আন্তর্জাতিক 

ইসরাইল ইরান যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে দাবি ট্রাম্পের

বাংলার জনরব ডেস্ক : মঙ্গলবার সকাল থেকে ইসরাইল এবং ইরানের মধ্যে আর কোন সংঘর্ষ হবে না বলে জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরাইল এবং ইরান একটি সম্পূর্ণ সর্বাত্মক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে জানা যাচ্ছে কাতারের প্রধানমন্ত্রীর মধ্যস্থতায় এই আলোচনা সম্পূর্ণ হয়েছে এবং ইরানের শর্তেই যুদ্ধবিরতি হচ্ছে বলে সূত্রের খবর। যদিও এই যুদ্ধ বিরতির সমস্ত কৃতিত্বটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই গ্রহণ করে নিয়েছেন। তিনি সকালে ই তার নিজস্ব সোশ্যাল মাধ্যম ট্রুথ এ পোস্ট করে জানিয়েছেন যে অবিলম্বে আগামী ৬ ঘন্টার মধ্যে দুই দেশের মধ্যে যুদ্ধ বিরোধী হয়ে যাবে। ট্রাম্প বলেন,…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

হিন্দু মুসলমান মিলনের জয় গান গেয়ে গেছেন কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবির জন্মজয়ন্তী অনুষ্ঠানে বললেন বিশিষ্টরা

বাংলার জনরব সংবাদদাতা: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কোন বিশেষ সম্প্রদায় বা গোষ্ঠীর কবি ছিলেন না তিনি ছিলেন মানবতার কবি তিনি ছিলেন সম্প্রীতির কবি। তাঁর সাহিত্য চর্চায় হিন্দু মুসলমান মিলনের কথায় প্রাধান্য পেয়েছে। সাম্রাজ্যবাদী যুগে জন্মগ্রহণ করে এবং লেখক কবি হিসাবে আত্মপ্রকাশ করার পরেও সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে তিনি ছিলেন এক লড়াকু লেখক। আপোষহীনভাবে ব্রিটিশের বিরোধিতা করে গেছেন তিনি কোনদিন চটি চাটা ছিলেন না। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্ম জয়ন্তীতে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলো বললেন বিশিষ্ট আইনজীবী ও প্রাক্তন সাংসদ সরদার আমজাদ আলী। এদিনের সভার উদ্বোধনী বক্তব্য…

আরও পড়ুন
কলকাতা জেলা 

কালীগঞ্জের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ, ভোট বাড়লো বাম কংগ্রেসের

বাংলার জনরব ডেস্ক : নদীয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফলাফলে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ ৪৯ হাজারের বেশি ভোটে জয়লাভ করেছেন। ২০২১ এর বিধানসভা নির্বাচনে আলিফার বাবা নাসিরুদ্দিন আহমেদ ৪৭০০০ এর কিছু বেশি ভোটে জয়লাভ করেছিলেন। এই উপনির্বাচনে দুই হাজার ভোট বেশি পেয়েছে নাসিরুদ্দিনের কন্যা আলিফা আহমেদ। এই ফলাফলে উচ্ছ্বসিত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি মা-মাটি-মানুষকে কৃতজ্ঞতা জানিয়েছেন। পাশাপাশি এই জয় প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদকে স্মরণ করে উৎসর্গ করেছেন মা-মাটি-মানুষকে। কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুতে গত ১৯ জুন উপনির্বাচন হয়। সোমবার উপনির্বাচনের ফলপ্রকাশ (Kaliganj By Election Result)।…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ইসরাইলের আগ্রাসন ও অমানবিক আচরণের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলকে সরব হওয়ার আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

বাংলার জনরব ডেস্ক : ইসরাইলের আগ্রাসন এবং অমানবিক আচরণের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলকে সরব হওয়ার জন্য আহ্বান জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেছেন ইসরাইল যখন অন্য দেশের ওপর হামলা চালায় এবং নিরীহ মানুষকে হত্যা করে, তখন প্রতিক্রিয়া আসা স্বাভাবিক। আমাদের অবস্থান ন্যায়ের পক্ষে। খবর আলজাজিরার তিনি আরও বলেন, ‘গাজায় এখনো নারী-শিশুদের হত্যাকাণ্ড চলছে। এর মধ্যে ইসরাইল এখন ইরানকে আক্রমণ করছে এবং ইরান পাল্টা জবাব দিচ্ছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রসহ বাইরের শক্তিগুলোর হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও খারাপ করছে।’ আনোয়ার প্রশ্ন তোলেন, ‘যদি ইরানকে প্রতিক্রিয়া জানাতে না দেওয়া হয়, তবে কেন ইসরাইলকে বারবার এমন কাজ…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ইসরাইলকে কৃতকর্মের জন্য শাস্তি পেতেই হবে : খামেনি

বাংলার জনরব ডেস্ক : ইসরাইল যেভাবে ইরানের উপর আঘাত এনেছে এবং ফিলিস্তিনে নিরীহ জনতার উপরে গুলি বর্ষন করেছে এবং গণহত্যা করে চলেছে তার শাস্তি ইসরাইলকে পেতেই হবে। সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে পোস্ট করে ইসরাইলের প্রতি এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এক্সে দেওয়া পোস্টে খামেনি লিখেছেন, “ইহুদিবাদী শত্রু ভয়ানক একটি ভুল করেছে, করেছে জঘন্য অপরাধ; তাকে শাস্তি পেতেই হবে, এবং সেই শাস্তি ইতোমধ্যেই দেওয়া হচ্ছে—এখনই।” পোস্টের সঙ্গে যুক্ত ছিল একটি প্রভাবশালী ছবি—পেছনে জ্বলন্ত ভবন, সামনে আগুনে পুড়তে থাকা খুলিতে আঁকা ডেভিডের তারকা। গত শুক্রবার, ইরানের…

