কলকাতা 

একই পরিবারের তিন সদস্যের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ট্যাংরায়, তদন্তে পুলিশ

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : একই পরিবারের তিন সদস্যের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্ব কলকাতার ট্যাংরা থানা এলাকায়। বুধবার সকালে বাড়ি থেকেই তিন জনের নিথর দেহ উদ্ধার করেছে ট্যাংরা থানার পুলিশ। মৃতদের হাতের শিরা কাটা ছিল বলে জানা গিয়েছে। কিন্তু কী ভাবে এই মৃত্যু, আত্মহত্যার ঘটনা কি না, তা এখনও পরিষ্কার নয়। বস্তুত, একটি পথদুর্ঘটনার সূত্র ধরে ট্যাংরার বাড়িটিতে গিয়েছিল পুলিশ। তারাই তিন জনের রক্তাক্ত দেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রের খবর, মৃতদের মধ্যে এক মহিলার স্বামী কিছু দিন আগে একটি দুর্ঘটনার কবলে পড়েছিলেন। হাসপাতালে রেখে তাঁর চিকিৎসা করা হচ্ছে। তার মধ্যে পরিবারের তিন জনের রহস্যমৃত্য ঘিরে শোরগোল শুরু হয়েছে ট্যাংরার অতুল শূর রোড এলাকায়। জানা গিয়েছে, মৃতদের মধ্যে দু’জন মহিলা ছাড়াও রয়েছে এক কিশোরী। তাঁরা সকলেই আত্মহত্যা করেছেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। আবার আত্মহত্যা করলে তার কারণ কী, সেটাও তদন্তসাপেক্ষ।

Advertisement

ইতিমধ্যে পুলিশ দেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের তোড়জোড় চলছে। ঘটনাস্থলে রয়েছেন ট্যাংরা থানার পুলিশ আধিকারিকেরা। ঘটনাস্থলে গিয়েছেন লালবাজার হোমিসাইড শাখার আধিকারিকেরা। গিয়েছেন যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ)। প্রতিবেশীরা জানাচ্ছেন, ওই পরিবারের মধ্যে কোনও অস্বাভাবিক কিছু লক্ষ্য করেননি তাঁরা।

পুলিশের একটি সূত্রে জানা যাচ্ছে, বুধবার সকালে রুবি এলাকার কাছে একটি পথদুর্ঘটনা হয়। তাতে দু’জন আহত হন। সেই দুর্ঘটনায় এক আহতের পরিবারের খোঁজ করতে গিয়ে বাড়ি থেকে তিন জনের নিথর দেহ উদ্ধার করেন পুলিশকর্মীরা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