ইসরাইলের সঙ্গে ইরান কখনোই আপস করবে না : আয়াতুল্লাহ আলী খামেনি
বাংলার জনরব ডেস্ক : ইসরাইলের সঙ্গে ইরান কখনোই আপস করবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘নিঃশর্ত আত্মসমর্পণের’ আহ্বানের পর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান তিনি। তিনি লেখেন, “আমরা জায়নবাদীদের প্রতি কোনো দয়া দেখাব না।”খামেনির এই হুঁশিয়ারির মধ্যেই ইসরাইল নতুন করে তেহরানের উপকণ্ঠে একটি ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র এবং ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে। ইরানি গণমাধ্যম সূত্রে বার্তা সংস্থা রয়টার্স জানায়, এসব স্থাপনার সঙ্গে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) যোগসূত্র রয়েছে। মঙ্গলবার রাতে ইরানও ইসরাইলের একটি বিমানঘাঁটিতে পাল্টা হামলা…
আরও পড়ুন