আন্তর্জাতিক 

ইরানের পারমাণবিক কেন্দ্রে আমেরিকার হামলা সংবিধান বিরোধী বলে অভিহিত করলেন মার্কিন আইন প্রনেতারা

বাংলার জনরব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের ওপর সামরিক হামলা চালানোর বৈধতা নিয়ে কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্র্যাট—উভয় দলের আইনপ্রণেতারা গুরুতর সাংবিধানিক প্রশ্ন তুলেছেন। অনেকেই অভিযোগ করেছেন, কংগ্রেসের অনুমোদন ছাড়াই যুদ্ধ চালিয়ে ট্রাম্প সংবিধান লঙ্ঘন করেছেন। রোববার (২২ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।যদিও অনেক রিপাবলিকান সদস্য ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন করেছেন, তবুও অন্তত দুইজন রিপাবলিকান কংগ্রেসম্যান ডেমোক্র্যাটদের সঙ্গে একমত পোষণ করে বলেছেন, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সংবিধান পরিপন্থি। ওহাইওর রিপাবলিকান প্রতিনিধি ওয়ারেন ডেভিডসন, যিনি সাধারণত ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ইরাকের ওপর মার্কিন হামলার তীব্র নিন্দা জানালো ডেমোক্রেটরা

বাংলার জনরব ডেস্ক : ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পরেই আরো বেশি উত্তেজনাবৃত্তি পেয়েছে মধ্যপ্রাচ্যে।  ইরান ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাত এখন আরও তীব্র রূপ নিয়েছে। পাল্টাপাল্টি হামলার ঘটনায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে, ইরান ইসরাইলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরসহ কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে হামলা চালিয়েছে। এসব হামলা ছিল লক্ষ্যভিত্তিক এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে পরিচালিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ইসরাইল সেনাবাহিনী জানিয়েছে, তারা পশ্চিম ইরানের কয়েকটি ‘সামরিক লক্ষ্যবস্তু’-তে নতুন করে বিমান হামলা চালিয়েছে। এই হামলাগুলোর মাধ্যমে ইরানের প্রতিরক্ষা কাঠামো…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ইরানের উপর মার্কিন হামলার পরেই ইসরাইলকে লক্ষ্য করে ভয়ংকর ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান

বাংলার জনরব ডেস্ক : ইরানের পরমাণু কেন্দ্র গুলির ওপরে মার্কিন যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর এবার ইসরাইলকে লক্ষ্য করে পাল্টা জোরালো হামলা চালালো ইরান। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (IRGC) ঘোষণা করেছে, এটি তাদের ইসরাইলবিরোধী ২০তম ক্ষেপণাস্ত্র হামলার ধাপ। এই পর্বে তারা নতুন একটি মারাত্মক অস্ত্র ময়দানে নামিয়েছে—’খাইবার-শেকান’ (Kheybar-Shekan) ক্ষেপণাস্ত্র। এটি ইরানের অন্যতম উন্নত ও ভয়ঙ্কর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র মোতায়েনের খবর এমন সময় এলো, যখন ইসরাইল একের পর এক ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্র, সামরিক ঘাঁটি ও আবাসিক এলাকাগুলোতে বিমান হামলা চালাচ্ছে। ইরান দাবি করেছে, এসব হামলার ফলে বহু বেসামরিক নাগরিক…

আরও পড়ুন
আন্তর্জাতিক প্রচ্ছদ 

ইরানে আমেরিকার আক্রমণে শংকিত, মধ্যপ্রাচ্যে পরিস্থিতি ভয়াবহ হতে চলেছে, শান্তিই একমাত্র পথ বললেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব

বাংলার জনরব ডেস্ক : রবিবার রাতে ইরানের তিন পারমানবিক কেন্দ্রে আমেরিকার হামলার পরে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস। তিনি জানিয়েছেন, পশ্চিম এশিয়ায় আমেরিকার বলপ্রয়োগ দেখে তিনি শঙ্কিত। অবিলম্বে রাষ্ট্রপুঞ্জের সমস্ত সদস্যকে উত্তেজনা প্রশমন এবং শান্তিস্থাপনের বার্তা দিয়েছেন তিনি। গুতেরেসের আশঙ্কা, এ বার পশ্চিম এশিয়ার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। পরিস্থিতি চলে যেতে পারে নিয়ন্ত্রণের বাইরে! রাষ্ট্রপুঞ্জের মহাসচিব সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘আমেরিকা যে ভাবে ইরানের বিরুদ্ধে আজ বলপ্রয়োগ করেছে, আমি তা দেখে অত্যন্ত শঙ্কিত। যে অঞ্চল এমনিতেই খাদের কিনারায় দাঁড়িয়ে, আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য যে অঞ্চল আশঙ্কার কারণ…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ইরানের তিন পারমানবিক কেন্দ্রে হামলা চালানোর পর কী প্রতিক্রিয়া ট্রাম্পের?

“আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায়—ফোর্দো, নাটাঞ্জ এবং এসফাহানে—অত্যন্ত সফল হামলা সম্পন্ন করেছি। সব যুদ্ধবিমান এখন ইরানের আকাশসীমার বাইরে রয়েছে,” এক বিবৃতিতে বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও বলেন, “মূল টার্গেট ফোর্দোতে সম্পূর্ণ বোমার বোঝাই হামলা চালানো হয়েছে। সব বিমান নিরাপদে ঘাঁটির পথে ফিরে যাচ্ছে।” মার্কিন সেনাবাহিনীর প্রশংসা করে ট্রাম্প বলেন, “আমাদের মহান আমেরিকান যোদ্ধাদের অভিনন্দন। পৃথিবীর আর কোনো সেনাবাহিনী এটা করতে পারত না। এখনই সময় শান্তির! এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।” — এমনটি লেখা হয়েছে তার ট্রুথসোশ্যাল পোস্টে। একটি পৃথক পোস্টে ট্রাম্প একটি গোয়েন্দা পর্যবেক্ষণ পোর্টালের তথ্য শেয়ার…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

তিন পারমানবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের প্রতিক্রিয়া?

