কলকাতা 

দুশ্চিন্তা বা মানসিক চাপ থেকে মুক্তির উপায় বললেন মনোবিদ থেকে পর্বতারোহীরা

বিশেষ প্রতিনিধি : প্রতিদিনের নানা ব্যাস্ততা বা অনিশ্চয়তার বাইরে বেরিয়ে জীবনযাপনে নিয়মানুবর্তিতা আনা,যোগাভ্যাস,ভ্রমন ও নিজের ভালোলাগাগুলিকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে আমরা অনেকটাই স্ট্রেস বা মানসিক চাপ কমাতে পারি বলে মনে করেন বিশিষ্ট মনোবিদ ডঃ ঊষসী ব্যানার্জি। মূলতঃ চিকিৎসা ক্ষেত্রে সমাজের প্রান্তিক মানুষদের পাশে দাঁড়াতে আয়কর দপ্তরের পশ্চিমবঙ্গ শাখার কিছু অবসরপ্রাপ্ত আধিকারিক ও কর্মীদের উদ্যোগে তৈরি হওয়া স্বেচ্ছাসেবী সংস্থা ‘আয়কর সংহতি ট্রাস্ট’ এর উদ্যোগে কলকাতার পঞ্চসয়ারে দুশ্চিন্তা বা মানসিক চাপ মুক্তির উপায় ‘ শীর্ষক এক আলোচনা সভায় একথা বলেন ডঃ ঊষসী ব্যানার্জি। প্রশ্নোত্তরের মাধ্যমে তিনি সমাজের সকল স্তরের মানুষের মধ্যে বেড়ে ওঠা…

আরও পড়ুন
জেলা 

ভারতের জয়ের আনন্দে বাজি ফাটাতে গিয়ে বিপত্তি! আগুন ধরে গেল মালদহের হকার্স মার্কেটে!

বাংলার জনরব ডেস্ক : নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে। জয়ের আনন্দে স্বাভাবিকভাবেই মেতে উঠে দেশের নাগরিকরা।বাজি, পটকা ফাটিয়ে জয়ের আনন্দ ভাগ করতে থাকে। আর তারই মাঝে অঘটন। বাজি ছিটকে গিয়ে মালদহের হকার্স মার্কেটে আগুন। ক্ষতিগ্রস্ত কমপক্ষে দুই-তিনটি দোকান। মালদহের ফোয়ারা মোড়ে রয়েছে হকার্স মার্কেট। সেখানে একাধিক দোকানপাট রয়েছে। ব্যবসায়ীদের দাবি, রবিবার রাতে ভারতের জয়ের পরই স্থানীয়রা হকার্স মার্কেটের সামনে জড়ো হন। ভারতের জয়ের আনন্দে বাজি ফাটাতে শুরু করেন তাঁরা। আচমকা আগুনের ফুলকি একটি দোকানে পড়ে। সেখান থেকে আগুন মুহূর্তের মধ্যে আশেপাশের মোট তিনটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর দেওয়া…

আরও পড়ুন
কলকাতা 

মেক্সিকোর এজেন্টের ‘প্রতারণা’য় আর্থিক সংকটে পড়ে চরম সিদ্ধান্ত, পুলিসের কাছে দাবি ট্যাংরার প্রণয়-প্রসূনের

বাংলার জনরব ডেস্ক : মেক্সিকোর এক এজেন্ট এর প্রতারণায় এক ধাক্কায় কোটিপতি থেকে ফকির এ পরিণত হয়েছিল ট্যাংরার দে পরিবার। পুলিশের কাছে অভিযোগ করেছেন ট্যাংরা কান্ডে অভিযুক্ত দুই পরিবারের দুই সদস্য প্রণয় দে ও প্রসুন দে।তাঁদের আলাদাভাবে জেরা করে এমনই তথ্য মিলেছে বলে জানিয়েছে পুলিশের সূত্র। ট্যাংরায় অভিজাত দে পরিবারের দুই স্ত্রীর হাতের শিরা ও গলা কেটে ও কিশোরী মেয়েকে শ্বাসরোধ করে খুনের পর নাবালক ছেলেকে সঙ্গে নিয়ে গাড়ির দুর্ঘটনা ঘটিয়ে আত্মহত্যার চেষ্টা করেন দুই ভাই প্রণয় ও প্রসূন। বাড়ির ছোট ছেলে প্রসূন দে গ্রেফতারির পর জেলে রয়েছেন। তিনি আদালতের…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ললিত মোদীর পাসপোর্ট বাতিল করে দিল দ্বীপরাষ্ট্র ভানাটু! রহস্য?

