দেশ 

গুরুতর অসুস্থ প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়

গুরুতর অসুস্থ বাংলার প্রাক্তন রাজ্যপাল তথা দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। জয়পুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত ধনকড়ের অস্ত্রোপচার অর্থাৎ ‘অ্যাঞ্জিওপ্লাস্টি’ করা হতে পারে আজই। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শারীরিক অসুস্থতার কারণে দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতিকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার জানা যায় তাঁর শারীরিক অবস্থা গুরুতর। দ্রুত অ্যাঞ্জিওপ্লাস্টি করা প্রয়োজন। সেই মতো ধনকড়ের অস্ত্রোপচারের প্রস্তুতি শুরু হয়েছে। জানা যাচ্ছে, শুক্রবারই অস্ত্রোপচার করা হবে তাঁর। আপাতত চিকিৎসকদের একটি বিশেষ দল গঠন করে পর্যবেক্ষণে রাখ হয়েছে জগদীপ ধনকড়কে। আমেরিকার ইন্টারভেনশনাল কার্ডিওলজি…

আরও পড়ুন
কলকাতা 

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ শওকাত মোল্লা

পুলিশ হেফাজতে থাকাকালীন রাস্তায় ঘোরানো, ‘মাছচোর’ গান বাজিয়ে জনগণের গালিগালাজ-কটূক্তি। বৃহস্পতিবার ক্যানিংয়ের জীবনতলা বাজারে শওকত মোল্লাকে (Saokat Molla) নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়েছিল পুলিশ। সেখানে ‘মাছচোর’ গানের সঙ্গে তীব্র জনরোষ আছড়ে পড়াকে মোটেই ভালোভাবে গ্রহণ করেননি প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। এটা মানবাধিকার লঙ্ঘন বলে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। সূত্রের খবর, নিজের মানবাধিকার রক্ষার দাবিতে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করার আবেদন জানান শওকত। মামলা দায়ের করার অনুমতি দিয়েছে উচ্চ আদালত। কার এজলাসে মামলা, কবে তার শুনানি, সেসব অবশ্য এখনও জানা যায়নি। ছাব্বিশের ভোটে হারের পর ভাঙড়ের বিস্ফোরণকাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী…

আরও পড়ুন
জেলা 

অনুবাদকৃত কুরআন অরিন্দমের হাতে

৩.৭.২৬ শুক্রবার, আলকুরআন একাডেমী লন্ডন এর পক্ষ থেকে অনুবাদকৃত কুরআন শরীফ তুলে দেওয়া হলো সর্পমিত্র অরিন্দম চক্রবর্তী হাতে হুগলির শ্রীরামপুর নিজ বাসভবনে।। বলাবাহুল্য সর্পমিত্র অরিন্দম বাবু পরিবেশ বন্ধু যেমন তেমন বিভিন্ন ধর্মের ধর্মীয় গ্রন্থ পড়াশোনা করেন। উনি সব ধর্মের গ্রন্থ পড়াশোনা করে জানার আগ্রহ খুব কোরান শরিফ কি বলছে সেটা জানার জন্য উনি অনেক আগেই আগ্রহ প্রকাশ করেছিলেন আজ সে জন্য অনুবাদকৃত কুরআন শরীফ উনাকে পড়ার জন্য উনার হাতে তুলে দিলাম।সারা বছর ধরেই সব ধর্মের মানুষের কাছে বিনামূল্যে অনুবাদকৃত কুরআন শরীফ ডিস্টিবিউট করা হয় আলকোরন একাডেমী লন্ডন এর পক্ষ থেকে।…

আরও পড়ুন
কলকাতা 

পুজোর আগে কলকাতায় তিন দিনের পর্যটন মেলা, পর্যটকদের ঢল

বিশেষ প্রতিনিধি : পুজোর আগে ভ্রমন পিপাশু বাঙালিদের জন্যে কলকাতার খুদিরাম অনুশীলন কেন্দ্রে শুরু হল তিন দিনের ট্যুরিজম ফেয়ার ২০২৬। আজ শুক্রবার থেকে রবিবার পর্যন্ত চলবে এই মেলা। মেলার আয়োজন করেছে ব্লু আই ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, যারা দীর্ঘদিন ধরে দেশজুড়ে পর্যটন প্রদর্শনী ও ট্রাভেল এক্সিবিশনের আয়োজন করে আসছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটনপ্রেমী, ভ্রমণ সংস্থা এবং বিভিন্ন রাজ্যের পর্যটন দপ্তরকে এক ছাদের তলায় এনে ভ্রমণ-সংক্রান্ত তথ্য, নতুন গন্তব্য এবং পর্যটন পরিষেবা সম্পর্কে ধারণা দেওয়াই এই মেলার মূল উদ্দেশ্য। উৎসবের মরশুমের আগে ভ্রমণ পরিকল্পনা করার ক্ষেত্রেও এই মেলা বিশেষভাবে সহায়ক…

