দেশ 

সংখ্যালঘু উন্নয়ন খাতে ১ হাজার কোটি বরাদ্দ কংগ্রেস শাসিত কর্নাটকে

বাংলার জনরব ডেস্ক : কংগ্রেস শাসিত কর্নাটক সরকার বাজেটে এবার সংখ্যালঘুদের জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। শুক্রবারই কর্নাটক বিধানসভায় বাজেট পেশ করেছেন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। সেই বাজেটে সংখ্যালঘুদের জন্য দেদার ঘোষণা করা হয়েছে। স্রেফ সংখ্যালঘু উন্নয়ন খাতে ১ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন সিদ্ধা। এর মধ্যে ১৫০ কোটি টাকা বরাদ্দ শুধু ওয়াকফ সম্পত্তি সংরক্ষণে। এর বাইরে রাজ্যের উর্দু স্কুলগুলির জন্য বরাদ্দ করা হয়েছে ১০০ কোটি টাকা। এবং সব রেজিস্টার্ড ইমামদের জন্য মাসিক ৬০০০ টাকা করে ভাতাও ঘোষণা করা হয়েছে কর্নাটকের বাজেটে। সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে ওবিসি বি ক্যাটেগরির অধীনে রাজ্যের সমস্ত সরকারি…

আরও পড়ুন
জেলা 

বেস আন নূর মডেল স্কুলে জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে বিজ্ঞান প্রদর্শনী

নিজস্ব সংবাদদাতা, প্রাণসাগর : জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে বেস আন নূর মডেল স্কুলের প্রাণসাগর ক্যাম্পাসে আয়োজিত হলো এক বিশেষ বিজ্ঞান প্রদর্শনী। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও দক্ষতাকে উৎসাহিত করার লক্ষ্যে ২৮ ফেব্রুয়ারি আয়োজিত এই প্রদর্শনীতে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ছাত্ররা নিজেদের হাতে তৈরি বৈজ্ঞানিক মডেল উপস্থাপন করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের শিক্ষা বিভাগীয় প্রধান সোহেল ইকবাল। প্রদর্শনীতে শিক্ষার্থীরা পরিবেশবান্ধব প্রযুক্তি, শক্তি উৎপাদন, চিকিৎসা সরঞ্জাম এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরির বিভিন্ন মডেল উপস্থাপন করে। তাদের প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য ছিল ভ্যাকিউম ক্লিনার, মিক্সার মেশিন, ডায়ানামো, স্টেথোস্কোপ, পেরিস্কোপ, ড্রোন, হাইড্রলিক যান, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি মডেল এবং প্রচলিত ও…

আরও পড়ুন
দেশ 

দিল্লির তুঘলক লেনের নাম বদলে দিলেন বিজেপি সাংসদ!

বাংলার জনরব ডেস্ক : দিল্লিতে ক্ষমতা দখলের পরেই এবার নাম বদলের রাজনীতি শুরু করে দিল বিজেপি। কয়েকদিন আগেই দিল্লি সরকার গঠন হওয়ার পরেই মুস্তাফা বাদ এবং নজফগড়ের নাম বদলের কথা ঘোষণা করেছে বিজেপি। এবার দিল্লির তুঘলক লেনের নাম বদলে স্বামী বিবেকানন্দ মার্গ করে দেওয়া হবে বলে বিজেপি সাংসদ দীনেশ শর্মা জানিয়েছেন। নামবদলের ঘটনাটি প্রকাশ্যে এসেছে বৃহস্পতিবার। রাজ্যসভা সাংসদ তথা উত্তরপ্রদেশের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মার নতুন বাসভবনে গৃহপ্রবেশ ছিল। পুজো এবং অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে গৃহপ্রবেশ সম্পন্ন হয়। সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘নয়াদিল্লিতে আমার নতুন বাসস্থান…

