কলকাতা 

নির্দেশ থাকা সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়ায় ওবিসিদের ছাড় কেন? বিচারপতিদের প্রশ্নের উত্তরে ভবিষ্যতে আর হবে না বললেন মুখ্য সচিব

বিশেষ প্রতিনিধি: আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কী ভাবে নিয়োগপ্রক্রিয়া শুরু হল? মঙ্গলবার ওবিসি শংসাপত্র বাতিল মামলায় হাই কোর্টের প্রশ্নের মুখে পড়লেন মুখ্যসচিব মনোজ পন্থ। বিচারপতিদের প্রশ্নবাণের সামনে পড়ে ‘ভুল’ স্বীকার করলেন তিনি। আদালতকে আশ্বস্ত করে মুখ্যসচিব বলেন, ‘‘ভবিষ্যতে আর হবে না!’’ হাই কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ওবিসি শংসাপত্র ব্যবহার করে নিয়োগপ্রক্রিয়া চালাচ্ছে রাজ্য সরকার, এমনই অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয় উচ্চ আদালতে। মঙ্গলবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে শুনানি ছিল। গত শুনানিতে এই মামলায় রাজ্যের মুখ্যসচিবকে হাজিরার নির্দেশ দেওয়া হয়।…

আরও পড়ুন
কলকাতা 

‘‘সভাপতি হওয়ার জন্যই এ সব করছেন! সভাপতি কি লড়াই করে হতে হয়? যে যোগ্য, সে-ই পাবে সভাপতির পদ’’ : মমতা বন্দ্যোপাধ্যায়

বিশেষ প্রতিনিধি : ক্ষমতা এলে তৃণমূলের মুসলিম বিধায়কদের  চ্যাংদোলা করে বিধানসভা থেকে ছুড়ে ফেলে দেবো, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের প্রতিবাদে আজ বুধবার বিধানসভায় নিন্দা প্রস্তাব আনে সরকার পক্ষ। বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সভাপতি হওয়ার জন্যই এ সব করছেন! সভাপতি কি লড়াই করে হতে হয়? যে যোগ্য, সে-ই পাবে সভাপতির পদ।’’ শুভেন্দু অবশ্য সেই সময় বিধানসভার অধিবেশনকক্ষে উপস্থিত ছিলেন না। তিনি বাইরে ছিলেন, কারণ তাঁকে সাসপেন্ড করা হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তৃতার সময় সভাকক্ষ থেকে ওয়াকআউট করেছিলেন বিজেপি বিধায়কেরা। বাইরে তাঁরা বিক্ষোভ দেখাচ্ছিলেন। তাঁদের…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

‘আপনাদের যা করার করে নিন ‘ ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা ইরান

বাংলার জনরব ডেস্ক : পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসলেই ভালো, অন্যথায় খারাপ হবে। এমনই বার্তা দিয়ে ইরানের উপর চাপ বাড়িয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁকে পালটা হুঁশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান। জানিয়ে দিলেন, ”আমি দরাদরিতেই যাব না। আপনাদের যা করার করে নিন।” সংবাদমাধ্যমের সঙ্গে এই বিষয়ে কথা বলার সময় তাঁকে বলতে শোনা গিয়েছে, ”ওরা আমাদের হুকুম করবে আর হুমকি দেবে এটা মেনে নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আমি ওদের সঙ্গে দরাদরিই যাব না। যা করার করে নিক ওরা।” একই কথা বলতে শোনা গিয়েছে ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি…

আরও পড়ুন
কলকাতা 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি! রহস্য?

