আন্তর্জাতিক 

ইসরাইলকে কৃতকর্মের জন্য শাস্তি পেতেই হবে : খামেনি

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ইসরাইল যেভাবে ইরানের উপর আঘাত এনেছে এবং ফিলিস্তিনে নিরীহ জনতার উপরে গুলি বর্ষন করেছে এবং গণহত্যা করে চলেছে তার শাস্তি ইসরাইলকে পেতেই হবে। সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে পোস্ট করে ইসরাইলের প্রতি এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

এক্সে দেওয়া পোস্টে খামেনি লিখেছেন, “ইহুদিবাদী শত্রু ভয়ানক একটি ভুল করেছে, করেছে জঘন্য অপরাধ; তাকে শাস্তি পেতেই হবে, এবং সেই শাস্তি ইতোমধ্যেই দেওয়া হচ্ছে—এখনই।” পোস্টের সঙ্গে যুক্ত ছিল একটি প্রভাবশালী ছবি—পেছনে জ্বলন্ত ভবন, সামনে আগুনে পুড়তে থাকা খুলিতে আঁকা ডেভিডের তারকা।

Advertisement

গত শুক্রবার, ইরানের পারমাণবিক কেন্দ্রে আঘাত হানে ইসরায়েল। তারপর থেকেই দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। জবাবে তেহরানও তেলআবিব লক্ষ্য করে পালটা হামলা শুরু করে। চলমান এই সংঘাতে ইতোমধ্যে উভয় পক্ষেই বহু হতাহতের ঘটনা ঘটেছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