কলকাতা 

হাজরায় পরিত্যক্ত বাড়িতে আগুন!

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি :  বৃহস্পতিবার ভোরে আগুন লাগে হাজরার যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের অদূরে একটি বাড়িতে। জনবহুল এলাকায় আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ায়।

ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন। কিন্তু পরিত্যক্ত বাড়ির ভিতরে ঢুকতে বেগ পেতে হয় দমকলকর্মীদের। কারণ বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ ছিল। শেষমেশ ওই বাড়ির জানলা ভেঙে ভিতরে ঢোকেন দমকলকর্মীরা। এই প্রতিবেদন প্রকাশের সময় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গিয়েছে।

তবে কী কারণে এই অগ্নিকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়। পরিত্যক্ত বাড়িতে আগুন কী ভাবে লাগল, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাড়ির ভিতর থেকে কালো ধোঁয়া বেরোতে থাকায় তাঁরা দমকলকে খবর দেন। ঘটনাস্থলে যায় ভবানীপুর থানার পুলিশও।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