ইরানের পারমাণবিক কেন্দ্রে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার খবর স্বীকার করেছে ইরান। ইরান জানিয়েছে, ফোরদো পারমাণবিক স্থাপনায় বিমান হামলায় কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের তাসনিম সংবাদ সংস্থা কোমের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলছে, ফোরদোর কিছু অংশ বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কোম প্রভিন্সিয়াল ক্রাইসিস ম্যানেজমেন্ট হোডকোয়ার্টারের মুখপাত্র মোর্তেজা হায়দারি বলেন, কয়েক ঘণ্টা আগে, কোমের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার এবং শত্রু লক্ষ্যবস্তু চিহ্নিত করার পর, ফোরদোর কিছু অংশ শত্রু বিমান হামলায় আক্রান্ত হয়েছিল। এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার এক কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে যেই তিনটি পারমাণবিক স্থাপনায়…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ইরানের তিন পরমাণু কেন্দ্রে হামলা মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কেন্দ্রগুলির ওপর হামলা চালিয়েছে। স্থানীয় সময় শনিবার রাতে তিনি জানিয়েছেন, তার দেশ ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রগুলিতে সফল হামলা সম্পন্ন করেছে। এগুলি হলো ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানে চালানো এ হামলায় যুক্তরাষ্ট্রের বি-২ স্টেলথ বোমারু বিমান অংশ নিয়েছে। ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আমরা ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্র—ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে—খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে।’  

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ওআইসি সম্মেলন মঞ্চ থেকে ইসরাইলকে তীব্র আক্রমণ এরদোয়ানের

বাংলার জনরব ডেস্ক : মধ্যপ্রাচ্যে ইসরাইল একটা হুমকি স্বরূপ শান্তির জন্য সবচেয়ে বাধা এইভাবে ইসরাইলকে আক্রমণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে ওয়াইসির বৈঠক ছিল। অর্থাৎ ইসলামিক রাষ্ট্রগুলির মধ্যে সহযোগিতা কমিটির বৈঠক ডাকে এক কথায় বলা হয় আরব লীগের বৈঠক। এই বৈঠকের মঞ্চ থেকে  ইসরাইলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়। এই সম্মেলন মঞ্চে বক্তৃতা দিতে গিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেন, “ইসরাইল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারই এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় অন্তরায়। আমি ইসরাইল ওপর প্রভাব রয়েছে—এমন দেশগুলোকে আহ্বান জানাচ্ছি, তারা যেন…

আরও পড়ুন
কলকাতা 

আন্তর্জাতিক যোগ দিবসে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স- এর যোগ ও ধ্যানের কর্মশালা

স্মৃতি সামন্ত : ‘যোগ সারায় রোগ’। বহু প্রাচীন এই প্রবাদটি আক্ষরিক অর্থেই সত্যি। সুস্বাস্থ্যের চাবিকাঠি হিসেবে সেই আদিকাল থেকে যোগের গুরুত্ব অপরিসীম। আসলে যোগ হল ভারতীয় ঐতিহ্যের এক বিশেষ ধরনের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথা। যোগচর্চার মাধ্যমে আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য শক্তিশালী হয়ে উঠতে পারে। এমন অনেক পুরনো রোগ রয়েছে যা একমাত্র যোগ-এর মাধ্যমেই নিরাময় সম্ভব। কারণ যোগ হল মানুষ ও প্রকৃতির মধ্যে একটি যোগসূত্র। মনের প্রশান্তি ও উন্নত স্বাস্থ্যের জন্য যোগ খুবই অপরিহার্য। আর এই চরম সত্যিকে উপলব্ধি করেই একুশে জুন সারা বিশ্বব্যাপী যোগ দিবস হিসেবে পালিত হয়।…

আরও পড়ুন
কলকাতা 

তরুণ প্রজন্মকে সাহিত্য জগতে বিকশিত করায় মূল লক্ষ্য

স্মৃতি সামন্ত : সাহিত্য ও আবেগে পরিপূর্ণ এক সন্ধ্যায় কলকাতার প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো নবীন লেখিকা শ্রীজিতা বল-এর নতুন গল্প “ An Unfinished Tomorrow-এর প্রকাশ অনুষ্ঠান। Power Publishers & Motion Pictures-এর জেনারেল ম্যানেজার সঞ্চয়িতা বিশ্বাস ও ডিরেক্টর পিনাকী ঘোষের ব্যবস্থাপনায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যজগতের খ্যাতিমান ব্যক্তিত্বরা — পুরস্কারপ্রাপ্ত কবি ও সম্পাদক সৈয়দ হাসমত জালাল, বঙ্গীয় সাহিত্য সম্মানপ্রাপ্ত গল্পকার জয়ন্ত দে, ও বিশিষ্ট সাংবাদিক তপশ্রী গুপ্ত। তাঁরা সকলেই বর্তমান সমাজ পরিস্থিতির আনুকূল্যে লেখার অনুপ্রেরণা ও পরিবর্তিত যুগে নবীন বাঙালি লেখকদের সংগ্রাম ও সাফল্য নিয়ে তাদের বক্তব্য ও মতামত রাখেন। “পরিবর্তনশীল…

আরও পড়ুন