জেলা 

১০ তম প্রণব রথ ও হর গুরু শঙ্কর শিব শম্ভুর শতবর্ষ পালন

বিশেষ প্রতিনিধি : যুগচার্য্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের ১৩০তম শুভ জন্ম জয়ন্তী উপলক্ষ্যে ১০ম প্রণব রথযাত্রা অনুষ্ঠিত হল দক্ষিণ ২৪ পরগনা জেলার ঢোলাহাট থানার রবিন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকায়। ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরের পরিচালনায় এই রথ প্রদক্ষিণ করে আশপাশের বিভিন্ন গ্রামে। এই রথের মহারথী হিসাবে পুজো করা হয় স্বামী প্রণবানন্দ মহারাজ এবং সারথি দেবাদিদেব মহাদেবকে। সুসজ্জিত এই বর্ণাঢ্য রথ যাত্রায় শিশুদের ব্রতচারী, ক্যারাটে বাহিনী, মহিলা ঢাকী, আদিবাসী নৃত্য, বাংলা -ইংলিশ ব্যান্ড, কীর্ত্তন দল সহ জীবন্ত ঠাকুর সেজে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এবছর তারক ব্রহ্ম সিদ্ধ…

আরও পড়ুন
কলকাতা 

CBI on TET Recruitment Case : প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অধিকারী পরিবার ও ভারতী ঘোষেরাও যুক্ত ছিলেন? তথ্য সিবিআইয়ের হাতে!

বিশেষ প্রতিনিধি : প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার নাম জুড়ে গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভাই দিব্যেন্দু অধিকারী এবং বিজেপি নেত্রী ভারতী ঘোষেরও। এছাড়াও বেশ কয়েকজন তৃণমূল বিধায়কের নাম ও প্রকাশ্যে এসে গেছে। কলকাতা থেকে প্রকাশিত ডিজিটাল আনন্দবাজারের খবর থেকে জানা যাচ্ছে, 2014 প্রাথমিক নিয়োগ টেট পরীক্ষায় নিয়ে যে অনিয়ম হয়েছে বলে অভিযোগ উঠেছে আজ সেই অনিয়মের তদন্ত করছে সিবিআই। সিবিআই এই মামলার তদন্ত করতে গিয়ে গত বছর (২০২৪) জুন মাসে বিকাশ ভবনের ওয়্যারহাউসে অভিযান চালিয়েছিল সিবিআই। সেখানে তল্লাশি চালিয়েই ওই নথি উদ্ধার হয়েছিল। সিবিআই সূত্রে খবর, দিব্যেন্দু,…

আরও পড়ুন
দেশ 

Attack on Judge in Telangana : আদালতের রায় না পসন্দ! বিচারককে জুতো ছুড়ে মারল আসামি!

বাংলার জনরব ডেস্ক : খুনের চেষ্টার মামলার মামলায় অভিযুক্ত দোষী সাব্যস্ত হয়েছিলেন। এবার রায় ঘোষণার পালা। আদালত ওই অভিযুক্ত কে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন। আদালতের রায় প্রকাশ্যে আসার পরেই বিচারককে জুতো ছুড়ে মারল ওই আসামি। গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার রঙ্গারেড্ডি জেলা আদালতে। ওই দিন আদালতে হাজির করানো হয়েছিল আসামি সর্দার শ্যাম কুর্তি ওরফে কাম সিংহকে। তার বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের হয়েছিল জগদগিরিগুট্টা থানায়। সেই মামলায় দোষী সাব্যস্ত হয়েছিল কাম সিংহ। গত মঙ্গলবার ছিল রায়দান। চারলাপল্লি জেল থেকে নির্ধারিত সময়ে জেলা আদালতে হাজির করানো হয়েছিল আসামি কাম সিংহকে। নির্ধারিত…

