দেশ 

গুরুতর অনিয়মের অভিযোগে রেলের গ্রুপ সি পদে সব নিয়োগ বাতিল করে দিল রেল !

বিশেষ প্রতিনিধি : গুরুতর অনিয়মের অভিযোগে রেলের গ্রুপ সি পদে সমস্ত নিয়োগ বাতিল করে দিল রেল।সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, রেলওয়ে বোর্ড ৪ মার্চ পর্যন্ত চূড়ান্ত এবং অনুমোদিত না হওয়া গ্রুপ সি পদে চাকরির জন্য এলডিসিই/জিডিসিই-সহ সমস্ত বিভাগীয় মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার সমস্ত রেলওয়ে জ়োনের জেনারেল ম্যানেজারদের কাছে পাঠানো নির্দেশিকায় সে কথা জানিয়ে দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে চাকরির ক্ষেত্রে বিভাগীয় মনোনয়ন ঘিরে বেশ কয়েকটি অনিয়ম অভিযোগ ওঠায় বিভাগীয় মনোনয়ন কাঠামো পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও ওই নির্দেশিকায় জানানো হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে, পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া…

আরও পড়ুন
আন্তর্জাতিক কলকাতা 

শুধু মুখ্যমন্ত্রী হিসেবে নয় একজন লেখক হিসাবেও অক্সফোর্ডে আমন্ত্রিত মমতা

বিশেষ প্রতিনিধি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাত দিনের সফরে লন্ডন যাচ্ছেন আগামী একুশে মার্চ দুবাই হয়ে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন বলে জানা গেছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাঁকে আমন্ত্রণ করেছে। শুধু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসেবে নাম তিনি একজন লেখক এবং কবি হিসাবে এই মঞ্চে আমন্ত্রিত হয়েছেন। বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় তিনি সামাজিক উন্নয়ন শিশু ও নারীর ক্ষমতায়ন বিষয়ক আলোচনায় বক্তব্য রাখবেন। আগামী ২৭শে মার্চ তিনি এই ভাষণ দেবেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, মূল আলোচনা ছাড়াও বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসবে রাজনীতি থেকে বাংলার সাহিত্য ও সংস্কৃতি। বিশ্ববিদ্যালয়ের গবেষক ও পড়ুয়াদের সামনে বক্তৃতা…

আরও পড়ুন
আন্তর্জাতিক দেশ 

কাশ্মীর সমস্যা সমাধানে নয়া সূত্র জয় শঙ্করের! কী সেই সুত্র?

বাংলার জনরব ডেস্ক : কাশ্মীর সমস্যার নয়া সমাধান সামনে নিয়ে এলো দেশের বিদেশ মন্ত্রী এস জয়শংকর।ব্রিটেন সফরে গিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ‘‘পাকিস্তানের চুরি করা অংশটুকু জম্মু ও কাশ্মীরের সঙ্গে জুড়ে দিতে পারলেই সমস্যার সমাধান হবে।’’ লন্ডনের চ্যাথাম হাউসে একটি আলোচনাসভায় জয়শঙ্কর বুধবার রাতে বলেন, ‘‘ভারত সরকার এখন পাকিস্তানের চুরি করা অংশটুকু ফেরত আনার অপেক্ষায় রয়েছে।’’ কাশ্মীর সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার সক্রিয় জানিয়ে বিদেশমন্ত্রী বলেন, ‘‘৩৭০ ধারা বাতিল করা এবং জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোটের আয়োজন সেই প্রক্রিয়ারই অঙ্গ।’’ গত বছর লোকসভা ভোটের প্রচারে বিজেপি নেতারা ধারাবাহিক ভাবে…

আরও পড়ুন
জেলা 

এসডিপিআই-এর জাতীয় সভাপতি এম. কে. ফাইজিকে অন্যায়ভাবে গ্রেপ্তারের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ প্রদর্শন 

