েক সপ্তাহ ধরে কলকাতার এস এস কে হাসপাতালে চিকিৎসাধীন থাকার উপর শনিবার করে চির ঘুমের দেশে চলে গেলেন সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। বছরের শুরু থেকেই অসুস্থতা কাবু করেছিল তাঁকে। তখন থেকে তিনি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। প্রতুল মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ বাংলা সঙ্গীত দুনিয়া। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই জনপ্রিয় শিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন
কলকাতা 

ইএম বাইপাসের ধারে আরুপোতায় ভয়াবহ আগুন!

বিশেষ প্রতিনিধি : ইএম বাইপাসের ধারে আরুপোতায় শনিবার সকালে আচমকা আগুন লেগে গিয়েছে বলে খবর। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছেছে। গ্যারাজে দাঁড় করানো একাধিক গাড়ি পুড়ে গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। স্থানীয়েরাও আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন। এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। দমকল সূত্রে খবর, শনিবার সকাল ১১টা ৮ মিনিট নাগাদ আরুপোতা থেকে তাদের কাছে ফোন যায়। সঙ্গে সঙ্গে তিনটি ইঞ্জিন পাঠিয়ে দেওয়া হয় ঘটনাস্থলের উদ্দেশে। গ্যারাজের বাইরে থেকে পাইপের মাধ্যমে জল দিয়ে আগুন নেবানোর চেষ্টা করা হয়। বেশ কিছু ক্ষণের চেষ্টায় আগুন কিছুটা নিবে আসে।…

আরও পড়ুন