দেশ 

দিল্লির তুঘলক লেনের নাম বদলে দিলেন বিজেপি সাংসদ!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : দিল্লিতে ক্ষমতা দখলের পরেই এবার নাম বদলের রাজনীতি শুরু করে দিল বিজেপি। কয়েকদিন আগেই দিল্লি সরকার গঠন হওয়ার পরেই মুস্তাফা বাদ এবং নজফগড়ের নাম বদলের কথা ঘোষণা করেছে বিজেপি। এবার দিল্লির তুঘলক লেনের নাম বদলে স্বামী বিবেকানন্দ মার্গ করে দেওয়া হবে বলে বিজেপি সাংসদ দীনেশ শর্মা জানিয়েছেন।

নামবদলের ঘটনাটি প্রকাশ্যে এসেছে বৃহস্পতিবার। রাজ্যসভা সাংসদ তথা উত্তরপ্রদেশের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মার নতুন বাসভবনে গৃহপ্রবেশ ছিল। পুজো এবং অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে গৃহপ্রবেশ সম্পন্ন হয়। সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘নয়াদিল্লিতে আমার নতুন বাসস্থান স্বামী বিবেকানন্দ মার্গ (তুঘলক লেন)।’ সাংসদের বাড়ির নেমপ্লেটেও রাস্তার নাম হিসাবে জ্বলজ্বল করছে ‘স্বামী বিবেকানন্দ মার্গ’।

Advertisement

কেবল দীনেশের বাড়ি নয়, তাঁর প্রতিবেশী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কৃষন পাল গুজ্জরের বাড়ির নেমপ্লেটেও বদলে গিয়েছে তুঘলক লেনের নাম। ওই রাস্তায় অবস্থিত ১০ নম্বর বাংলোর নেমপ্লেটেও লেখা রয়েছে স্বামী বিবেকানন্দ মার্গ। যদিও সরকারিভাবে এই রাস্তার নাম বদলের কোনও নির্দেশ এখনও দেওয়া হয়নি। তাহলে কী করে গেরুয়া শিবিরের একাধিক জনপ্রতিনিধি এইভাবে রাস্তার নাম পালটে ফেললেন? উঠছে প্রশ্ন।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