কলকাতা 

একই পরিবারের তিন সদস্যের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ট্যাংরায়, তদন্তে পুলিশ

বিশেষ প্রতিনিধি : একই পরিবারের তিন সদস্যের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্ব কলকাতার ট্যাংরা থানা এলাকায়। বুধবার সকালে বাড়ি থেকেই তিন জনের নিথর দেহ উদ্ধার করেছে ট্যাংরা থানার পুলিশ। মৃতদের হাতের শিরা কাটা ছিল বলে জানা গিয়েছে। কিন্তু কী ভাবে এই মৃত্যু, আত্মহত্যার ঘটনা কি না, তা এখনও পরিষ্কার নয়। বস্তুত, একটি পথদুর্ঘটনার সূত্র ধরে ট্যাংরার বাড়িটিতে গিয়েছিল পুলিশ। তারাই তিন জনের রক্তাক্ত দেহ উদ্ধার করে। স্থানীয় সূত্রের খবর, মৃতদের মধ্যে এক মহিলার স্বামী কিছু দিন আগে একটি দুর্ঘটনার কবলে পড়েছিলেন। হাসপাতালে রেখে তাঁর চিকিৎসা করা…

আরও পড়ুন
দেশ 

কেরলের মালাপ্পুরমে বাজি ফেটে আহত ৩০

বাংলার জনরব ডেস্ক : কেরলের মালাপ্পুরমে বাজি ফেটে ৩০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রচুর বাজি আনা হয়েছিল সেই বাজি ফেটেই এই দুর্ঘটনা বলে প্রশাসন সূত্রে খবর। পুলিশ জানিয়েছে, ফুটবল ম্যাচ শুরুর ঠিক আগে বাজি ফাটিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছিল। তখনই বিপত্তি ঘটে। পর পর বাজি ফেটে অগ্নিকাণ্ড হয়। দর্শকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। বাজি ফেটে এবং পদপিষ্ট হয়ে বেশ কয়েক জন জখম হন। তাঁদের দ্রুত উদ্ধার করা হয়েছিল। অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। ৩০ জনের জখম হওয়ার খবর মিলেছে। প্রাথমিক চিকিৎসার পরে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

আমেরিকায় স্বর্ণযুগে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বাইডেনের আমলে নিযুক্ত সমস্ত অ্যাটর্নিকে বরখাস্ত করলেন ট্রাম্প!

বাংলার জনরব ডেস্ক : আমেরিকার ইতিহাসে নজীরবিহীন সিদ্ধান্ত। বিচার ব্যবস্থার উপর এরূপ চাপ এর আগে কখনো দেখেনি আমেরিকার সাধারণ নাগরিকরা। প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে নিযুক্ত আইন বিভাগের সমস্ত অ্যাটর্নিকে বরখাস্তের নির্দেশ দিলেন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নির্দেশ দিয়ে ট্রাম্প বলেছেন, ‘‘আমাদের হাউস পরিষ্কার করতে হবে। পুরনো আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে। আমেরিকার স্বর্ণযুগের জন্য একটি ন্যায্য বিচার ব্যবস্থা থাকবে— যার কাজ আজ থেকেই শুরু হবে।’’ যদিও প্রেসিডেন্টের মন্তব্যের প্রেক্ষিতে আইন বিভাগের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। বস্তুত, গত সপ্তাহেই হোয়াইট হাউসের তরফে বেশ কয়েক জন মার্কিন অ্যাটর্নিকে চাকরি থেকে…

আরও পড়ুন
কলকাতা 

“বাজে কথা বললে জনগণ থোতা মুখ ভোঁতা করে দেবে” বিধানসভায় জবাবী ভাষণে শুভেন্দু অধিকারীকে নিশানা মমতার