আরও পড়ুন
কলকাতা 

বৃদ্ধাকে ভয় দেখিয়ে লুট নগদ টাকা ও গয়না, সেন্ট্রাল অ্যাভিনিউর ঘটনায় চাঞ্চল্য

বিশেষ প্রতিনিধি : কলকাতার পুলিশের সদর দফতর লালবাজার থেকে কয়েক কিলোমিটার দূরে এক বৃদ্ধাকে বাড়িতে আটক করে ১৫ হাজার টাকার নগদ এবং সোনার গয়না নিয়ে চম্পট দিল ডাকাতের দল। পুলিশ খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছেছে এবং বৃদ্ধার কাজের মেয়ে এবং বাড়ির কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ করছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে তদন্ত শুরু করেছে বড়তলার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩২৬/এ সেন্ট্রাল অ্যাভিনিউ বাসিন্দা বছর ৬৮-এর মধুমিতা মিত্রের তিনতলা বাড়িতে বুধবার রাতে ডাকাতি হয়। তিনি বাড়িতে একাই থাকেন। দেখভালের জন্য রয়েছেন কেয়ারটেকার ও পরিচারিকা। মেয়ে থাকেন বেঙ্গালুরুতে। কয়দিন আগে মেয়েকে বিমানবন্দরে ছাড়তে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

মোদি ট্রাম্পের বৈঠকে বাংলাদেশ ইস্যু নিয়ে আলোচনা! কি বললেন ট্রাম্প?

বাংলার জনরব ডেস্ক: আমেরিকার সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের স্বাভাবিকভাবেই বাংলাদেশে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। আলোচনা চলাকালীন সময়ে মার্কিন প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছেন বাংলাদেশের বর্তমান সংকটে আমেরিকার কোন ভূমিকা নেই। ছাত্র আন্দোলনকে হাতিয়ার করে বাংলাদেশ থেকে হাসিনা সরকারকে উৎখাত করার পর আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে উদ্যোগী হয়েছিলেন মহম্মদ ইউনুস। তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তাঁর কোলাকুলির ছবি ভাইরাল হয়েছিল গোটা বিশ্বে। অনুমান করা হচ্ছিল, বাইডেনের সঙ্গে হাত মিলিয়ে আর্থিকভাবে সমৃদ্ধ হবে বাংলাদেশ। তবে সে গুড়ে বালি। ইউনুস শাসনে বাংলাদেশে মৌলবাদের দাপট ও…

আরও পড়ুন
জেলা 

Girl Rape in Baruipur ‘ অ্যাসিড ছুড়ে মুখ বিকৃত করে দেওয়া হবে ’! হুমকি দিয়ে নবম শ্রেণীর ছাত্রীকে যৌন নির্যাতন’!বারুইপুরে ধৃত প্রতিবেশী যুবক

বাংলার জনরব ডেস্ক : অ্যাসিড ছুঁড়ে মুখ বিকৃত করে দেয়া হবে এই হুমকি দিয়ে এক কিশোরীকে দিনের পর দিন ধর্ষণ করার অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। শেষ পর্যন্ত পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, ওই কিশোরী নবম শ্রেণির ছাত্রী। অভিযোগ, রাস্তায় তাকে প্রায়ই উত্ত্যক্ত করতেন ওই পড়শি যুবক। মুখে অ্যাসিড ছুড়ে মারারও হুমকি দিতেন। শুধু তা-ই নয়, তাকে এবং তার বাবা-মাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে, ভয় দেখিয়ে কিশোরীর সঙ্গে জোর করে শারীরিক সম্পর্কেও লিপ্ত হতেন যুবক। তার ছবি-ভিডিয়োও তুলে রেখেছিলেন। পরে সেই…

আরও পড়ুন
আন্তর্জাতিক দেশ 

অবৈধভাবে আমেরিকায় থাকা ভারতীয়দের ফিরিয়ে নেওয়া হবে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বাংলার জনরব ডেস্ক : আমেরিকায় বসবাসরত অবৈধ ভারতীয় অভিবাসীদের ফিরিয়ে নেবে ভারত সরকার। শুক্রবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক যৌথ সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন। ট্রাম্পের পাশে দাঁড়িয়ে মোদি জানিয়ে দিলেন,আমেরিকায় যে সকল ভারতীয় অবৈধ ভাবে বসবাস করছেন, তাঁদের ফিরিয়ে নিতে প্রস্তুত ভারত। আমেরিকায় অনুপ্রবেশ এবং অবৈধ ভাবে বসবাস করার নেপথ্যে মানবপাচার চক্র জড়িত রয়েছে বলে দাবি করেন মোদী। এই চক্র ভাঙার কাজে ট্রাম্প ভারতকে পূর্ণ সাহায্য করবেন বলেও আশাপ্রকাশ করেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে মোদী বলেন, “যাঁরা…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

