কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

উত্তর কলকাতা বাংলা ভাষা চর্চা কেন্দ্রের বার্ষিক অনুষ্ঠান 

শেয়ার করুন

সংবাদদাতা, বাংলার জনরব: গত ১১ মার্চ ২০২৫ মঙ্গল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনায়, কথায় , কবিতায়, গানে, গ্রন্থ প্রকাশ ও গুণিজন সংবর্ধনায় এক মনোজ্ঞ সাহিত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শিয়ালদহ কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে। উত্তর কলকাতা বাংলা ভাষা চর্চা কেন্দ্রের আয়োজিত এদিনের প্রাঞ্জল অনুষ্ঠানটির শুভ সূচনা হয় ইদানীং নাট্যগোষ্ঠীর শিল্পীদের পরিবেশিত সমবেত সংগীত দিয়ে। চর্চা কেন্দ্রের সম্পাদক জয়ন্ত রসিকের সভাপতিত্বে

মাতৃভাষা বিষয়ক তাৎপর্যপূর্ণ আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন বিশিষ্ট কবি অমর কুমার দাস, দৈনিক সবার খবর পত্রিকার সম্পাদক কিংশুক ভট্টাচার্য, বঙ্গ সাহিত্য সম্মিলনের সম্পাদক গোপাল চক্রবর্তী, চোখ পত্রিকার সম্পাদক মানিক দে, বিশিষ্ট কথাশিল্পী তথা চর্চা কেন্দ্রের যুগ্ম সহ সম্পাদক সেখ আব্দুল মান্নান এবং ডাঃ.আর. আহমেদ ডেন্টাল হসপিটালের ডেপুটি সুপার তন্ময় ঘোষ। মঞ্চাসীন অতিথিরা সমবেতভাবে প্রকাশ করেন চর্চা কেন্দ্রের মুখপত্র “সাহিত্য সমন্বয়-২০২৫” নান্দনিক সংখ্যাটির‌।

Advertisement

বাংলা সাহিত্য চর্চা ও সমাজে বিশেষ অবদানের জন্য সংবর্ধিত হন বিশিষ্ট সাহিত্যিক শান্তিদেব ভট্টাচার্য, ধৃতিসুন্দর মন্ডল ও কামাখ্যা রঞ্জন দাস।

এদিন অনুষ্ঠানে একগুচ্ছ কবির স্বরচিত কবিতা পাঠ অনুষ্ঠান কে ভাবগম্ভীর করে তোলে। কবিতা পাঠ করেন সৈয়দ সোফিয়া নওয়াজ, তনিমা মুখার্জী, আশিস গিরি, আরতি দে, আলমগীর রাহমান, আনোয়ার হোসেন, ড. মনীষা চক্রবর্তী, সবিতা বেগম, সুভাষ চন্দ্র ঘোষ, প্রশান্ত দাস, নিতাই সরকার, চন্দ্রানী কর্মকার, সৈয়দ হাসনা, ডা. লহরী বড়াল চক্রবর্তী, প্রমুখ।

আবৃত্তি করেন মঞ্জুলিকা মুন্সী। সংগীত পরিবেশন করেন তন্ময় ঘোষ।

সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন ইদানীং নাট্যগোষ্ঠীর সভাপতি সবিতা বেগম ও বিশিষ্ট অভিনেত্রী শর্মিষ্ঠা চট্টোপাধ্যায়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