কলকাতা 

শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপ প্রবাহ বইবে, গরম চরমে উঠবে, বলছে আবহাওয়া দফতর

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : আজ শনিবার থেকে রাজ্যজুড়ে তাপ প্রবাহ চালু হবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। দক্ষিণবঙ্গে এবার hot day অর্থাৎ আজ শনিবার থেকে সোমবার পর্যন্ত গরম চরণে থাকবে বলে জানানো হয়েছে।

তাপপ্রবাহের সতর্কবার্তা রাজ্যের পশ্চিমের পাঁচ-ছয় জেলায় রয়েছে। আপাতত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের পার্বত্য জেলায় আজ, শনিবার ও আগামিকাল, রবিবার বৃষ্টির সম্ভাবনা। বুধবারের পর দক্ষিণবঙ্গেও আবহাওয়ার পরিবর্তন হবে। বৃহস্পতি বা শুক্রবার নাগাদ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