আরও পড়ুন
কলকাতা 

মমতার হয়ে আপনি, অভিষেকের কৌঁসুলি কে? এজলাসে বিচারপতির প্রশ্নে ‘নির্বাক’ কল্যাণ

বাংলার জনরব ডেস্ক : একুশে জুলাইয়ের সমাবেশে আদালত অবমাননা মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে লড়ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিষেকের হয়ে লড়ছেন কে? কলকাতা হাই কোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে দাঁড়িয়ে কার্যত ‘নির্বাক’ বর্ষীয়ান আইনজীবী। শুক্রবার হাই কোর্টে শুনানিতে বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করবেন। প্রশ্ন ওঠে, তাহলে অভিষেকের বিরুদ্ধে কে লড়বেন? কল্যাণ সোজাসাপ্টা কোনও জবাব দেননি। পরিবর্তে খানিকটা ইতস্ততবোধ করেন। আদালতের বক্তব্য, তাহলে তাঁর বিরুদ্ধে রুল জারি করতে হবে। বলে রাখা ভালো, পালাবদলের পর দলের অধিকাংশ নেতাই ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূলের ‘সেকেন্ড ইন্ড কমান্ড’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।…

আরও পড়ুন
দেশ 

এইচডিএফসি ব্যাঙ্কের চেয়ারম্যান নিযুক্ত হলেন প্রাক্তন নির্বাচন কমিশনার, প্রাইজ পো বলে ব্যঙ্গ করলেন প্রাক্তন সিবিআই ডিরেক্টর

প্রাক্তন নির্বাচন কমিশনার রাজীব কুমার দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক, HDFC-র নতুন চেয়ারম্যান (পার্ট-টাইম, নন এগজিকিউটিভ) নিযুক্ত হলেন তিনি। পাশাপাশি, ইন্ডেপেন্ডেন্ট ডিরক্টরও নিযুক্ত করা হয়েছে তাঁকে। দুই পদে তাঁর কার্যকালের মেয়াদ যথাক্রমে তিন ও চার বছর। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় দেশের মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন রাজীব কুমার। (Rajiv Kumar Appointed HDFC Chairman)। HDFC ব্যাঙ্কের বোর্ডের তরফে রাজীব কুমারের নিযুক্তিতে সম্মতি দিয়েছে। তাঁর কার্যকাল শুরু হয়েছে ৩০ জুন থেকে। পাশাপাশি, পার্ট-টাইম চেয়ারম্যান হিসেবে তাঁর নিযুক্ত এবং বেতনও ঠিক হয়ে গিয়েছে। RBI-এর তরফেও অনুমোদন এসে গিয়েছে বলে খবর। (HDFC Bank) অতনু চক্রবর্তী…

আরও পড়ুন
কলকাতা 

প্রকাশিত হলো উ.ক.বাংলা ভাষা চর্চা কেন্দ্রের পত্রিকা ‘সাহিত্য সমন্বয়’

সংবাদদাতা, বাংলার জনরব:: গত ২৮ জুন ২০২৬ রবিবার সন্ধ্যায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো সাহিত্য পত্রিকা ‘সাহিত্য সমন্বয় ‘। উত্তর কলকাতা বাংলা ভাষা চর্চা কেন্দ্রের মুখপত্র‌ সাহিত্য পত্রিকাটি আন্তর্জাতিক মাতৃভাষা সংখ্যা হিসেবে প্রকাশিত হয়। পত্রিকাটি সমবেতভাবে প্রকাশ করেন পত্রিকা সম্পাদক তথা সভাপতি জয়ন্ত রসিক, যুগ্ম সম্পাদক কবি মানিক দে, কথাশিল্পী সেখ আব্দুল মান্নান, বিশিষ্ট লেখিকা সবিতার বেগম, কবি অমর কুমার দাস, বিশিষ্ট লেখিকা সৈয়দ সোফিয়া নওয়াজ, কবি আলমগীর রাহমান, সমাজ সচেতন বিশিষ্ট ব্যক্তিত্ব নূরনবী জমাদার ও কবি নোটন ধর। প্রকাশিত হয় মানিক দে সম্পাদিত বিশেষ কাব্য সংকলন…

