কলকাতা 

শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপ প্রবাহ বইবে, গরম চরমে উঠবে, বলছে আবহাওয়া দফতর

বিশেষ প্রতিনিধি : আজ শনিবার থেকে রাজ্যজুড়ে তাপ প্রবাহ চালু হবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। দক্ষিণবঙ্গে এবার hot day অর্থাৎ আজ শনিবার থেকে সোমবার পর্যন্ত গরম চরণে থাকবে বলে জানানো হয়েছে। তাপপ্রবাহের সতর্কবার্তা রাজ্যের পশ্চিমের পাঁচ-ছয় জেলায় রয়েছে। আপাতত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের পার্বত্য জেলায় আজ, শনিবার ও আগামিকাল, রবিবার বৃষ্টির সম্ভাবনা। বুধবারের পর দক্ষিণবঙ্গেও আবহাওয়ার পরিবর্তন হবে। বৃহস্পতি বা শুক্রবার নাগাদ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

আরও পড়ুন
কলকাতা জেলা 

দোলের দিন মর্মান্তিক ঘটনা খড়দহে, তৃণমূল কাউন্সিলর এর ঘনিষ্ঠ যুবককে প্রকাশ্যে কুপিয়ে খুন

বিশেষ প্রতিনিধি : উত্তর ২৪ পরগনার খড়দহে আজ দোলের দিন রক্তাক্ত হয়ে গেল। রং খেলার নাম করে ডেকে পাঠিয়ে তৃণমূলের এক কাউন্সিলরের ঘনিষ্ঠ যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। দোল খেলতে খেলতেই ওই ছেলেটিকে বা ওই যুবককে কুপিয়ে খুন করা হয় বলে একের পর এক ছুরি দিয়ে কোপানো হয় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।আহত যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আর জি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, নিহতের নাম আকাশ যাদব ওরফে অমর। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার নাম পবন রাজভড়। বাকিরা পলাতক। এলাকায়…

আরও পড়ুন
জেলা 

ঈদের বাজার করতে গিয়ে ফেরা হলো না নদীয়ার চাপড়ার শিশু সহ ৬ জনের

বাংলার জনরব ডেস্ক : দোলের দিন ভয়াবহ পথ দুর্ঘটনা নদিয়ার চাপড়ার কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে দুর্ঘটনা। টোটো ও একটি গাড়ির সংঘর্ষে মৃত শিশু-সহ ৬। আহত ৭। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মর্মান্তিক দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাকাশিপাড়ার কয়েকজন বাসিন্দা তিনটে টোটো করে ইদের বাজার করতে চাপড়ায় এসেছিলেন। বাজার শেষে টোটো করেই বাড়ির দিকে রওনা দিয়েছিলেন তাঁরা। সেই সময় উলটো দিক থেকে তীব্র গতিতে ছুটে আসছিল একটি গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে তা ধাক্কা মারে একটি টোটোটিতে। ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় টোটোটি। রাস্তায় ছিটকে পড়েন যাত্রীরা। গাড়ির…

আরও পড়ুন
কলকাতা 

নিয়োগ দুর্নীতি মামলায় রাজসাক্ষী হচ্ছেন পার্থের জামাই! ফাঁস করবেন গুরুত্বপূর্ণ তথ্য! অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব

বিশেষ প্রতিনিধি : প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মাধ্যমে উঠে আসা অর্থ কিভাবে সাদা করা হতো তা নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি দিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। তিনি রাজ সাক্ষী হতে চেয়ে ইডি এর বিশেষ আদালতে আবেদন করেছিলেন সেই আবেদন মঞ্জুর হয়েছে বলে জানা গেছে। ইডি সূত্রে খবর, চার্জশিটে তাঁর বিরুদ্ধে থাকা যাবতীয় অভিযোগ থেকে তাঁকে মুক্ত করার আর্জি জানান কল্যাণময়। ওই সূত্রের দাবি, গোপন জবানবন্দি দেওয়ার বিষয়েও সম্মতি জানান তিনি। নিয়োগ মামলার পঞ্চম অতিরিক্ত চার্জশিট আদালতে জমা দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। কী ভাবে কোন সংস্থার মাধ্যমে আর্থিক তছরুপ হয়েছে, ওই…