আরও পড়ুন
কলকাতা 

সারা সপ্তাহ জুড়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

বাংলার জনরব ডেস্ক : সারা সপ্তাহ জুড়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বোত্তই বৃষ্টির পূর্বাভাস দিলো আলিপুর আবহাওয়া দফতর। দুর্যোগের জন্য বেশ কয়েকটি জেলায় জারি করা হয়েছে সতর্কতা। উত্তাল থাকতে পারে সমুদ্র। তাই মৎস্যজীবীদেরও সমুদ্রে যাওয়ার বিষয়ে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জেলার সব জায়গায় বৃষ্টি হবে না। সোমবার মুর্শিদাবাদে হতে পারে ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার)। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড়ের পূর্বাভাসও রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড়ের গতিবেগ হতে পারে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে একযোগে প্রতিরোধের ডাক উত্তর কোরিয়ার

বাংলার জনরব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর যে হামলা চালিয়েছে তার তীব্র নিন্দা করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছে ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে হামলা করেছে তা জাতিসংঘের সনদের বিরোধী। একইসঙ্গে তিনি আহ্বান জানিয়েছেন বিশ্ববাসীর কাছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে একযোগে প্রতিরোধ ব্যবস্থা করে তোলার। পাশাপাশি এই উত্তেজনার জন্য ইসরাইলের অব্যাহত যুদ্ধ প্রচেষ্টা ও ভূমি দখলের নীতিকে দায়ী করে মুখপাত্র বলেন, পশ্চিমা দেশগুলো স্বীকৃতি ও উৎসাহেই মূলত ইসরাইল এসব কাজ করে যাচ্ছে।সোমবার আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, উত্তর কোরিয়ার ওই কর্মকর্তা…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ইসরাইল থেকে আড়াই লক্ষ মানুষকে সরিয়ে নিচ্ছে ফ্রান্স!

বাংলার জনরব ডেস্ক : ইরান ইসরাইলের মধ্যে সংঘাতের মাঝে ফ্রান্সের নাগরিক আড়াই লক্ষ ইহুদিকে ছড়িয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে দেশের সরকার। ফ্রান্সের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটি ইসরাইল থেকে নিজ দেশের নাগরিকদের সরিয়ে নিতে একটি সামরিক এ৪০০এম বিমান পাঠাচ্ছে।খবর আল-জাজিরা। মন্ত্রণালয় দুটি আরও জানিয়েছে, এই সামরিক ফ্লাইটগুলো চার্টার্ড বেসামরিক বিমানের অতিরিক্ত সহায়তা হিসেবে পরিচালিত হবে। সামরিক বিমানে করে যাদের ইসরাইল থেকে সরিয়ে নেওয়া হবে, তাদেরকে প্রথমে সাইপ্রাসে নিয়ে যাওয়া হবে।আল-জাজিরার দেওয়া তথ্য অনুযায়ী, ইসরাইলে বর্তমানে প্রায় ২,৫০,০০০ ফরাসি নাগরিক বসবাস করছেন। এদিকে, সোমবার সকালেও ইসরাইলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ইসরাইলের গোপন ‘বায়ো ওয়েপন’ বানানোর কারখানা গুঁড়িয়ে দিল ইরান

বাংলার জনরব ডেস্ক : যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর পাল্টা জবাব দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। তারা জানিয়েছে, ‘অপারেশন অনেস্ট প্রমিস ৩’-এর ২০তম ধাপে একযোগে একাধিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে ইসরাইলর বিভিন্ন লক্ষ্যবস্তুর দিকে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজের বরাতে জানা গেছে, ‘দীর্ঘপথ অতিক্রমকারী তরল ও কঠিন জ্বালানির মিশ্রণযুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়। প্রতিটি ক্ষেপণাস্ত্রে প্রচণ্ড ধ্বংসক্ষমতা ছিল।’ ইরানি বাহিনীর বিবৃতিতে বলা হয়, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, একটি ‘জীবাণু গবেষণা কেন্দ্র’, সরবরাহ ঘাঁটি এবং একাধিক কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র। এছাড়াও ক্ষেপণাস্ত্র আঘাত হানে…

আরও পড়ুন
কলকাতা 

মহাসমারোহে শুরু হল অল ইন্ডিয়া সায়েন্স টিচার্স অ্যাসোসিয়েশন (AISTA)-এর সুবর্ণ জয়ন্তী উদযাপন

নায়ীমুল হকের প্রতিবেদন : ৫০ বছর পদার্পণের ইতিহাসকে সাক্ষী রাখতে এ বছর বিজ্ঞান শিক্ষকদের ঐতিহ্যশালী সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া সায়েন্স টিচার্স অ্যাসোসিয়েশন (AISTA)-এর পশ্চিমবঙ্গ শাখা আয়োজন করেছে দুদিনের অনুষ্ঠান। প্রথম দিন ছিল গতকাল শনিবার একুশে জুন। কলকাতার খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিদ্যাপীঠে শুরু হয় প্রথম দিনের অনুষ্ঠান। আয়োজন করা হয়েছিল ক্লাস থ্রি থেকে টুয়েলভ পর্যন্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে নানা ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠান নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল দেখার মতো। বিভিন্ন জেলার ৬২ টা স্কুল থেকে চার শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেয় বিভিন্ন প্রতিযোগিতায়। বিজ্ঞানের উপর নানা ধরনের যেমন–আবহাওয়ার পরিবর্তন, বিশ্ব…

আরও পড়ুন