বিশেষ প্রতিনিধি : এসডিপিআই-এর জাতীয় সভাপতি এম. কে. ফাইজির অন্যায়ভাবে গ্রেপ্তারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। কলকাতার রাজাবাজার, মুর্শিদাবাদের বহরমপুর, ডোমকল, রানীনগর, লালবাগ, লালগোলা, রঘুনাথগঞ্জ, সামসেরগঞ্জ, ফরাক্কা, সুতি, ধুলিয়ান, সাগরদিঘী সহ সম্পূর্ণ দেশজুড়ে জনগণ রাস্তায় নেমে সরকারের দমনমূলক নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছে। এম কে ফায়জী মুক্তির দাবিতে কলকাতার রাজাবাজারে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় জাতীয় সম্পাদক তায়েদুল ইসলাম বলেন,”এসডিপিআই-এর জাতীয় সভাপতি এম. কে. ফাইজিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) ভিত্তিহীন অভিযোগে গ্রেপ্তার করেছে, যা রাজনৈতিক প্রতিহিংসার একটি নগ্ন উদাহরণ। মূলত, এসডিপিআই-এর নেতৃত্বে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে দেশজুড়ে ব্যাপক আন্দোলন…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ব্রিটেন সফররত জয়শংকরের গাড়িতে হামলা খলিস্তানিদের!

বাংলার জনরব ডেস্ক : ব্রিটেন সফররত বিদেশমন্ত্রী এস জয়শংকরের উপর হামলার চেষ্টা খলিস্তানিদের! অভিযোগ, পুলিশের সামনেই ভারতের পতাকা ছিঁড়ে দেয় এক হামলাকারী। মঙ্গলবার ব্রিটেনে পৌঁছন বিদেশমন্ত্রী জয়শংকর। সেদেশের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সঙ্গে বৈঠক সেরেছেন তিনি। জানা গিয়েছে, গতকাল বুধবার একটি আলোচনায় যোগ দিয়ে চ্যাথাম হাউস থেকে বেরচ্ছিলেন জয়শংকর। তখনই তাঁর কনভয়ের সামনে চলে আসে এক খলিস্তানি।  

আরও পড়ুন
কলকাতা 

হাই প্রেসারে আক্রান্ত যাদবপুরের উপাচার্য, ভর্তি করা হলো বেসরকারি হাসপাতালে

বিশেষ প্রতিনিধি : যাদবপুরের শিক্ষার্থীরা দাবি করেছিলেন বুধবার বিকেল চারটের মধ্যে উপাচার্য ভাস্কর গুপ্তকে আলোচনায় বসতে হবে ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলতে হবে। এই সময়সীমা পেরোনের আগেই অসুস্থ হয়ে পড়লেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত। উপাচার্যের পরিবারের তরফে জানানো হয়েছে, শনিবারের পর থেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন ভাস্কর। সকালে তাঁর রক্তচাপের মাত্রা অতিরিক্ত বেড়ে যায়। এই মূহূর্তে ভাস্করের রক্তচাপ ১৭০-৯০ এর মধ্যে রয়েছে। মস্তিষ্কে রক্তক্ষরণের আশঙ্কাও দেখছেন চিকিৎসকেরা। ওষুধে কোনও কাজ না হওয়ায় শেষমেশ তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ভাস্করের চিকিৎসক অরিন্দম বিশ্বাসের কথায়, ‘‘ওঁর রক্তচাপ ওঠানামা করছে। ওষুধ দিয়েও তা নিয়ন্ত্রণে…

আরও পড়ুন
আন্তর্জাতিক খেলা 

একদিনের ক্রিকেটকে আলবিদা জানালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ

বাংলার জনরব ডেস্ক : এক দিনের ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ।মঙ্গলবার ভারতের বিরুদ্ধে ম্যাচই এক দিনের ক্রিকেটে তাঁর শেষ ম্যাচ হয়ে থাকল।বুধবার এ কথা ঘোষণা করেছেন তিনি। ৩৫ বছরের ব্যাটার ১৭০টি এক দিনের ম্যাচ খেলেছেন। ৫৮০০ রান করেছেন ৪৩.২৮ গড় এবং ৮৬.৯৬ স্ট্রাইক রেটে। ১২টি শতরান এবং ৩৫টি অর্ধশতরান রয়েছে তাঁর। অস্ট্রেলিয়ার এক দিনের ক্রিকেটে ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় ১২ নম্বর স্থানে তিনি। ২০১৬ সালে নিউ জ়‌িল্যান্ডের বিরুদ্ধে করা ১৬২ রান তাঁর সর্বোচ্চ স্কোর। লেগ স্পিনার হিসাবে অভিষেক হয়েছিল তাঁর। তাই ২৮টি উইকেটও রয়েছে এই ফরম্যাটে।…