মোস্তাক হোসেন : জীবন ও ঐতিহ্য গবেষণা গ্রন্থটি পড়ছেন অমর্ত্য সেন 

বিশেষ প্রতিবেদন: মোস্তাক হোসেন এক বর্ণময় ব্যক্তিত্ব। সমাজের কাছে ‘আদর্শ’ ব্যক্তি। যিনি সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়েছেন। গড়ে তুলেছেন ‘পতাকা’ সাম্রাজ্য। হয়ে উঠেছেন বাঙালি ও ভারতীয় আইকন। শুধু বাঙালি কেন কোনও ভারতীয়ও এমন দারিদ্র্যপীড়িত গ্রামীণ অঞ্চলে জন্মগ্রহণ করে মোস্তাক হোসেনের মতো শিল্পপতি হননি। মোস্তাক হোসেন তাঁর সমগ্র জীবন বাঙালি সমাজ ও বাঙালির সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের সেবায় ব্যয় করেছেন। তাঁকে নিয়েই ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার প্রেস কর্নারে সম্প্রতি ‘মোস্তাক হোসেন: জীবন ও ঐতিহ্য’ শীর্ষক এক গবেষণা গ্রন্থের উদ্বোধন করলেন উচ্চশিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু, কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সাহিত্যিক উজ্জ্বল সিনহা ও…

আরও পড়ুন
কলকাতা 

বৌদ্ধধর্মের প্রচারে মাথা মুন্ডন করে দীক্ষা নিলেন কলকাতার অষ্টাদশী কলেজ পড়ুয়া শ্রেষ্ঠা বড়ুয়া

বিশেষ প্রতিনিধি : বর্তমান সময়ে সারা বিশ্ব জুড়ে বৌদ্ধ ভিক্ষুদের পাশাপাশি মাতৃ জাতিরাও বুদ্ধের প্রচার এবং প্রসারে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। এবার গৌতম বুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে কলকাতার এক অষ্টাদশী কলেজ পড়ুয়া শ্রেষ্ঠা বড়ুয়া সহ তিন মহিলা ত্রি- চীবর গৈরিক বসন পরিধান করে বৌদ্ধ ধর্মের প্রচার প্রসার ও ব্রহ্মচর্য পালনের সিদ্ধান্ত নিলেন। মাঘীপুর্নিমা উপলক্ষে কলকাতার টালিগঞ্জ সম্বোধি বুদ্ধ বিহারে, টালিগঞ্জ ম্যুর এভিনিউ বুদ্ধ সমিতির ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শ্রামণী দীক্ষা প্রদান করেন ডক্টর অরুনজ্যোতি ভিক্ষু ভান্তে। তার আগে বৌদ্ধ ভিক্ষুরা সহ অনেকে এক পদযাত্রায় মিলিত হন। এছাড়াও ছিল বুদ্ধ পূজা, সংঘদান,…

আরও পড়ুন
জেলা 

ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ এসডিপিআই-এর 

বিশেষ প্রতিনিধি : গত এক দশক ধরে সংখ্যালঘু, দলিত, উপজাতি এবং বিশেষত মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে একটি বিভাজনমূলক পরিবেশ সৃষ্টি করা হয়েছে। বিজেপি শাসিত কেন্দ্র ও রাজ্য সরকারগুলির নীতি সুস্পষ্টভাবে বৈষম্যমূলক। মুসলমানদের দ্বিতীয় শ্রেণির নাগরিক বানানোর প্রচেষ্টা এবং ধর্মীয় বিদ্বেষের পরিবেশ তৈরি করে গণপিটুনি ও সম্পত্তি ধ্বংসকে বৈধতা দেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, আসাম এবং দিল্লিতে মুসলিমদের ঘরবাড়ি ও ধর্মীয় স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। প্রায় ১০ লাখেরও বেশি মানুষকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে। প্রাচীন মসজিদ, মাদ্রাসা, দোকানপাট ধ্বংসের ঘটনা উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার মুসলিমদের ওয়াকফ সম্পত্তি…

আরও পড়ুন