আরও পড়ুন
কলকাতা 

সুপ্রিম কোর্টের বিচারপতি হচ্ছেন জয়মাল্য বাগচি

বিশেষ প্রতিনিধি : আর এক বঙ্গ সন্তান দেশের শীর্ষ আদালতে বিচারপতি পদে বসতে চলেছেন। কলকাতা হাইকোর্টে স্বনামধন্য বিচারপতি জয়মাল্য বাগচিকে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে উন্নীত করার সুপারিশ করল কলেজিয়াম। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০৩১ সালে জয়মাল্য বাগচি দেশের প্রধান বিচারপতি হতে পারেন। তবে সেই বছরের মে মাসে দায়িত্ব নিলেও অক্টোবরেই অবসর নেওয়ার কথা তাঁর। যদি সেটাই হয়, তাহলে জয়মাল্য বাগচিই আলতামাস কবীরের পর কলকাতা থেকে প্রধান বিচারপতি হবেন। এদিকে এদিন কলেজিয়াম কলকাতা হাই কোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনকে ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি করার সুপারিশও করেছে। জয়মাল্য বাগচি কলকাতা হাই কোর্টের বিচারপতি…

আরও পড়ুন
দেশ 

হোলি আসে বছরে একবার, কিন্তু জুম্মার নামাজ বছরে ৫২ বার হয়, আপস করতে হলে মুসলিমদের করতে হবে মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করলেন যোগী রাজ্যের পুলিশ আধিকারিক

বাংলার জনরব ডেস্ক : হোলি আসে বছরে একবার, কিন্তু জুম্মার নামাজ বছরে ৫২ বার হয়। সমাধান করতে হলে মুসলিমদের এগিয়ে এসে করা উচিত বলে মন্তব্য করে বিতর্ক বাড়ালেন উত্তরপ্রদেশের এক পুলিশকর্তা। তাঁর এই মন্তব্যের বিরোধিতায় সরব হয়েছে কংগ্রেস ও সমাজবাদী পার্টি। যোগীর সরকারের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ তুলেছে বিরোধী শিবির। আগামী ১৪ মার্চ হতে চলেছে হোলি উৎসব। ওই দিনই রয়েছে রমজানের প্রবিত্র নামাজ। এই বিষয়টি মাথায় রেখে হিংসা বিধ্বস্ত সম্ভলের কতোয়ালি থানায় হোলি ও রমজান উপলক্ষে শান্তি সমিতির বৈঠক করা হয়। এই প্রসঙ্গেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ আধিকারিক অনুজ চৌধুরী বলেন,…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

আমেরিকার শেয়ার বাজারে ধস! কানাডা মেক্সিকোর ওপর শুল্ক চাপানোর সিদ্ধান্ত স্থগিত করলেন ট্রাম্প

বাংলার জনরব ডেস্ক : আমেরিকার শেয়ার বাজারে ধস! মনে করা হচ্ছে কানাডা মেক্সিকোর ওপর চড়া শুল্ক চাপানোর জেরেই আমেরিকার শেয়ার বাজারে ধস নামলো। আর এতেই বাধ্য হয়ে পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি জানালেন, দুই দেশের উপর চড়া হারে শুল্ক চাপানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত। ডোনাল্ড ট্রাম্প সাদা বাড়ির দখল নেওয়ার পরই মার্কিন বাণিজ্যনীতিতে বিরাট রদবদল এনেছেন। স্পষ্টভাষায় জানিয়ে দিয়েছেন, যে দেশ আমেরিকার উপর শুল্ক চাপাবে,তাদের উপর পালটা শুল্ক চাপাবে আমেরিকাও এবং এই শুল্ক ৩৫ শতাংশ পর্যন্তও হতে পারে বলে জানিয়ে দেন ট্রাম্প। সেইমতো কানাডা ও মেক্সিকোর উপর ২৫…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

আমেরিকায় আশ্রয়ের আর্জি খারিজ শীর্ষ আদালতে,মুম্বই হামলার মূলচক্রীর ভারতে প্রত্যর্পণ শুধু সময়ের অপেক্ষা!

বাংলার জনরব ডেস্ক : ভারতে ফেরত গেলেই প্রবল অত্যাচারের শিকার হতে হবে! এই মর্মে আবেদন জানিয়ে মার্কিন সুপ্রিম কোর্টে আবেদন করেছিল তাহাউর রানা। কিন্তু ২৬/১১ হামলার মূল অভিযুক্তের আর্জি খারিজ করে দিল মার্কিন আদালত। অর্থাৎ আমেরিকায় আর আশ্রয় মিলবে না কুখ্যাত জঙ্গির। রানার ভারতে প্রত্যর্পণ এখন স্রেফ সময়ের অপেক্ষা। গতমাসে আমেরিকা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন তিনি। দ্বিপাক্ষিক বৈঠকের পরে ট্রাম্প ঘোষণা করেন, “আমি আনন্দের সঙ্গে ঘোষণা করতে চাই যে আমার সরকার ২০০৮ সালের মুম্বই হামলার অন্যতম চক্রীকে ভারতের হাতে তুলে দেওয়ার…

