তরুণ প্রজন্মকে সাহিত্য জগতে বিকশিত করায় মূল লক্ষ্য
স্মৃতি সামন্ত : সাহিত্য ও আবেগে পরিপূর্ণ এক সন্ধ্যায় কলকাতার প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো নবীন লেখিকা শ্রীজিতা বল-এর নতুন গল্প “ An Unfinished Tomorrow-এর প্রকাশ অনুষ্ঠান। Power Publishers & Motion Pictures-এর জেনারেল ম্যানেজার সঞ্চয়িতা বিশ্বাস ও ডিরেক্টর পিনাকী ঘোষের ব্যবস্থাপনায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যজগতের খ্যাতিমান ব্যক্তিত্বরা — পুরস্কারপ্রাপ্ত কবি ও সম্পাদক সৈয়দ হাসমত জালাল, বঙ্গীয় সাহিত্য সম্মানপ্রাপ্ত গল্পকার জয়ন্ত দে, ও বিশিষ্ট সাংবাদিক তপশ্রী গুপ্ত। তাঁরা সকলেই বর্তমান সমাজ পরিস্থিতির আনুকূল্যে লেখার অনুপ্রেরণা ও পরিবর্তিত যুগে নবীন বাঙালি লেখকদের সংগ্রাম ও সাফল্য নিয়ে তাদের বক্তব্য ও মতামত রাখেন।
“পরিবর্তনশীল সাহিত্যের প্রেক্ষাপটে উদীয়মান বাঙালি লেখকদের উত্থান” — এই ভাবনাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সন্ধ্যার পরিবেশ।
An Unfinished Tomorrow পাঠকদের মনে করিয়ে দেয় — অসম্পূর্ণ শেষেও থেকে যেতে পারে এক চিরন্তন সৌন্দর্য।