আরও পড়ুন
দেশ 

পাঞ্জাবের শিবসেনা নেতাকে তাড়া করে মাঝ রাস্তায় গুলি করে খুন করল দুষ্কৃতীরা

বাংলার জনরব ডেস্ক : বৃহস্পতিবার রাতেই পাঞ্জাবের মোগায় এক শিবসেনা নেতা কে তাড়া করে মাঝ রাস্তায় গুলি করে খুন করল দুষ্কৃতীরা।দুষ্কৃতীদের গুলিতে জখম হল ১২ বছরের এক বালকও।  নিহত শিবসেনা নেতার নাম মঙ্গত রাই মঙ্গা। তিনি পঞ্জাবে শিবসেনা (শিন্দে)-র জেলা সভাপতি পদে ছিলেন। সংবাদ সংস্থা পিটিআই একটি ভিডিয়ো প্রকাশ করেছে। সেই ভিডিয়ো দেখা গিয়েছে, মঙ্গত দুধ কিনতে বেরিয়েছিলেন। তখন রাত ১০টা। সেই সময় তিন যুবক মঙ্গতকে লক্ষ্য করে গুলি ছোড়েন। কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়। গুলি লাগে এক বালকের শরীরে। পুলিশ জানিয়েছে, ওই ঘটনার পরেই অকুস্থল থেকে বাইকে করে পালিয়ে যান…

আরও পড়ুন
দেশ 

দুষ্কৃতি ধরতে গিয়ে গ্রামবাসীদের হাতে আক্রান্ত পুলিশ, পিটিয়ে খুন এসআইকে রাজ্যজুড়ে চাঞ্চল্য!

বাংলার জনরব ডেস্ক : পুলিশের উপর গ্রামবাসীদের হামলা আর সেই হামলায় মারা গেল এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার। মৃতের নাম রাজিব কুমার। ঘটনাটি ঘটেছে বিহারের ফুলকাহা থানার লক্ষীপুর গ্রামে। ঘটনার বিবরণে জানা যাচ্ছে,অনেক দিন ধরেই এক দুষ্কৃতীর খোঁজ চালাচ্ছিল পুলিশ। বৃহস্পতিবার গোপন সূত্রে তারা খবর পায়, ওই দুষ্কৃতী লক্ষ্মীপুর গ্রামে আশ্রয় নিয়েছে। সেই খবর পাওয়ামাত্রই এএসআই রাজীবের নেতৃত্বে ফুলকাহা থানা থেকে পুলিশের একটি দল ওই গ্রামে তল্লাশি অভিযানে যায়। গ্রামে তল্লাশি চালাতে পুলিশ আসছে, এই খবর চাউর হতেই গ্রামবাসীরা পথ অবরোধ করেন। পুলিশকে গ্রামে ঢুকতে বাধা দেন বলে অভিযোগ। সেই…

আরও পড়ুন
জেলা 

বিএসএফের আবাসনে নাবালিকাকে আটকে রেখে ধর্ষণ! জলপাইগুড়ির ঘটনায় রাজ্য জুড়ে চাঞ্চল্য

বাংলার জনরব ডেস্ক : গত মঙ্গলবার একাদশ শ্রেণির পরীক্ষা দিয়ে এক ছাত্রী বান্ধবীর বাড়ি যাচ্ছি বলে বেরিয়ে ছিল। ওই মেয়েটি আর ফিরে আসেনি। পরে তাকে উদ্ধার করা হয় বিএসএফের আবাসন থেকে অভিযোগ উঠেছে ওই আবাসনে নাবালিকাকে আটকে রেখে মাদক মেশানো খাবার খাইয়ে একাধিক বা ধর্ষণ করেছে বিএসএফ জওয়ানের এক ছেলে। জলপাইগুড়িতে এই অভিযোগে ইতিমধ্যেই অভিযুক্তকে পাকড়াও করেছে পুলিশ। জলপাইগুড়ির জেলা পুলিশ সুপার উমেশ খণ্ডবহালে বলেন, ‘‘মোবাইল টাওয়ারের সূত্র ধরে বিএসএফ ক্যাম্পাসের একটি বাড়ি থেকে নাবালিকাকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে ধরা হয়েছে।’’ পুলিশ সূত্রে খবর, ঘটনায় জড়িত হিসাবে ধৃতের কয়েক জন…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

