কলকাতা 

ঘুষ নেওয়ার ভিডিও ছিল কালীঘাটের কাকুর বিশেষ অনুরোধে তা মুছে দেওয়া হয় দাবী সিবিআইয়ের

বাংলার জনরব ডেস্ক : প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শুধু অডিয়ো নয়, একটি ভিডিয়ো রেকর্ডিংয়ের কথাও জানতে পেরেছে সিবিআই। চাকরিপ্রার্থীদের ঘুষের টাকা কী ভাবে লেনদেন করা হত, তা ক্যামেরাবন্দি করেছিলেন সিবিআইয়ের কাছে ওই মামলায় বয়ান দেওয়া এক সাক্ষী। সিবিআই তাঁর বয়ান রেকর্ডও করেছে। ওই সাক্ষী জানিয়েছেন, ভিডিয়োটি মুছে ফেলতে তাঁকে ফোন করে বার বার অনুরোধ করেছিলেন স্বয়ং ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। প্রাথমিক মামলায় চার জন সাক্ষীর কাছ থেকে মোট ১০টি ডায়েরি উদ্ধার করেছে সিবিআই। তাঁদের বয়ানও রেকর্ড করা হয়েছে। ওই চার জন অরুণ হাজরার ‘এজেন্ট’ হিসাবে কাজ করেছেন বলে দাবি…

আরও পড়ুন
দেশ 

দিল্লিতে ডেকে এনে ব্রিটিশ তরুণীকে ধর্ষণ, গ্রেফতার সোশ্যাল মিডিয়ার বন্ধু

দিল্লিতে ডেকে এনে ব্রিটিশ তরুণীকে ধর্ষণের অভিযোগ। থানায় অভিযোগ দায়েরের পর গ্রেফতার করা হয়েছে দু’জনকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের এক জন ওই তরুণীর বন্ধু। সমাজমাধ্যমে আলাপ হওয়ার পর বন্ধুত্ব হয়েছিল তাঁদের। অপর জন ওই অভিযুক্তেরই পরিচিত। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মহারাষ্ট্র এবং গোয়ায় ছুটি কাটাতে ভারতে এসেছিলেন ওই তরুণী। বন্ধুকে তাঁর সঙ্গে দেখা করতে বলেন তিনি। কিন্তু বন্ধু উল্টে তাঁকে দিল্লি চলে যেতে বলেন। বন্ধুর কথায় দিল্লির একটি হোটেলে গিয়ে ওঠেন ব্রিটিশ তরুণী। অভিযোগ, মঙ্গলবার রাতে এক সঙ্গীকে নিয়ে ওই হোটেলে যান অভিযুক্ত। তার পর তাঁকে ধর্ষণ করেন।…

আরও পড়ুন
কলকাতা 

বড় শিল্পে লগ্নিতে সেরা তিনে বাংলা বলছে কেন্দ্রের রিপোর্ট, উচ্ছ্বসিত মমতা

বিশেষ প্রতিনিধি : বিজেপি যতই মমতা সরকারের সমালোচনা করুক না কেন কিন্তু বাস্তবে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারি মমতা সরকারের নানা কাজের প্রশংসা করে চলেছে। বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রের একটি রিপোর্ট রাজ্যের কাছে অনেকটাই স্বস্তি দিয়েছে।কেন্দ্রীয় রিপোর্ট বলছে, বড় শিল্পে লগ্নির সদিচ্ছার ক্ষেত্রে এ রাজ্য বিনিয়োগকারীদের প্রথম পছন্দ। ২০২৪ সালে যে দেশের মধ্যে যে তিনটি রাজ্যে শিল্প স্থাপনে আগ্রহ দেখিয়েছে কর্পোরেট সংস্থাগুলি, তার মধ্যে রয়েছে বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডলে পোস্ট করে এই সাফল্যের কথা জানিয়ে লেখেন, ‘প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারন্যাল ট্রেড’ বা ‘ডিপিআইআইটি’-এর যে সর্বশেষ রিপোর্ট কেন্দ্রীয়…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বিরতি না করলে অর্থনৈতিক অবরোধ হবে রাশিয়াকে হুঁশিয়ারি ট্রাম্পের