বাংলার জনরব ডেস্ক : আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদীর পাসপোর্ট বাতিল করে দিল দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানাটু। কয়েক দিন আগেই তিনি ওই রাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছেন বলে জানা যায়। তার পর তিনি ভারতীয় পাসপোর্ট ফিরিয়ে দিতে চেয়ে লন্ডনের ভারতীয় দূতাবাসে আবেদন করেন। ভানাটুর প্রধানমন্ত্রী জানিয়েছেন, কোনও দেশে প্রত্যর্পণের হাত থেকে বাঁচতে কেউ তাঁদের দেশের নাগরিকত্ব চাইলে, তা বৈধ কারণ হিসাবে বিবেচিত হবে না। আইপিএলের শীর্ষপদে থাকাকালীন বিপুল অঙ্কের আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে ললিতের বিরুদ্ধে। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রচুর টাকাও তিনি নয়ছয় করেছেন বলে অভিযোগ। ২০১০ সালে ললিত ভারত ছাড়েন। তার পর…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

‘‘আমেরিকানরা যত দিন না আমাদের সম্মান করছে, তত দিন পারস্পরিক শুল্ক থাকবে’’ কানাডার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়ে ট্রাম্পকে বার্তা মার্ক কার্নের

বাংলার জনরব ডেস্ক : কানাডার নতুন প্রধানমন্ত্রী হলেন মার্ক কার্নে। তিনি জাস্টিন ট্রুডোর উত্তরসূরি লিবারেল দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী পদে বসলেন।গত জানুয়ারিতে এই পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ট্রুডো। এত দিনে তাঁর দল নতুন প্রধানমন্ত্রী বাছল। আর কুর্সিতে বসেই প্রতিবেশী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া বার্তা দিলেন। কার্নে জানিয়েছেন, আমেরিকা থেকে হুমকি এলে তার মোকাবিলা করতে নতুন পরিকল্পনা প্রয়োজন। উল্লেখ্য,ট্রুডোর ইস্তফার পর কানাডার লিবারাল পার্টির ১ লক্ষ ৪০ হাজাররে বেশি সদস্য নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ভোট দিয়েছিলেন। তাতে ৮৫.৯ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন কার্নে। রবিবার দায়িত্ব নিয়েই আমেরিকা প্রসঙ্গে কার্নে…

আরও পড়ুন
জেলা 

ধনিয়াখালী লায়ন্স ক্লাবের উদ্যোগে খানপুরে দুস্থ ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ

শেখ সিরাজ :- ১লা মার্চ রবিবার দুপুরে ধনিয়াখালী লায়ন্স ক্লাবের উদ্যোগে ও ব্যবস্থাপনায় খানপুর বিবেকানন্দ স্বাস্থ্য সেবা কেন্দ্রের প্রায় 150 জন স্থানীয় দুস্থ ছাত্র ছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনিয়াখালি লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন শুভাশিষ মুখার্জি,সেক্রেটারি লায়ন বিমল কুমার দাস, জোন চেয়ারপারসন লায়ন সোমনাথ চক্রবর্তী, লায়ন নবকুমার কোলে এবং অন্যান্য লায়ন সদস্য বৃন্দ । ক্লাবের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রী দের মানবতা বোধের পাঠ দেওয়া হয় । এই সংস্থার পক্ষ থেকে লায়ন্স ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানানো হয় । ধনিয়াখালী লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট…

আরও পড়ুন
দেশ 

দেশের গুরুত্বপূর্ন তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার রেল আধিকারিক!

