আন্তর্জাতিক 

আজীবন ক্ষমতায় টিকে থাকার জন্য ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু : বিল ক্লিনটন

বাংলার জনরব ডেস্ক : আজীবন ক্ষমতায় টিকে থাকার জন্য ইরানে আক্রমণ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এমনই মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। তাঁর ভাষায়, ‘নেতানিয়াহু বহু বছর ধরেই ইরানের সঙ্গে যুদ্ধ করতে চাইছেন, কারণ তাতে তিনি আজীবনের জন্য ক্ষমতায় থাকতে পারবেন। তিনি গত ২০ বছরের বেশির ভাগ সময়ই ক্ষমতায় ছিলেন।’ সম্প্রতি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘দ্য ডেইলি শো’-তে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লিনটন এসব কথা বলেন। চলমান ইরান-ইসরাইল উত্তেজনা প্রশমিত করতে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেছেন বলেও জানান তিনি। ক্লিনটন বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে অনুরোধ করেছি…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

একটা দুটো নয়, চার-পাঁচটা নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য কিন্তু ওরা দেবে না, দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাংলার জনরব ডেস্ক : শান্তিতে নোবেল পাওয়ার জন্য নানা রকম ভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করে চলেছেন। কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার ব্যাপারে বিশেষ আশাবাদী নন মার্কিন প্রেসিডেন্ট। ‘বন্ধু’ পাকিস্তান নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম মনোনীত করলেও তাঁকে ওই সম্মান দেওয়া হবে না বলেই মনে করছেন তিনি। কটাক্ষের সুরে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য, “ওরা আমাকে নোবেল দেবে না। ওটা শুধু উদারবাদীদের দেওয়া হয়।” এর আগে ২০২০ সালে একবার নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের নাম সুপারিশ করা হয়েছিল। সেবার মার্কিন প্রেসিডেন্ট নোবেল পাননি। ট্রাম্প মনে করছেন, যোগ্য হলেও এবারও তাঁকে বঞ্চিত করা…

আরও পড়ুন
দেশ 

ভোটের মুখে একলাফে তিনগুণ ভাতা বৃদ্ধি করল বিহার সরকার

বাংলার জনরব ডেস্ক : ভোটের মুখে বিহারের বয়স্ক নাগরিক বিধবা মহিলা এবং বিশেষভাবে সক্ষম নাগরিকদের জন্য ভাতা বৃদ্ধি করল নীতীশ কুমারের সরকার। ভোটের তিন-চার মাস আগে বিহারে বিধবা এবং বয়স্কদের পেনশন প্রায় ৩ গুণ করে দিলেন নীতীশ। একধাক্কায় ৭০০ টাকা করে বাড়িয়ে দেওয়া হল ওই সামাজিক সুরক্ষা ভাতা। এত দিন বিহারে বয়স্ক নাগরিক, বিধবা মহিলা এবং বিশেষ ভাবে সক্ষম নাগরিকেরা সামাজিক নিরাপত্তা পেনশন প্রকল্পের অধীনে মাসে ৪০০ টাকা করে পেতেন। এবার থেকে ওই পেনশন বেড়ে হবে ১১০০ টাকা। অর্থাৎ, একধাক্কায় ৭০০ টাকা করে বাড়িয়ে দেওয়া হল ওই সামাজিক সুরক্ষা ভাতা।…

আরও পড়ুন
দেশ 

ইসরাইল-ইরান সংঘাত নিয়ে কেন্দ্রের মৌন অবস্থানকে নীতি বিরুদ্ধ ও ‘কাপুরুষোচিত’ বলে অভিহিত করলেন সোনিয়া গান্ধী

বাংলার জনরব ডেস্ক : ইসরাইল-ইরান সংঘাতে এখনও কমবেশি নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে ভারত সরকার। শুধু শান্তির বার্তা ছাড়া মোদি সরকার কারও পক্ষ নিয়েই কোনওরকম বার্তা দেয়নি। কিন্তু কেন্দ্রের এই মৌন অবস্থানকে ‘নীতি বিরুদ্ধ’ এবং ‘কাপুরুষোচিত’ বলে তোপ দেগে দিলেন কংগ্রেসের প্রাক্তন চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। সোনিয়া সাফ বলে দিলেন, “ইসরাইল ইরানের সাধারণ জনগণের উপর যে হামলা চালাচ্ছে সেটা একতরফা ও আইনবিরুদ্ধ। ভারত সরকারের উচিত এ নিয়ে নীরবতা ভঙ্গ করা।” মধ্যপ্রাচ্যে সংঘাতের আবহে সরকার নীরব থাকলেও কংগ্রেস যে ইরানের পক্ষে সেটা স্পষ্ট করে দিয়েছেন সোনিয়া। কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন দ্য হিন্দু পত্রিকায়…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

পাশে নেই ট্রাম্প তাতে কী! হুংকার দিয়ে চলেছেন নেতানিয়াহু! রহস্য?