বাংলার জনরব ডেস্ক : এবার ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে পড়লেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেছেন এর সঙ্গে যুদ্ধ বিরতিতে রাজি না হলে অর্থনৈতিক অবরোধ করা হবে।সেই সঙ্গে ট্রাম্প জানিয়েছেন, তাঁর বিশেষ দূত স্টিভ উইটকফ চলতি সপ্তাহের শেষে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মস্কো যাবেন। রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইউক্রেন। সৌদি আরবের জেড্ডায় আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের পর স্পষ্ট ভাষায় এ কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। এই পরিস্থিতিতে তিন বছরের রুশ-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি হবে কি না, তা নির্ভর করছে ক্রেমলিনের উপর। তাই ভ্লাদিমির পুতিনের উপর…

আরও পড়ুন
কলকাতা 

হাজরায় পরিত্যক্ত বাড়িতে আগুন!

বিশেষ প্রতিনিধি :  বৃহস্পতিবার ভোরে আগুন লাগে হাজরার যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের অদূরে একটি বাড়িতে। জনবহুল এলাকায় আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন। কিন্তু পরিত্যক্ত বাড়ির ভিতরে ঢুকতে বেগ পেতে হয় দমকলকর্মীদের। কারণ বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ ছিল। শেষমেশ ওই বাড়ির জানলা ভেঙে ভিতরে ঢোকেন দমকলকর্মীরা। এই প্রতিবেদন প্রকাশের সময় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গিয়েছে। তবে কী কারণে এই অগ্নিকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়। পরিত্যক্ত বাড়িতে আগুন কী ভাবে লাগল, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাড়ির ভিতর থেকে কালো ধোঁয়া…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

মহাকাশযানের যান্ত্রিক গোলযোগ! এখনই ফিরতে পারছেন না সুনীতা উইলিয়ামসরা

বাংলার জনরব ডেস্ক : এখনই পৃথিবীতে ফিরতে পারছেন না সুনীতা উইলিয়ামসরা। মহাকাশযানের যান্ত্রিক গোলযোগের জন্য ফের পিছোচ্ছে তাঁদের পৃথিবীতে ফেরার দিনক্ষণ। যান্ত্রিক গোলযোগ সারিয়ে মহাকাশযান কবে আবার সুনীতাদের ফেরাতে রওনা দেবে, তা স্পষ্ট নয়। তবে দ্রুত সেই কাজ করার চেষ্টা করছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ শিল্পপতি ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স। গত বছরের ৫ জুন মহাকাশে গিয়েছিলেন মার্কিন মহাকাশচারী সুনীতা এবং বুচ উইলমোর। গত মাসে সুনীতাদের ফেরানোর জন্য নির্ধারিত মহাকাশযান ক্রিউ-১০-এর উৎক্ষেপণের তারিখ জানিয়েছিল নাসা। জানানো হয়েছিল, ১২ মার্চ সুনীতাদের আনতে মহাকাশে পাড়ি দেবে ওই মহাকাশযান।…

আরও পড়ুন
কলকাতা 

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিদ্বেষমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানালেন, অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরামের

বিশেষ প্রতিনিধি: কলকাতার রিপন লেনে অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরাম এক আলোচনা সভার আয়োজন করে,আজ ১২ই মার্চ বুধবার। আলোচনা সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্যের তীব্র সমালোচনা করেন, অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরামের সকল বক্তাগণ। অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরামের সভাপতি তথা হাইকোর্টের আইনজীবী ইমরান আলী বলেন, বিজেপি বাংলার মাটিতে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, তার ফলস্বরূপ হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডলের তৃনমূল কংগ্রেসে যোগদান। তিনি বলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মুসলিম নেতাদের চ্যাংদোলা করে মাটিতে ফেলে দেওয়ার যে ফাঁকা বুলি বলছে তারজন্য অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরাম রাস্তায় নেমে ব্যাপকভাবে আন্দোলন করবে। তিনি…

