প্রচ্ছদ 

বারুইপুরে গণধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশ-প্রশাসনের কোনও শিথিলতা সহ্য করা হবে না : শুভেন্দু অধিকারী

বাংলার জনরব ডেস্ক : বারুইপুরে গণধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশ-প্রশাসনের কোনও শিথিলতা সহ্য করা হবে না। এসপি অফিসে পুলিশ আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর স্পষ্ট বার্তা, ‘‘আমাদের লোকের যদি ওই সময়ের মধ্যে এক শতাংশও শিথিলতা থাকে, তবে কড়া পদক্ষেপ করা হবে।’’ কী কী ঘটেছে, তদন্তের গতিপ্রকৃতি, পুলিশের ভূমিকা নিয়ে ডিজি সিদ্ধিনাথ গুপ্তকে ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার দুপুরে বারুইপুরের এসপি অফিসে যান মুখ্যমন্ত্রী। সেখানেই নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। শুধু তারা নয়, কিশোরীর দেহ উদ্ধারের পর গণপিটুনিতে নিহত যুবকের পরিবারের সঙ্গে…

আরও পড়ুন
প্রচ্ছদ 

১০৬ এর পদার্পণে জর্জ টেলিগ্রাফের কর্মমেলা 

স্মৃতি সামন্ত,কলকাতা : ১৯২০ সাল থেকে দক্ষ, কর্মঠ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত নির্মাণের জন্য যে সংগঠন ছায়া সঙ্গীর মতো পাশে দাঁড়িয়ে রয়েছে তা হলো জর্জ টেলিগ্রাফ। আর আজ সেই সুদূর কালের পথ চলা এই বছরে পাড়ি দিলো ১০৬ এ। এই সদুর পথ চলা যে ব্যক্তিত্বের হাত ধরে শুরু হয়েছিল স্বর্গীয় শ্রী হরিপদ দত্তের নাম আজও সমান উল্লেখ যোগ্য। সেই ব্যাক্তিবর্গের প্রতি শ্রদ্ধা জানিয়ে জর্জ টেলিগ্রাফ বর্তমানের বাংলার উন্নতি ও ভবিষ্যতের উন্নয়য়ের চাবিকাঠি আয়োজন করেছে ৩ দিন ব্যাপী কর্মমেলা। এই কর্মমেলায় ১০০০ প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষাথীর পাশাপাশি ১০০ টির ও অধিক শীর্ষ স্থানীয় সংস্থা…

আরও পড়ুন
প্রচ্ছদ 

সাতঘরা হাই মাদ্রাসায় জন্মবার্ষিকী পালন অনুষ্ঠানে বক্তাদের অভিমত হিন্দু মুসলমান সমন্বয়ের কান্ডারী ছিলেন ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 

নিজস্ব সংবাদদাতা, মেটিয়াবুরুজ : বিশিষ্ট জাতীয়তাবাদী নেতা এবং কলকাতা বিশ্ববিদ্যালয় প্রাক্তন উপাচার্য ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী অত্যন্ত শ্রদ্ধার সাথে পালন করা হয় কলকাতার মেটিয়াবুরুজের সাতঘরা হাইমাদ্রাসায়। মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী মিলে বিভিন্ন কর্মসূচিতে পালন করা হয় জন্মোৎসব। এদিন কলকাতার তিনজন বিশিষ্ট সাহিত্যিক শিবশঙ্কর বক্সী, সমর শঙ্কর চট্টোপাধ্যায় ও সেখ আব্দুল মান্নান আমন্ত্রিত অতিথি হিসেবে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সামগ্রিক জীবনাদর্শন নিয়ে এক ভাবগম্ভীর আলোচনা অনুষ্ঠিত হয় মাদ্রাসা অডিটোরিয়ামে। মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক সেখ ইবাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিত্রয় । প্রধান বক্তা সাহিত্যিক সমর শংকর চট্টোপাধ্যায় বলেন…

আরও পড়ুন
প্রচ্ছদ 

বারুইপুরের তিনটি থানা এলাকায় ১৬৩ ধারা জারি করল পুলিশ!