আরও পড়ুন
জেলা 

মালদহে পরীক্ষা কেন্দ্রে শিক্ষকদের মারধরের ঘটনায় ৯ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল, দুই প্রধান শিক্ষককে শোকজ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ

বিশেষ প্রতিনিধি : গতকাল ইংরেজি পরীক্ষার দিন উচ্চমধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে শিক্ষকদের উপর চড়াও হয়েছিলেন যে নয়জন কীর্তিমান পরীক্ষার্থী তাদের সকলের পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এরা সকলেই মালদাহের কালিয়াচক তিন নম্বর ব্লকের কামারিতলা হাই মাদ্রাসার ছাত্র। এদের পরীক্ষা কেন্দ্র ছিল বৈষ্ণবনগর এলাকার চামাগ্রাম উচ্চ বিদ্যালয়। ইংরেজি পরীক্ষার দিন সংসদের নির্দেশিকা অনুসারে পরীক্ষার্থীদের তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয় ছয় শিক্ষক। এই ঘটনায় শিক্ষক সমাজের মধ্যে অশান্তি দেখা যায়। শিক্ষকরা সিদ্ধান্ত নেয় এরপর থেকে তারা আর ছাত্রদের বা পরীক্ষার্থীদের কোনরকম তল্লাশি করবে না। কিন্তু গতকালই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের…

আরও পড়ুন
কলকাতা দেশ 

IGNOU বা ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়-এর সারা দেশ জুড়ে ৩৮ তম সমাবর্তন অনুষ্ঠান

নায়ীমুল হক : সারা দেশ জুড়ে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ে ৩৮ তম সমাবর্তন অনুষ্ঠান উদযাপন হয়ে গেল ৫ ই মার্চ ২০২৫ , বুধবার। সমাবর্তন অনুষ্ঠানের মূল অনুষ্ঠানটি হয় সকাল ১১টায় দিল্লির বাবা সাহেব আম্বেদকর সভাগৃহে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই অনুষ্ঠানের পরেই দেশের সমস্ত রাজ্যের আঞ্চলিক কেন্দ্রের সঙ্গে কলকাতা আঞ্চলিক কেন্দ্রেও অনুষ্ঠিত হয়। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক রঞ্জন চক্রবর্তী সমাবর্তন ভাষণ দেন। কলকাতার অনুষ্ঠানটি হয় নেতাজি সুভাষ চন্দ্র বোস অডিটোরিয়ামে। কলকাতা আঞ্চলিক কেন্দ্রের বরিষ্ঠ অধিকর্তা ডঃ সুজাতা দত্ত হাজারিকা স্বাগত ভাষণ…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

“হয় বন্দিদের ছাড়ো, না হলে মরো”হামাসকে হুঁশিয়ারি ট্রাম্পের

বাংলার জনরব ডেস্ক : এবার হামাসকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন “হয় বন্দিদের ছাড়ো, না হলে মরো।” পাশাপাশি পণবন্দিদের দ্রুত মুক্তি না দিলে গাজায় ‘ধ্বংসলীলা’ চালানোরও হুঙ্কার দিয়েছেন তিনি। এই মুহূর্তে যুদ্ধবিরতি চলছে গাজায়। হামাসের ডেরা থেকে মুক্তি পাচ্ছে ইজরায়েলের বন্দিরা। সেই তালিকায় রয়েছে অন্যান্য দেশের নাগরিকরাও। বদলে তেল আভিভ জেলবন্দি প্যালেস্তিনীয়দের ছেড়ে দিচ্ছে। জানা গিয়েছে, জেহাদিদের হাত বেঁচে আসা বন্দিদের সঙ্গে দেখা করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপরই তিনি নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে প্যালেস্টাইনের জঙ্গি সংগঠনটিকে চরম হুঁশিয়ারি দিয়ে লেখেন, ‘আর দেরি নয়। এখনই সমস্ত বন্দিদের…

আরও পড়ুন