আরও পড়ুন
কলকাতা 

তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট এখনই খুলছে না

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ়’ হওয়া নিয়ে অস্বস্তি রয়েই গেল মমতার তৃণমূলের! ‘ফ্রিজ়’ হয়ে থাকা অ্যাকাউন্টগুলি খোলার আর্জি নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল তারা। কিন্তু এখনই সেই আর্জির সুরাহা হল না। আপাতত ‘ফ্রিজ়’ হয়েই থাকছে তৃণমূলের তিনটি অ্যাকাউন্ট। তৃণমূলের ‘ফ্রিজ়’ হওয়া অ্যাকাউন্ট সংক্রান্ত মামলার বৃহস্পতিবার শুনানি ছিল হাই কোর্টে। তাতে জোড়াফুলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ়’ হওয়া নিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছ থেকে হলফনামা তলব করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আগামী মঙ্গলবারের মধ্যে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে নিজেদের বক্তব্য হলফনামা আকারে জানাতে নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি এ বিষয়ে তদন্ত কত দূর এগোল, তা নিয়ে পুলিশকেও একটি রিপোর্ট জমা…

আরও পড়ুন
দেশ 

রাম মন্দিরে দানের টাকা চুরির অভিযোগে চম্পত রাইয়ের বিরুদ্ধে এফ আই আর?

‘শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর প্রাক্তন সাধারণ সম্পাদক চম্পত রাইয়ের বিরুদ্ধে এফ আই আর? প্রণামীর টাকা চুরিকাণ্ডে এ বার তাঁর বিরুদ্ধে অভিযোগ জমা পড়ল পুলিশের কাছে। রামমন্দিরের প্রণামীর টাকা চুরির ঘটনায় শুরু থেকেই চম্পতের বিরুদ্ধে ক্ষোভ জমেছিল অযোধ্যার আইনজীবীদের। তিনি অযোধ্যা ছেড়ে না-গেলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন আইনজীবীরা। এ অবস্থায় বৃহস্পতিবার দুপুরে দল বেঁধে অযোধ্যার রাম জন্মভূমি থানায় যান তাঁরা। সেখানে ট্রাস্টের প্রাক্তন প্রধান চম্পতের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন আইনজীবীরা। চম্পতের বিরুদ্ধে এফআইআর রুজুর দাবি তোলেন তাঁরা। প্রণামী চুরির ঘটনায় ধৃত আট জনের মধ্যে অন্যতম রামশঙ্কর যাদব ওরফে…

আরও পড়ুন
জেলা 

দেবরাজ চক্রবর্তী গ্রেফতারের পরই, পুলিশি জেরা অদিতিকে

দেবরাজ চক্রবর্তী গ্রেফতারের পরই এবার তদন্তকারীদের নজরে তাঁর স্ত্রী সঙ্গীতশিল্পী অদিতি মুন্সি (Aditi Munsi)। বৃহস্পতিবার তাঁকে প্রায় ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের একাধিক বাড়িতে তল্লাশিও চালান তদন্তকারীরা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দেবরাজের বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করেছে। তদন্তকারী সূত্রে খবর, দেবরাজের বিরুদ্ধে আর্থিক লেনদেন এবং অন্যান্য অপরাধের বিষয়ে অদিতি কতটা জানতেন, তা স্পষ্ট করতে তাঁদের মুখোমুখি বসিয়ে জেরা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। উত্তর ২৪ পরগনার রাজারহাট-গোপালপুর বিধানসভা এলাকার বাসিন্দা দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty)। যুব তৃণমূল কর্মী হিসেই তাঁর রাজনৈতিক কেরিয়ারের সূচনা। ২০১৩ সালে পুরসভার উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন দেবরাজ। কিন্তু…

আরও পড়ুন