বিশেষ প্রতিনিধি : সোমবার বিধানসভার ভেতরে অনৈতিক কাজকর্ম করার দায় ী শুভেন্দু অধিকারী সহ চার বিজেপির বিধায়ককে বিধানসভা থেকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়। এর প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল থেকে বিধানসভার অধিবেশন কক্ষের বাইরে বিজেপির বিধায়করা ধরনায় বসেন। এক উত্তপ্ত পরিবেশ তৈরি হয় বিধানসভার ভেতরে এবং বাইরে। এদিন মুখ্যমন্ত্রীর জবাবী ভাষণ বয়কট করে বিজেপি। বাইরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যখন বিজেপি বিধায়করা স্লোগানে মুখর ঠিক তখনই বিধানসভার ভেতরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ভাষায় বিজেপিকে আক্রমণ করলেন। রাজ্যপালের ভাষণের উপর জবাবি ভাষণ দিতে গিয়ে তিনি বললেন, ”আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি আর…

আরও পড়ুন
দেশ 

মসজিদ ভেঙে আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত যোগী সরকার! নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট

বিশেষ প্রতিনিধি : আদালতে নির্দেশ থাকা সত্ত্বেও উত্তরপ্রদেশের কুশিনগরের একটি মসজিদ ভেঙে ফেলার ঘটনায় উত্তর প্রদেশ সরকারকে আদালত অবমাননা নোটিশ পাঠালো দেশের শীর্ষ আদালত।সোমবার বিচারপতি বিআর গবই এবং এজি মসিহের বেঞ্চ এ বিষয়ে কৈফিয়ত তলব করেছে যোগী আদিত্যনাথের সরকারের কাছে। ২০২৪ সালের ১৩ নভেম্বর বিচারপতি গবই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ নির্দেশ দিয়েছিল, কোনও বেআইনি নির্মাণ ভাঙতে হলেও তা করতে হবে নির্দিষ্ট নিয়ম মেনেই। এ বিষয়ে সংবিধানের ১৪২ ধারা অনুযায়ী নির্দেশিকা জারি করেছিল দুই বিচারপতির বেঞ্চ। যোগী সরকারের ‘বুলডোজ়ার নীতি’র বিরুদ্ধে আবেদনের জেরেই ওই নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তার পরেও…

আরও পড়ুন
কলকাতা 

শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবন ও কর্মকান্ড নিয়ে প্রদর্শনী এশিয়াটিক সোসাইটিতে

বিশেষ প্রতিনিধি : ষোড়শ শতাব্দীতে শ্রীচৈতন্য মহাপ্রভুর হাত ধরে বাংলায় ভক্তি আন্দোলনের এক নব দিগন্ত উন্মোচিত হয়। পরবর্তী কালে তাঁর পার্ষদরা বাংলা, ওড়িশ্যা সহ ভারতের বিভিন্ন স্থানে প্রচার ও বিস্তার করেন। ঊনবিংশ শতাব্দীর পর কেদারনাথ দত্ত বা ভক্তিবিনোদ ঠাকুর, ভক্তিসিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ ও এ সি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তা দেশের সঙ্গে সঙ্গে বিদেশের মাটিতেও ছড়িয়ে দেন। আজ সারা বিশ্বের মানুষ মহাপ্রভুর ভাব ধারায় অনুপ্রাণিত হচ্ছেন। এই গৌড়ীয় ভাবধারা ও বিস্তারের ইতিহাস এশিয়াটিক সোসাইটি ও ভক্তিবেদান্ত রিসার্চ সেণ্টারের যৌথ উদ্যোগে প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হল কলকাতার এসিয়াটিক সোসাইটির হেরিটেজ ভবনে। এই…

আরও পড়ুন
দেশ প্রচ্ছদ 

দেশের নতুন মুখ্য নির্বাচন কমিশনার হলেন জ্ঞানেশ কুমার!