বাংলার জনরব ডেস্ক : আমেরিকা পাশে থাক বা না-থাক, ইসরাইল তা নিয়ে ভাবিত নয়। তাদের লক্ষ্য ইরানের সমস্ত পরমাণুঘাঁটি ধ্বংস করে দেওয়া একথা বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার রাতে (স্থানীয় সময়) হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, ইরানের বিরুদ্ধে আমেরিকা অস্ত্র ধরবে কি না, তা নিয়ে আগামী দু’সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্প। তার মাঝেই নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের পরমাণুঘাঁটিগুলি ধ্বংসের লক্ষ্যে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। এই কাজের জন্য অন্য কোনও দেশেr ‘সবুজ সঙ্কেত’ তাঁদের প্রয়োজন নেই। এ বিষয়ে ইসরাইলই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কারও অনুমতি নেওয়া হবে না। ইরান-ইসরাইল দ্বন্দ্ব প্রসঙ্গে কথা…

আরও পড়ুন
কলকাতা 

চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার রাজ্যের সিদ্ধান্তে স্থগিতাদেশ হাই কোর্টের

বাংলার জনরব ডেস্ক : চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি অমৃতা সিংহ জানিয়েছেন, ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বা আদালত যতদিন না পরবর্তী নির্দেশ দিচ্ছে ততদিন ভাতা দিতে পারবে না রাজ্য। আদালত জানিয়েছে, চার সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দিতে হবে। তার ১৫ দিনের মধ্যে পাল্টা হলফনামা দেবেন মামলাকারীরা। হাই কোর্টের এই রায়ে রাজ্য সরকার ধাক্কা খেল বলেই মনে করছেন অনেকে। ২০১৬ সালের এসএসসি প্যানেলে থাকা প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিল করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এই ২৬ হাজার জনের মধ্যে রয়েছেন…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ইরান-ইসরাইলের সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়ানোর পক্ষে ১৬%, বিপক্ষে ৬০% মার্কিনী,প্রবল চাপে ট্রাম্প

চলমান ইরান-ইসরাইলের সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়ানো নিয়ে তর্ক বির্তকের শেষ নেই। খোদ মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য সংঘাতে জড়ানোর আগুনে ঘি ঢেলেছে। তবে যুক্তরাষ্ট্রকে এ সংঘাতে দেখতে চান না মার্কিনিদের একটা বিরাট অংশ। খোদ ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকানরাও যুদ্ধের বিরোধী। এমনকি, ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ (মাগা) প্রচারণার অংশীজনরাও যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়ানোর বিরোধী। সম্প্রতি ইরান-ইসরাইল সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়ানো নিয়ে একটি জরিপ চালানো হয়েছে। দ্য ইকোনোমিস্ট বা ইউগভ এ জরিপ চালায়। জরিপে অংশ নেওয়া ১৬ শতাংশ মার্কিনি মনে করেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ সংঘাতে জড়াবে। পক্ষান্তরে ৬০ শতাংশ মনে করেন সংঘাতে জড়াবে না। আর…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে গেলে মধ্যপ্রাচ্যে আগুন জ্বলবে : ইরান

বাংলার জনরব ডেস্ক : ইসরাইল-ইরান চলমান সংঘাতে যদি যুক্তরাষ্ট্র সরাসরি যুক্ত হয়, তাহলে গোটা মধ্যপ্রাচ্য ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। খতিবজাদে বলেন, “এটা আমেরিকার যুদ্ধ নয়। যদি প্রেসিডেন্ট ট্রাম্প এতে জড়ান, তাহলে তিনি এমন এক যুদ্ধে জড়িয়ে পড়বেন, যা তার জন্য নয়। এতে শুধু সংঘাত বাড়বে এবং সহিংসতা দীর্ঘস্থায়ী হবে।” তিনি আরও জানান, ইরানের প্রথম পছন্দ কূটনীতি, তবে ইসরাইল যদি বোমাবর্ষণ বন্ধ না করে, তাহলে আলোচনা অসম্ভব হয়ে পড়বে। ইরানের পাল্টা হামলাকে তিনি জাতিসংঘ…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ইসরাইলের কথা শুনছে না আয়রন ডোম! সংকটে নেতানিয়াহু

পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে ইরান-ইসরাইল। এক চুলও ছাড় দিচ্ছে না কেউ। তবে বরাবরের মতো ইসরাইল দাবি করছে, তাদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গত ছয় দিনে ইরান ছোড়া প্রায় ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বলেও দাবি তাদের। কিন্তু বাস্তবচিত্র সম্পূর্ণ ভিন্ন। বিশেষজ্ঞরা বলছেন, ইসরাইলের বহুল প্রশংসিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ এখন কার্যত ভেঙে পড়ার পথে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে ইসরায়েলের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলায় সৃষ্ট ধ্বংসযজ্ঞের করুণ দৃশ্য। যদিও ইসরাইল তা স্বীকার করছে না। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে মার্কিন ও ইসরাইলি গোয়েন্দা সূত্রের বরাতে জানানো হয়েছে,…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

কিম-এরদোয়ানের হুঙ্কারে পিছু হটলেন ট্রাম্প!

ইরান-ইসরাইল চলমান সংঘাত গড়িয়েছে সপ্তম দিনে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে ইরানের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছে উত্তর কোরিয়া ও তুরস্ক। কিম জং উনের দেশটি শুধু সমর্থনই জানায়নি, বরং ইসরাইলকে “মধ্যপ্রাচ্যের ক্যান্সার” বলে আখ্যা দিয়েছে। উত্তর কোরিয়া এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পৃষ্ঠপোষকতায় ইসরাইল পুরো অঞ্চলের জন্য ভয়ংকর হুমকি হয়ে দাঁড়িয়েছে। কিম জং উন নিজেই ঘোষণা করেছেন, “ইরান এই যুদ্ধে একা নয়। উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতিতে রাখা হয়েছে। আমরা কখনো আমাদের বন্ধুদের ত্যাগ করি না।” এই ঘোষণার পরই উত্তর কোরিয়া রাজধানী পিয়ংইয়ংয়ের কাছে সুমান এলাকা থেকে একসঙ্গে ১০টিরও বেশি স্বল্পপাল্লার…

আরও পড়ুন