বাংলার জনরব ডেস্ক : বারুইপুরের তিনটি থানা এলাকায় ১৬৩ ধারা জারি করল পুলিশ। সোমবার সকাল থেকে সেখানে পরিস্থিতি থমথমে। ১৬৩ ধারা জারি করা হয়েছে বারুইপুর, নরেন্দ্রপুর এবং সোনারপুর থানা এলাকায়। ভারতীয় ন্যায় সংহিতার এই ধারা অনুসারে, তিন থানা এলাকায় পাঁচ জন বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ। সকাল থেকে টহলদারি চলছে। নাবালিকার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রবিবার দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল বারুইপুর। কিশোরীর দেহ আটকে রেখে স্থানীয়েরা বিক্ষোভ দেখান। কিশোরীর খুনি সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী গিয়ে বিক্ষোভকারীদের আশ্বাস দেওয়ার পর পরিস্থিতি…

আরও পড়ুন
দেশ 

রাম মন্দিরের কোটি কোটি টাকার চুরি নিয়ে এবার রাস্তায় নেমে আন্দোলনের ডাক উদ্ধব ঠাকরের

বাংলার জনরব ডেস্ক : রাম মন্দিরের কোটি কোটি টাকার চুরি নিয়ে এবার রাস্তায় নেমে আন্দোলনের ডাক দিলেন শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে। বিজেপিকে তুলোধোনা করে ঠাকরের দাবি, ‘ক্ষমতাকে ব্যবহার করে হিন্দুদের সম্মোহিত করেছে বিজেপি। লুট করা হচ্ছে তাঁদের।’ শুধু তাই নয়, মুম্বইয়ের দাদরায় হনুমান মন্দিরে ‘রাম রক্ষা স্তোত্র’ ও ‘হনুমান চালিশা’ পাঠ করে ‘রাম রক্ষা আন্দোলন’-এর ডাক দিলেন তিনি। রাম মন্দিরের অনুদান ও পূজার সামগ্রী চুরির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। এই ইস্যুতে রবিবার বিজেপিকে তুলোধোনা করে উদ্ধব বলেন, “যদি কেউ ভেবে থাকে হিন্দুদের আবেগকে ব্যবহার করে মন্দির লুট করবে, তবে…

আরও পড়ুন
জেলা 

“রোডম্যাপ” সেমিনারে বুদ্ধিজীবীরা: ‘আত্মপরিচয় গঠনে প্রয়োজন সাংস্কৃতিক শিক্ষা’

নিজস্ব প্রতিনিধি : ‘পরিচয়ের রাজনীতি ও অস্তিত্বের সংকট: বিপন্নতায় বাংলার মুসলমান ও আদিবাসী সমাজ’— এই শিরোনামে অনুষ্ঠিত হয়ে গেল ‘রোডম্যাপ’ পত্রিকার একটি বিশেষ অনলাইন সেমিনার। ১লা জুলাই, বুধবার রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত চলা এই সভায় বর্তমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে প্রান্তিক সমাজের অস্তিত্বের লড়াই নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শিবদাস বাস্কে এবং দাঁতন ভট্টর কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. রেজমান মল্লিক। বক্তারা বলেন, “আত্মপরিচয়হীন কোনো কমিউনিটি নিজেদের স্বাধীন সত্তা ধরে রাখতে পারে না। আর এই আত্মপরিচয় গঠনের…

আরও পড়ুন
কলকাতা 

পূর্ব রেলওয়ের গ্র্যান্ড “ইস্টার্ন রেলওয়ে ইজ ওয়াচিং ইউ” ক্যাম্পেইনের মাধ্যমে স্বচ্ছতা অভিযান