বাংলার জনরব ডেস্ক : দেশের নতুন মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে জ্ঞানেশ কুমারকে নিয়োগ করা হল। মঙ্গলবার অবসরগ্রহণ করবেন দেশের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। তাঁরই স্থলাভিষিক্ত হতে চলেছেন জ্ঞানেশ। ২০২৯ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত দেশের মুখ্য নির্বাচন কমিশনারের পদে থাকবেন তিনি। এই সময়ের মধ্যে বিধানসভা ভোট হবে কেরল, পুদুচেরি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে। ২০২৭ সালে দেশে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন হবে। সেই ভোটও পরিচালনা করবেন জ্ঞানেশ।১৯৮৮ সালের কেরল ব্যাচের আইএএস আধিকারিক জ্ঞানেশ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করেন কানপুর আইআইটি থেকে। তার পর পরিবেশ সংক্রান্ত অর্থনীতি নিয়ে আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন…

আরও পড়ুন
কলকাতা 

শর্তসাপেক্ষে জামিন পেলেন ‘কালীঘাটের কাকু’

বিশেষ প্রতিনিধি : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে একাধিক শর্তে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট।মঙ্গলবার হাই কোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ তাঁর অন্তর্বর্তী জামিন শর্তসাপেক্ষে মঞ্জুর করেছে। ইডির মামলায় আগেই জামিন পেয়েছিলেন তিনি। মঙ্গলবার সিবিআইয়ের মামলাতেও জামিন মঞ্জুর হল তাঁর। নিয়োগ দুর্নীতির অভিযোগ সংক্রান্ত সিবিআইয়ের মামলায় জামিন দেওয়া হলেও বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে হাই কোর্ট। আদালতের নির্দেশ, সুজয়কৃষ্ণের গতিবিধির উপর নজর রাখবে সিবিআই। নজরদারির জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা মোতায়েন থাকবেন। চিকিৎসার প্রয়োজন ছাড়া অন্য কোনও কাজে বাইরে…

আরও পড়ুন
কলকাতা দেশ 

আজ সুপ্রিম কোর্টে ওবিসি শংসাপত্র বাতিল মামলার শুনানি হচ্ছে না! হঠাৎ শুনানি বাতিল?

বাংলার জনরব ডেস্ক : আজ মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে ওবিসি শংসাপত্র বাতিল মামলার শুনানি হচ্ছে না। সোমবার বিকেল পর্যন্ত জানা গেছে আজ মঙ্গল বার শীর্ষ আদালতে মামলার শুনানি হবে। সোমবার অতিরিক্ত তালিকা প্রকাশ করে সুপ্রিম কোর্ট জানায়, ওই মামলাটি তালিকা থেকে মুছে দেওয়া হল। তবে নির্দিষ্ট কোনও কারণ শীর্ষ আদালতের তরফে জানানো হয়নি। সূত্রের খবর, মার্চ মাসে মামলার শুনানি হতে পারে। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত ফলে আপাতত ওবিসি শংসাপত্র নিয়ে কলকাতা হাই কোর্টের রায়ই বহাল রইল। প্রসঙ্গত, গত ২২ মে কলকাতা হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর…

আরও পড়ুন
জেলা 

জামিয়া রহমানিয়ার বার্ষিক ঈসালে সওয়াব মাহফিল

বিশেষ প্রতিনিধি : অল ইন্ডিয়া সুন্নাত অল-জমায়াত পরিচালিত আল্লামা রুহুল আমিন (রহ.) স্মৃতি ‘জামিয়া রহমানিয়া’-এর বার্ষিক ঈসালে সওয়াব মাহফিল অত্যন্ত ভাবগম্ভীর ও আধ্যাত্মিক পরিবেশে অনুষ্ঠিত হয়। ১লা ফাল্গুন, শুক্রবার, জুমার নামাজের পর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। তিন দিনব্যাপী এই মহতী অনুষ্ঠানে বিশিষ্ট আলেম, সমাজসেবী ও শিক্ষানুরাগীদের উপস্থিতি মাহফিলের গৌরব বৃদ্ধি করে। উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ: ফুরফুরা শরিফের সম্মানিত পীরজাদা সাহিম উদ্দিন সিদ্দিকী সাহেব, বিশিষ্ট আলেম মাওলানা মনোয়ার রহমান সাহেব, অল ইন্ডিয়া সুন্নত-জমায়াতের সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল মাতিন, মাগরিবি বাংলা আঞ্জুমানে ওয়ায়েজিনের সভাপতি মুফতি রজব আলী সাহেব,…

আরও পড়ুন