বাংলার জনরব ডেস্ক : যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই এবার পুলিশ ফাঁড়ি  হতে চলেছে। বারবার নানা বিষয় নিয়ে অশান্তির জেরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যেই পুলিশ ফাঁড়ি তৈরির জন্য কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হল। কলকাতা পুলিশের পাঠানো সেই চিঠির প্রাপ্তি স্বীকার করেছে কর্তৃপক্ষ। তবে এনিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে খবর। তবে কলকাতা পুলিশের এই চিঠি নিয়ে প্রশ্ন উঠছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে যাদবপুর ক্যাম্পাসে নজিরবিহীন অশান্তি তৈরি হয়। ছাত্র সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণার দাবিতে বাম, অতি বাম ছাত্র সংগঠনের সদস্যরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান। শিক্ষামন্ত্রীকে বেরতে দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ ওঠে। পালটা…

আরও পড়ুন
দেশ 

কন্যা শিশুকে অপহরণ করে খুন, রক্ত দিয়ে মন্দিরে পুজো ! গুজরাটের ঘটনায় দেশ জুড়ে চাঞ্চল্য

বাংলার জনরব ডেস্ক : নরেন্দ্র মোদী অমিত শাহের রাজ্যে এবার নরবলির অভিযোগ উঠে। জানা গেছে সোমবার সকালে গুজরাটের ছোটাউড়েপুর জেলার পানেজ গ্রামের একটি পাঁচ বছরের মেয়েকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় এক গ্রামবাসী ঐদিন বিকেলে গ্রামের একটি মন্দিরের পাশ থেকে গলা কাটা অবস্থায় ওই শিশুটির দেহ উদ্ধার হয়।শুধু তা-ই নয়, মন্দিরের সিঁড়িতে রক্তের দাগও দেখতে পান গ্রামবাসীরা। আর তা থেকেই সন্দেহ ‘নরবলি’ দেওয়া হয়েছে। ওই গ্রামেরই বাসিন্দা লালা তাড়ভিকে শিশুটিকে খুনের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, শিশুটিকে বাড়ির সামনে থেকে অপহরণ করেন লালা। তার…

আরও পড়ুন
কলকাতা 

বেসরকারি স্কুলে লাগামহীন বেতন বৃদ্ধি রুখতে আইন আনছে রাজ্য বিধানসভা জানালেন শিক্ষামন্ত্রী

বিশেষ প্রতিনিধি : বেসরকারি স্কুলে লাগামহীন বেতন বৃদ্ধি রুখতে আইন আনতে চলেছে  মঙ্গলবার বিধানসভায় এক বিধায়কের প্রশ্নের উত্তরে এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বেসরকারি স্কুলের ব্যয় বৃদ্ধি নিয়ে রাজ্য বিধানসভার অধিবেশনে প্রশ্ন করেন বাঁকুড়া জেলার ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়। বস্তুত, রাজ্যের বেসরকারি স্কুলগুলিতে বেতন বৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য একটি কমিশন গঠনের সিদ্ধান্ত আগেই নিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। ‘ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট স্কুল রেগুলেটরি কমিশন’ গঠনের জন্য ২০২৩ সালের অগস্ট মাসে নীতিগত অনুমোদন দেয় রাজ্য মন্ত্রিসভা। শিক্ষা দফতর সূত্রে খবর, কমিশনে মোট ১১ জন সদস্য থাকবেন, যার প্রধান হবেন এক জন অবসরপ্রাপ্ত বিচারপতি।…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

আমেরিকার শেয়ার বাজারে ধস! চাঞ্চল্য বিশ্বজুড়ে

বাংলার জনরব ডেস্ক : ধস নেমেছে ওয়াল স্ট্রিটে। পশ্চিমের একাধিক দেশের শেয়ার বাজারেও বিনিয়োগকারীদের মাথায় হাত পড়েছে। মঙ্গলবার ভারতে শেয়ার বাজার খোলার পরে প্রাথমিক ভাবে সেনসেক্সের সূচকেও পতন দেখা গিয়েছে। ২০২২ সাল থেকে এখনও পর্যন্ত সোমবার সর্বকালীন পতন হয়েছে ন্যাসড্যাক-এর সূচকে। ‘এস অ্যান্ড পি ৫০০’-এর সূচকেও ফেব্রুয়ারির সর্বোচ্চ স্থান থেকে আট শতাংশ পতন হয়েছে। সম্প্রতি ফক্স নিউজ়কে দেওয়া ট্রাম্পের এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে অনিশ্চয়তার মেঘ জমতে শুরু করেছে। সাক্ষাৎকারে আমেরিকার মন্দার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি তিনি। অনুমান করা হচ্ছে, ট্রাম্পের ওই সাক্ষাৎকারেরই প্রভাব পড়ছে ওয়াল স্ট্রিটে। গত রবিবার ওই সাক্ষাৎকারটি…