গ্রিনল্যান্ড দখলের কথা ফের ঘোষণা করলেন ট্রাম্প, পাল্টা দ্বীপ রাষ্ট্রের প্রধানমন্ত্রী কি বললেন?

বাংলার জনরব ডেস্ক : আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাগলামি দিন দিন বেড়েই চলেছে। তিনি একদিন বললেন গাজা দখল করে নেয়া হবে এবং সেখানে তৈরি হবে ধনী ব্যক্তিদের জন্য রিসোর্ট। ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে গণতন্ত্রের প্রহরী বলে খ্যাত আমেরিকার প্রেসিডেন্টের কোন দায়বদ্ধতা নেই বরং তিনি ফিলিস্তিনের গাজা শহরে তৈরি করতে চান ধনী ব্যক্তিদের আমদ প্রমোদের জন্য লীলাভূমি। তাঁর এই চিন্তা ভাবনা যে ওই এলাকার মানুষ মেনে নেবে না সেটা বুঝতে পেরে এখন প্রায়ই রনে ভঙ্গ দিয়েছেন। ক্ষমতার কুরসিতে বসার পরে ই ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন গ্রীনল্যান্ড আমার চাই। কিন্তু গ্রিনল্যান্ড…

আরও পড়ুন
দেশ 

মধ্যরাতে কেঁপে উঠলো লাদাখ ও জম্মু-কাশ্মীর!

বাংলার জনরব ডেস্ক : শুক্রবার রাত দুটো ৫০ মিনিট নাগাদ হঠাৎ হঠাৎই ভূমিকম্পে কেঁপে উঠলো লাদাখ ও জম্মু কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা।ভূমিকম্পের উৎসস্থল কার্গিল। জাতীয় ভূকম্প পরিমাপ কেন্দ্র (ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি) জানিয়েছে, ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। আতঙ্কে ফলে স্থানীয় বাসিন্দাদের অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন। কেউ কেউ সমাজমাধ্যমে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তবে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা সম্পদহানির খবর মেলেনি। প্রসঙ্গত, লাদাখ ভৌগোলিক অবস্থানগত দিক থেকে ‘সিসমিক জ়োন ৪’-এর মধ্যে পড়ে।কোনও অঞ্চলে ভূমিকম্পের সম্ভাবনা কতটা রয়েছে, তার উপর নির্ভর…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ভ্লাদিমির পুতিন যুদ্ধ চালিয়ে যেতে চান! দাবি জ়েলেনস্কির

বাংলার জনরব ডেস্ক : ভ্লাদিমির পুতিন যুদ্ধ চালিয়ে যেতে চান! কিন্তু সে কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলতে ভয় পাচ্ছেন! এমনই দাবি করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি।কারণ, যুদ্ধবিরতি নিয়ে আমেরিকার প্রস্তাবে তাঁরা রাজি, এ কথা জানালেও কী ভাবে তা কার্যকর হবে, সে বিষয়ে প্রশ্ন তুলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই পরিস্থিতিতে জ়েলেনস্কির দাবি, পুতিন যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ করার প্রস্তুতি নিচ্ছেন। জ়েলেনস্কি বলেন, “আসলে উনি (পুতিন) (যুদ্ধবিরতির প্রস্তাব) খারিজ করার প্রস্তুতি নিচ্ছেন। উনি যে যুদ্ধ চালিয়ে যেতে চান এবং ইউক্রেনের বাসিন্দাদের হত্যা করতে চান, এ কথা প্রেসিডেন্ট ট্রাম্পকে বলতে ভয় পাচ্ছেন।”…

আরও পড়ুন