আরও পড়ুন
জেলা 

দোলে রঙের ক্ষতিকারক যৌগ থেকে ত্বক সুরক্ষিত রাখতে পরামর্শ চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর শতরুপা মন্ডল

বিশেষ প্রতিনিধি : রাসায়নিক ও সিন্থেটিক রঙের ব্যাবহারের ফলে মারাত্মকভাবে ক্ষতি হতে পারে আমাদের ত্বক চুল ও চোখের। তাই দোলের আগে কিভাবে ত্বকের পরিচর্চা করবেন সে ব্যাপারে পরামর্শ দিলেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর শতরুপা মন্ডল। দোলের আগে কলকাতায় এক আলোচনাসভায় তিনি বলেন, আবির ও রঙের মধ্যে লেড অক্সাইড, কপার সালফেট বা পারদের মতো মারাত্মক ক্ষতিকারক যৌগ থাকে। যা ত্বক, চুল ও চোখের ক্ষতি করতে পারে৷ তাই রঙ মাখার সময় আমাদের সচেতন থাকতে হবে। প্রথমেই মনে রাখতে হবে দোল খেলার চার পাঁচদিনের মধ্যে কোনো ফেসিয়াল বা লেজার ট্রিটমেন্ট এড়িয়ে যেতে…

আরও পড়ুন
কলকাতা 

যক্ষা নির্মূল করতে ১০০ দিনের পণ, পরিবহন কর্মী ও প্রান্তিক মানুষদের যক্ষা পরীক্ষার উদ্যোগ

বিশেষ প্রতিনিধি : রাস্তার ধোঁয়া,ধুলো ও অপুষ্টির কারনে পরিবহন কর্মী,নির্মাণ শ্রমিক সহ প্রান্তিক মানুষদের মধ্যে যক্ষা বা টিবি রোগের প্রবণতা অনেকটাই বেশি। দেশ থেকে যক্ষা নির্মূল করার লক্ষ্যে‘টিবি হারেগা, দেশ জিতেগা’ এই স্লোগানকে সামনে রেখে গত বছর ৯ ডিসেম্বর থেকে এ বছর ২৪ মার্চ পর্যন্ত জাতীয় যক্ষা নির্মূলকরণ কর্মসূচি ‘টিবি দূরীকরণ ১০০ দিনের পণ’ নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সেই প্রচার অভিযানের অঙ্গ হিসেবে এবং টিবি বা যক্ষা মুক্ত ভারত গড়ে তোলার লক্ষ্যে সল্টলেকের নবদিগন্ত বাস টার্মিনাসের বাস চালক,বাস কর্মী ও প্রান্তিক মানুষদের যক্ষা পরীক্ষা বা স্ক্রিনিং করা হল ন্যাশনাল স্মল…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

উত্তর কলকাতা বাংলা ভাষা চর্চা কেন্দ্রের বার্ষিক অনুষ্ঠান 

সংবাদদাতা, বাংলার জনরব: গত ১১ মার্চ ২০২৫ মঙ্গল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনায়, কথায় , কবিতায়, গানে, গ্রন্থ প্রকাশ ও গুণিজন সংবর্ধনায় এক মনোজ্ঞ সাহিত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শিয়ালদহ কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে। উত্তর কলকাতা বাংলা ভাষা চর্চা কেন্দ্রের আয়োজিত এদিনের প্রাঞ্জল অনুষ্ঠানটির শুভ সূচনা হয় ইদানীং নাট্যগোষ্ঠীর শিল্পীদের পরিবেশিত সমবেত সংগীত দিয়ে। চর্চা কেন্দ্রের সম্পাদক জয়ন্ত রসিকের সভাপতিত্বে মাতৃভাষা বিষয়ক তাৎপর্যপূর্ণ আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন বিশিষ্ট কবি অমর কুমার দাস, দৈনিক সবার খবর পত্রিকার সম্পাদক কিংশুক ভট্টাচার্য, বঙ্গ সাহিত্য সম্মিলনের সম্পাদক গোপাল চক্রবর্তী,…

আরও পড়ুন