আরও পড়ুন
দেশ 

এপিক ইস্যুতে উত্তাল সংসদ, ওয়াক আউট বিরোধীদের

বাংলার জনরব ডেস্ক : একই এপিক নাম্বারে একাধিক ভোটার নিয়ে আজ মঙ্গলবারও উত্তপ্ত হলো রাজ্যসভা। মঙ্গলবার সংসদ বসার পরেই বিরোধীরা দাবি করতে থাকে এপিক ইস্যুতে সংসদে আলোচনা করতে হবে, বিরোধীদের এই প্রস্তাব খারিজ করে দেয় কেন্দ্র সরকার। এরপরই বিক্ষোভে সামিল হয় বিরোধিরা।জ়িরো আওয়ারে বিজেডি এবং তৃণমূল ওয়াকআউট করে। নেতৃত্বে ছিলেন বিজেডির সাংসদেরা। তার পর বিরোধী দলগুলির বাকি সাংসদেরাও ওয়াক আউট করেন। সোমবারও রাজ্যসভায় এপিক নিয়ে আলোচনা চেয়ে কেন্দ্রের কাছে দাবি জানায় বিরোধী দলগুলি। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খড়্গের নেতৃত্বে বিরোধী দলগুলি ওই দিন এ বিষয়ে আলোচনার জন্য দাবি জোরালো করেন। কিন্তু…

আরও পড়ুন
জেলা 

মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স যুক্ত গাড়িতে ঘুরছে পুলিশ! এই অভিযোগে পুলিশের উপর হামলা! আহত এএসআই,গ্রেফতার তিন

বিশেষ প্রতিনিধি : ফের দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হলেন পুলিশ কর্মী। ঘটনাস্থল মালদহে মোথাবাড়ি এলাকা।সোমবার নাকা চেকিংয়ে পুলিশ মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স যুক্ত গাড়িতে ঘুরছে বলে অভিযোগ করে জনা কয়েক যুবক। পুলিশের এই অভিযান লাইভ ভিডিও শুরু করেন একজন। পুলিশ তাতে বাধা দিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে খবর। নিজেদের দোষ ঢাকতে ওই যুবকরা পালটা অভিযোগ তোলেন, পুলিশ তাঁদের গাড়ি থামিয়ে টাকা আদায়ের চেষ্টা করছে। এনিয়ে দুপক্ষের বচসা শুরু হয় এবং তার মাঝে পড়ে মোথাবাড়ি থানার এএসআই রেজাউল করিম আক্রান্ত হন। তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। সেই ভিডিও ভাইরাল…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

তাপসী চলে যাওয়ার পর ভাঙনের আশঙ্কায় বঙ্গ বিজেপি কাঁপছে! মমতাকে ক্ষমতাচ্যুত করা দূর অস্ত?

সেখ ইবাদুল ইসলাম : ২০২৬ এর বিধানসভা নির্বাচনে নাকি এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করবেন শুভেন্দু অধিকারী বলে বিভিন্ন সভায় তিনি দাবী করছেন। অবশ্য এইসব দাবির পেছনে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক হতাশায় প্রকাশ পাচ্ছে। যেমন ধরুন গতকাল ১০ই মার্চ সোমবার বিরোধী দলনেতার ঘরে বসে দুপুরের খাবার খেলেন যে বিধায়ক সেই বিধায়ক কিছুক্ষণ পরে তৃণমূল ভবনে গিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। শুভেন্দু অধিকারী যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরাতে চান তিনি ঘুণাক্ষরেও টের পেলেন না তারই জেলার বিধায়ক তাপসী মন্ডল তৃণমূলের যোগ দিতে যাচ্ছেন বিধানসভা থেকে! বিরোধীদলের এই যখন অবস্থা তখন সেই…

আরও পড়ুন