স্মৃতি সামন্ত, কলকাতা  : রেলের পরিচ্ছন্নতা বজায় রাখার লক্ষ্যে একটি বিশাল এবং নজিরবিহীন পদক্ষেপ হিসেবে, পূর্ব রেলওয়ের হাওড়া স্টেশনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তাদের নিবিড় পরিচ্ছন্নতা সচেতনতা অভিযানের—যার শিরোনাম “ইস্টার্ন রেলওয়ে ইজ ওয়াচিং ইউ” (পূর্ব রেলওয়ে আপনার ওপর নজর রাখছে)—আনুষ্ঠানিকভাবে শুরু করলো। এই ব্যাপক পরিচ্ছন্নতা সচেতনতা অভিযানটি মূলত চলতি বছরের এপ্রিলে শুরু হয়েছিল এবং আজকের এই হাই-প্রোফাইল উদ্বোধনের মাধ্যমে পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী মিলিন্দ দেওস্করের গতিশীল নেতৃত্বে এটি কৌশলগতভাবে তৃতীয় পর্বে পদার্পণ করল। এই নতুন পর্বে রেলওয়ের সমস্ত প্রাঙ্গণে নোংরা আবর্জনা ফেলা এবং থুতু ফেলার বিরুদ্ধে একটি কঠোর জিরো টলারেন্স (শূন্য…

আরও পড়ুন
কলকাতা 

জন্মবার্ষিকীর আগে সুকিয়া স্ট্রিটে ভাঙল শ্যামাপ্রসাদের মূর্তির বেদি! রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব, তদন্তে পুলিশ, এক সন্দেহভাজন গ্রেফতার

সোমবার শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী দুই দিন আগে কলকাতায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নবনির্মিত মূর্তির বেদি ভাঙার অভিযোগ উঠল।  এ ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। কে বা কারা, রাতের অন্ধকারে এই কুকীর্তি করলেন, তা ভাবাচ্ছে পুলিশকে। সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। সিসিটিভিতে মোড়া ঢিল ছোড়া দূরত্বে ডিসি উত্তরের অফিস থাকা সত্ত্বেও কোন কারনে কলকাতা পুলিশ এখনো মূর্তিকে ভেঙেছে তাকে চিহ্নিত করতে পারল না তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। মধ্য কলকাতার সুকিয়া স্ট্রিট এলাকায় বেদি ভাঙার ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, শ্যামপ্রসাদের জন্মবার্ষিকী উপলক্ষে সুকিয়া স্ট্রিট এবং এপিসি রোডের সংযোগস্থলে তাঁর…

আরও পড়ুন
কলকাতা 

বেনিয়াপুকুরে কেন্দ্রীয় গোয়েন্দাদের প্রশিক্ষণ কেন্দ্রেই চুরি! গ্রেফতার ২

কেন্দ্রীয় গোয়েন্দাদের প্রশিক্ষণ কেন্দ্রেই চুরি! শীতাতপ যন্ত্রের (এসি) পাইপ চুরির অভিযোগে গ্রেফতার দুই। কী ভাবে ওই কেন্দ্রে চোর ঢুকল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। জানা গিয়েছে, বৃহস্পতিবার মাঝরাতে চুরির ঘটনাটি ঘটে। বেনিয়াপুকুর এলাকার সেন্ট্রাল ডিটেকটিভ ট্রেনিং ইনস্টিটিউটে রাতের অন্ধকারে ঢুকে পড়েন কয়েক জন। সেখানে থাকা তিনটি এসির আউটডোর ইউনিট থেকে তামার পাইপ চুরির অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। শুক্রবার ওই প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল থানায় চুরির অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সেই সূত্র ধরে দু’জনকে গ্রেফতার করা হয়। ধৃতেরা হলেন মিঠুন মল্লিক…

আরও পড়ুন
কলকাতা 

গ্রেফতার গুলশান কলোনির ত্রাস ফিরোজ গ্রেফতার

আবার পুলিশের জালে কলকাতার আনন্দপুর থানা এলাকার গুলশন কলোনির মহম্মদ ফিরোজ় খান ওরফে ‘মিনি ফিরোজ’। শুধু তিনি একা নন, তাঁর সঙ্গী মহম্মদ সাজিদকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। ফিরোজ়ের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছিল। সেই মামলার সূত্র ধরেই এই গ্রেফতারি। পুলিশ সূত্রে খবর, গত ২৩ জুন ফিরোজ় এবং সাজিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল তপসিয়া থানায়। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। সেই সূত্র ধরে শনিবার ডানকুনির টোল প্লাজ়া থেকে তাঁদের গ্রেফতার করা হয়। গাড়ি করে অন্যত্র যাওয়ার সময়ই ধরা হয় দুই অভিযুক্তকে। গত…

আরও পড়ুন