হাসপাতালে হামলার জন্য ইরানকে চরম মূল্য দিতে হবে হুঁশিয়ারি নেতানিয়াহুর
বাংলার জনরব ডেস্ক : ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইরানকে ‘চড়া মূল্য’ দিতে হবে বলে মন্তব্য করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দক্ষিণ ইসরাইলের বে’র শেভা’র সোরোকা হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলার পর এই হুঁশিয়ারি দিলেন তিনি। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরাইলের বে’র শেভা’র সোরোকা হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে।পাশাপাশি পূর্বে তেল আবিব এবং রামাত গান এবং দক্ষিণে হলনেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে জানা গেছে। ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রকাশিত ছবিতে হাসপাতালের ক্ষয়ক্ষতির পরিমাণ দেখানো হয়েছে। সেখান থেকে সাংবাদিক ইমানুয়েল ফ্যাবিয়ান জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র হামলার কারণে হাসপাতালের একটি ছাদ ধসে পড়েছে। হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাপ জানা…
আরও পড়ুন