ইসরাইলি হামলায় মারা যাননি ইসমাইল কানি, সামিল তেহরানের বিজয় উৎসবে
বাংলার জনরব ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি মঙ্গলবার তেহরানে ‘বিজয় উৎসব’-এ জনতার সঙ্গে অংশ নিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যায়, কানি রাজধানী তেহরানে উপস্থিত হয়েছেন ইসরাইলের বিরুদ্ধে ‘ডিভাইন ভিক্টরি’ নামে পরিচিত সামরিক অভিযানের সাফল্য উদযাপন করতে। তাসনিমের পোস্টে বলা হয়েছে, ‘অপারেশন ডিভাইন ভিক্টরির পর তেহরানের জনগণের সমাবেশে অংশ নেন কমান্ডার কানি।’ সরকারি অর্থায়নে পরিচালিত প্রেস টিভিও ভিডিওটি প্রকাশ করে জানিয়েছে, ‘আইআরজিসি কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি আজ তেহরানে বিজয় উদযাপনের সময় উচ্ছ্বসিত…
আরও পড়ুন