আরও পড়ুন
দেশ 

শরীরের গোপন জায়গায় লুকিয়ে সোনা পাচারের চেষ্টা, গ্রেফতার আইপিএস কন্যা

বাংলার জনরব ডেস্ক : শরীরের অন্তর্বাসে লুকিয়ে ১৫ কিলোগ্রাম সোনা নিয়ে দুবাই থেকে ভারতে আসার সময় বেঙ্গালুরু বিমানবন্দরের গ্রেফতার করে হলেন কন্নড় অভিনেত্রী রানিয়া রাও। মঙ্গলবার ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)-এর তরফে এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে।  তদন্তকারীদের দাবি, উদ্ধার হওয়া এই সোনার বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা। রানিয়াকে আদালতে তোলা হলে তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। প্রসঙ্গত বলা প্রয়োজন রানিয়া রাও কর্নাটকের পুলিশকর্তা রামচন্দ্র রাওয়ের মেয়ে। বিগত ১৫ দিনে চারবার দুবাই সফরে গিয়েছিলেন তিনি আর এতে তদন্তকারীদের নজর পড়ে যান। তদন্তকারীদের কাছে খবর ছিল দুবাই থেকে সোনা…

আরও পড়ুন
কলকাতা 

কলকাতায় দুঃসাহসিক ডাকাতি! মালিকের মাথায় বন্দুক ঠেকিয়ে ১৫ লাখ টাকা লুট!

বিশেষ প্রতিনিধি : কলকাতার বড়বাজারে দুঃসাহসিক ডাকাতি! অভিযোগ, বড়বাজারের এক বেসরকারি সংস্থার অফিসে ঢুকে মালিকের মাথায় অস্ত্র ঠেকিয়ে তাঁর হাত-পা বেঁধে ফেলে প্রায় ১৫ লক্ষ টাকা লুট করে পালায়। এই ঘটনায় ইতিমধ্যে মধ‌্য কলকাতার বড়বাজার থানায় ডাকাতির অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, বড়বাজারের সিনাগগ স্ট্রিটের একটি বহুতলের পাঁচতলায় ডাকাতি হয়েছে। এখানেই বেশ কয়েকটি সংস্থার অফিস রয়েছে। সন্ধ‌্যায় সব অফিসে লোকজন ছিল না। সেইসময় তিন যুবক ওই অফিসের সামনে আসে। বড়বাজার থানা ও লালবাজারের গোয়েন্দা আধিকারিকরা বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে জানতে পারেন যে, তিন ডাকাতের মধ্যে দু’জনের মাথায় ছিল সাদা টুপি…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ভারতের উপর একশো শতাংশ শুল্ক আরোপ করার কথা ঘোষণা করলেন ট্রাম্প

বিশেষ প্রতিনিধি : ভারতের উপর একশো শতাংশ শুল্ক আরোপ করার কথা ঘোষণা করলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ।আগামী ২ এপ্রিল থেকে ভারত, চিন-সহ বহু দেশের উপরই পারস্পরিক শুল্ক চাপাবে আমেরিকা। তাঁর কথায়, ”অন্যান্য দেশ আমাদের উপর যে শুল্ক আরোপ করবে, আমরাও তাদের উপর সেই শুল্ক আরোপ করব।” মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ট্রাম্পকে বলতে শোনা গিয়েছে, ”অন্য দেশরা আমাদের উপরে শুল্ক চাপিয়ে আসছে দশকের পর দশক ধরে। এবার আমাদের পালা ওই সব দেশের বিরুদ্ধে সেটাই ব্যবহার করার। গড় হিসেবে ইউরোপীয় ইউনিয়ন, চিন, ভারত, ব্রাজিল ও আরও অসংখ্য দেশই…

আরও পড়ুন