বুধবার সাত সকালে শুট আউট, মৃত যুবক
বিশেষ প্রতিনিধি : বুধবার সকালে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরে শুট আউট। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসিরহাট মহকুমার স্বরূপনগরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের দত্তপাড়া উচ্চপল এলাকার ঘটনা। এদিন সকালে বছর ৩২-এর ইসারুল গাজি বাইক নিয়ে বেরিয়েছিলেন। আনুমানিক সকাল সাড়ে ছয়টা নাগাদ পিছন দিক থেকে দুটি মোটরবাইক করে ছয় দুষ্কৃতী আসে। খুব কাছ থেকে তাকে গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবক পাশের এলাকার এক বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। দুষ্কৃতীরা সেখানে গিয়ে ওই যুবকের গায়ে থাকা কোটটি খুলে নিয়ে যায়। ওই এলাকার লোকজন রক্তাক্ত যুবককে উদ্ধার করে স্বরূপনগর শাড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু…
আরও পড়ুন