বৃহস্পতিবার সাতসকালে অ্যাকশনে ইডি, রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি
বৃহস্পতিবার সাতসকালে অ্যাকশনে ইডি। রাজ্যজুড়ে একাধিক জায়গায় হানা কেন্দ্রীয় সংস্থার। দুর্গাপুরের অন্ডালে ইসিএলের প্রাক্তন কর্মী দিলীপ মল্লিকের বাড়িতে হানা। হাওড়ার ব্যাটরায় চিটফান্ড মামলায় সৌরভ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চলছে। নদিয়ার কালীনারায়ণপুরে শেয়ারবাজার সংক্রান্ত ভুয়ো সংস্থার কর্ণধারের বাড়িতেও হানা। এদিন ভোর থেকে চলছে তল্লাশি। বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। দুর্গাপুরের অন্ডালের শ্রীপল্লি সুভাষনগর রিক্সাডাঙাল এলাকার বাসিন্দা দিলীপ মল্লিক। ওই বাড়িতেই পরিবার নিয়ে থাকেন তিনি। দিলীপ ইসিএলের প্রাক্তন কর্মী। সূত্রের খবর, ক্রিপ্টোতে বিনিয়োগ করিয়ে কোটি কোটি টাকার জালিয়াতির অভিযোগ উঠেছে এই দিলীপ ও তাঁর পুত্র দিগন্ত মল্লিকের বিরুদ্ধে। অভিযোগ কলকাতার ফেয়ারলি প্লেসে…
আরও পড়ুন