বাংলার জনরব ডেস্ক : দেশের গুরুত্বপূর্ন তথ্য পাচারের অভিযোগে রাজস্থানের বিকানের থেকে গ্রেফতার করা হয়েছে রেলের আধিকারিককে। তাঁর নাম ভবানী সিংহ। পুলিশ জানিয়েছে, সমাজমাধ্যমে এক মহিলার সঙ্গে আলাপ হয়েছিল তাঁর। অনলাইনে টাকা উপার্জনের তাগিদে ওই মহিলার সঙ্গে ভবানীর পরিচয় হয়। তার পর তাঁদের আলাপ আরও অনেক দূর এগোয়। এ ভাবে ধীরে ধীরে তাঁকে যৌনতার ফাঁদে ফেলে সেনার তথ্যপাচারের জন্য প্রলোভন দেখানো হয়। মোটা টাকার প্রস্তাবও দেওয়া হয়। আর সেই প্রস্তাব লুফে নেন ভবানী। পুলিশ সূত্রে খবর, আইএসআই-এর কাছ থেকে মোটা টাকার বিনিময়ে ভবানী এ ভাবেই সেনার তথ্য পাচার করতে থাকেন…

আরও পড়ুন
কলকাতা দেশ 

একই এপিক নাম্বারে একাধিক ভোটারের নাম! মঙ্গলবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চে অভিযোগ জানাতে যাচ্ছেন তৃণমূলের দশ সাংসদ

বিশেষ প্রতিনিধি : মমতা বন্দ্যোপাধ্যায় গত সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত তৃণমূল কংগ্রেসের এক সভায় অভিযোগ করেছিলেন একই এপিক নাম্বারে একাধিক ভোটারের নাম রয়েছে। পশ্চিমবাংলার ভোটারদের এপিক কার্ডের সঙ্গে গুজরাট হরিয়ানা রাজ্যের একই এপিক কার্ডের সন্ধান পাওয়া গেছে। মমতার এই অভিযোগ সামনে আসার পর বিভিন্ন মহল থেকে নানা ধরনের আক্রমণ ভেসে এলেও শেষ পর্যন্ত নির্বাচন কমিশন মমতার অভিযোগে সীলমোহর দিয়েছে। রীতিমত বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন জানিয়েছে যে একই এপিক নম্বরে একাধিক ভোটার কার্ড রয়েছে। ভবিষ্যতে এই ধরনের একই নাম্বারের এপিক কার্ড থাকবে না বলেও আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন।…

আরও পড়ুন
দেশ 

যোগীরাজ্যে প্রকাশ্যে দিবালোকে গুলি করে সাংবাদিক খুন

বাংলার জনরব ডেস্ক : যোগীরাজ্যে প্রকাশ্য দিবালোকে জাতীয় সড়কের উপরে গুলি করে খুন করা হলো সাংবাদিককে। নারকীয় এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সীতাপুরে। একটি জনপ্রিয় হিন্দি দৈনিক পত্রিকার স্থানীয় সাংবাদিক ছিলেন তিনি তার নাম রাঘবেন্দ্র বাজপেয়ী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে নিজের বাড়িতেই ছিলেন বছর ৩৫-এর রাঘবেন্দ্র। সেসময় তাঁর মোবাইলে একটি ফোন আসে। সেই ফোন পেয়েই তিনি বাইক চালিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। লখনউ-দিল্লি জাতীয় সড়কের উপর দিয়ে তিনি যাচ্ছিলেন। সেসময় আততায়ীরা গাড়িতে তাঁর পিছু নিয়ে বাইকের পিছনে গিয়ে ধাক্কা মারেন। সেই ধাক্কায় রাস্তায় পড়ে যান রাঘবেন্দ্র। দুষ্কৃতীরা…

আরও পড়ুন
দেশ 

প্রচন্ড বুকের যন্ত্রনা নিয়ে গভীর রাতে এমইসেই ভর্তি হয়েছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়

বাংলার জনরব ডেস্ক : শনিবার দিবাগত গভীর রাতে প্রচন্ড বুকের যন্ত্রণা নিয়ে এমইসেই ভর্তি হয়েছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়।তবে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে পাওয়া শেষ খবরে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। ৭৩ বছরের ধনকড়ের চিকিৎসার দায়িত্বে রয়েছেন এইমসের কার্ডিওলজি বিভাগের প্রধান ড. রাজীব নারাং। চিকিৎসকদের একটি দল তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে। কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা জেপি নাড্ডা এইমসে গিয়েছেন ধনকড়কে দেখতে। রাত একটা নাগাদ তাঁকে ভর্তি করা হয়েছে। এখনও পর্যন্ত বিস্তারিত কোনও মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়নি। উদ্বেগ ছড়িয়েছে ধনকড়ের অসুস্থতার খবরে। প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বের আরোগ্য কামনায় রাজনৈতিক মহল।…

আরও পড়ুন