শিশুপাচার চক্রের পর্দাফাঁস অন্ধ্রপ্রদেশে ! গ্রেফতার ৫
বাংলার জনরব ডেস্ক : শিশুপাচার চক্রের পর্দাফাঁস অন্ধ্রপ্রদেশে। ৩ সদ্যোজাতকে উদ্ধারের পাশাপাশি এই চক্রের মাস্টারমাইন্ড-সহ ৫ মহিলাকে গ্রেফতার করেছে অন্ধ্র পুলিশ। তদন্তকারীদের দাবি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিশুদের নিয়ে এসে লক্ষ লক্ষ টাকায় নিঃসন্তান দম্পতিদের কাছে বিক্রি করত অভিযুক্তরা। পুলিশ কমিশনার এসভি রাজাশেখরবাবু বলেন, এই চক্রের মূল অভিযুক্ত হলেন বিজয়ওয়াড়ার বাসিন্দা ৩১ বছর বয়সি বাগালাম সরোজিনী। তারই ইশারায় চলত গোটা চক্র। দিল্লি, আহমেদাবাদ-সহ দেশের নানা প্রান্ত থেকে শিশু এনে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে তাদের বিক্রি করা হত নিঃসন্তান দম্পতিদের কাছে। শুধু তাই নয়, নিঃসন্তান দম্পতিদের বিশ্বাস অর্জন করতে ভুয়ো নথি…
আরও পড়ুন